ঠাণ্ডা পানীয়তে আরশোলা, প্রশ্ন তুলতেই মারাঠিদের রোষের মুখে শ্বেতা, ফের হলেন সরব
কিছুদিন আগেই প্রাক্তন স্বামী রাজা চৌধুরী একগুচ্ছ অভিযোগ এনেছিলেন প্রাক্তন স্ত্রী শ্বেতা তিওয়ারির বিরুদ্ধে। তারপরে অনলাইনে ঠান্ডা পানীয়র সঙ্গে আরশোলা দেখে মেজাজ গরম হয়ে যায় অভিনেত্রীর।
খুব সম্প্রতি অনলাইনে ঠান্ডা পানীয়র সঙ্গে আরশোলা দেখে মেজাজ গরম হয়ে যায় অভিনেত্রীর। তিনি গোটা ঘটনাকে সামনে নিয়ে এসে মহারাষ্ট্রের ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন- এর কমিশনার তুকারাম মুন্ধেকে ট্যাগ করে গোটা বিষয়টি জানান।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তার সাহায্যে তিনি গোটা ঘটনাটি সকলের সামনে নিয়ে আসেন। কড়া বার্তায় তিনি জানান, অবিলম্বে এই গোটা ঘটনাটির বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করতে। কিন্তু এই ঘটনাটি সামনে নিয়ে আসার পরেই যে মারাঠি সম্প্রদায়ের কাছ থেকে অপমানিত হতে হবে অভিনেত্রীকে, তা হয়তো তিনি স্বপ্নেও ভাবতে পারেননি।
আরও পড়ুন: মেয়ের কল্যাণে পুজোর আয়োজন, দুই সন্তানের সঙ্গে বিশেষ মুহূর্ত ভাগ করলেন পূজা
অভিনেত্রী জানান, সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিও পোস্ট করার পরেই মারাঠি সম্প্রদায়ের মানুষ এবং রাজ ঠাকরের সমর্থকদের কাছ থেকে তিনি ক্রমাগত খারাপ ভাষায় আক্রমণ পাচ্ছেন। তিনি যে এই ব্যাপারটি নিয়ে ভীষণ উদ্বিগ্ন সেটা তার কথা থেকেই স্পষ্ট হয়ে যায়। ভিডিও বার্তা পোস্ট করার পর ইনস্টাগ্রাম স্টোরিতে শ্বেতা একটি দীর্ঘ নোট লিখে এই ঘটনাটিও সকলের সামনে নিয়ে আসেন।

অভিনেত্রী লেখেন, ‘আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যা অত্যন্ত উদ্বিগ্নজনক। একজন নারীকে সে যে কোন বয়সের হোক না কেন, বা যে কোন পেশার হোক না কেন, তাকে কোন পুরুষ অনলাইনে এসে গালিগালাজ করতে পারে না। আমি আরো অবাক হয়ে যাই এটা দেখে যে এই পুরুষরা যথেষ্ট শিক্ষিত পরিবেশ থেকেই আসেন। এদের মধ্যে অনেকেই আপাতদৃষ্টিতে ভালো পরিবারের সদস্য যাদের বাড়িতে মা বোন সকলেই আছেন। কিন্তু এরপরেও তারা অন্য নারীকে এতটা নোংরা ভাষায় কিভাবে আক্রমণ করেন এটাই বুঝতে পারি না।’

যারা শ্বেতাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন তাদের প্রত্যেকের স্ক্রিনশট শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘আমি তো ভাবতেই পারি না যে একজন মহিলাকে এমন কথা বলে তিনি কিভাবে বাড়ি ফিরে গিয়ে অন্য মহিলার সঙ্গে কথা বলেন। বোঝাই যাচ্ছে যে উনি রাজ ঠাকরে বা তার দলের সমর্থক। কিন্তু আমার বাবাও মারাঠি। উনি ছোট থেকে বড় হয়েছেন মুম্বাইতে আর নিজেকে মারাঠি হিসাবে গর্বের সঙ্গে পরিচয় দিয়েছেন। আমার বিশ্বাস যারা মারাঠি সম্প্রদায়ের সঙ্গে যুক্ত বা যারা মারাঠি সংস্কৃতি থেকে বড় হয়েছে তারা নারীদের সম্মান করে কিন্তু আপনাদের দেখে সেই বিশ্বাস ভেঙে গেল।’
আরও পড়ুন: মাতৃত্ব লাভের পর প্রথম জন্মদিন চিত্রাঙ্গদার, ছেলের মুখ দেখালেন কি?
এর পরে তিনি রাজ ঠাকরেকে প্রশ্ন করেন, ‘আপনাকেও একটা কথা জিজ্ঞাসা করি এমন মানুষ কি আপনার দলের সমর্থক? যদি এরা আপনার দলের সমর্থক হন তাহলে আপনি কি মনে করেন এটা গ্রহণযোগ্য আচরণ? কারণ যারা মারাঠি ভাষায় কথা বলে বা নিজেকে মারাঠি মানুষ বলে মনে করে তারা এমন ব্যবহার করতে পারে না বলেই আমার মনে হয়।’
E-Paper

