...
...
Next Story

ভার্টিক্যাল সিরিজ ‘ফেয়ারি খেল’-এ এবার শ্যামৌপ্তি, ঐন্দ্রিলা ও ঐশ্বর্য! মুক্তি কবে?

বর্তমান ডিজিটাল যুগে নতুন ফরম্যাটে গল্প বলার প্রবণতা ক্রমশ বাড়ছে। সেই ধারাকেই আরও এক ধাপ এগিয়ে নিয়ে এল নতুন ভার্টিক্যাল ড্রামা সিরিজ ‘ফেয়ারি খেল’। সিরিজে অভিনয় করেছেন শ্যামৌপ্তি মুদলি, ঐন্দ্রিলা বসু ও ঐশ্বর্য সেন, সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন ঋষভ চক্রবর্তী ও সৌভিক বন্দ্যোপাধ্যায়।

Published on: Apr 19, 2026, 13:58:44 IST
Advertisement

বর্তমান ডিজিটাল যুগে নতুন ফরম্যাটে গল্প বলার প্রবণতা ক্রমশ বাড়ছে। সেই ধারাকেই আরও এক ধাপ এগিয়ে নিয়ে এল নতুন ভার্টিক্যাল ড্রামা সিরিজ ‘ফেয়ারি খেল’। সোল সিনস প্রোডাকশনের এই সিরিজটি পরিচালনা করেছেন দীপঙ্কর দে। সিরিজে অভিনয় করেছেন শ্যামৌপ্তি মুদলি, ঐন্দ্রিলা বসু ও ঐশ্বর্য সেন, সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন ঋষভ চক্রবর্তী ও সৌভিক বন্দ্যোপাধ্যায়।

ভার্টিক্যাল সিরিজ ‘ফেয়ারি খেল’-এ এবার শ্যামৌপ্তি, ঐন্দ্রিলা ও ঐশ্বর্য! মুক্তি কবে?
ভার্টিক্যাল সিরিজ ‘ফেয়ারি খেল’-এ এবার শ্যামৌপ্তি, ঐন্দ্রিলা ও ঐশ্বর্য! মুক্তি কবে?

বন্ধুত্ব, সম্পর্ক, আবেগ এবং ম্যাজিক—সব মিলিয়ে ‘ফেয়ারির খেল’ দর্শকদের জন্য নিয়ে আসছে এক নতুন অভিজ্ঞতা। নির্মাতাদের আশা, এই ভার্টিক্যাল ড্রামা সিরিজটি দর্শকদের মন ছুঁয়ে যাবে এবং ডিজিটাল কনটেন্টে এক নতুন দিশা দেখাবে।

এই সিরিজের মূল ভাবনা প্রসঙ্গে ঐন্দ্রিলা বসু বলেন, ‘ফেয়ারি খেল’ নামটার মধ্যেই একটা ম্যাজিক আছে। গল্পে পাঁচজন চরিত্র, যারা ঘটনাচক্রে একে অপরের সঙ্গে জড়িয়ে পড়ে। তাদের জীবনে এমন কিছু পরিবর্তন আসে, যার ফলে অনেক অমীমাংসিত বিষয়ের সমাধান হয়ে যায়। এই নিয়েই আমাদের গল্প। ঝগড়া, ভালোবাসা, বিচ্ছেদ—সব কিছুর সঙ্গে অল্প ম্যাজিক মিশিয়ে তৈরি হয়েছে এই সিরিজ।'

তিনি আরও বলেন, ‘এই প্রজেক্টটা আমাদের কাছে একেবারেই নতুন অভিজ্ঞতা। আমরা সবাই মিলে গল্পটা তৈরি করেছি এবং মাত্র দু’দিনে ১০টি এপিসোডের শ্যুটিং সম্পন্ন করেছি, যা সত্যিই বড় চ্যালেঞ্জ ছিল। তবে বন্ধুদের ভালোবাসা এবং টিমের ডেডিকেশনেই আমরা সেটা সম্ভব করতে পেরেছি। এটা আমাদের নিজের প্রোডাকশন, একটা নতুন শুরু, যেন আমাদের নিজের একটা ‘নিউবর্ন বেবি’।’

ঐশ্বর্যের কথায়, ‘ফেয়ারির খেল আমার কাছে দারুণ একটা অভিজ্ঞতা। বন্ধুদের সঙ্গে কাজ করলে একটা আলাদা পজিটিভিটি থাকে, আর এই প্রজেক্টে সেটা পুরোপুরি ছিল। প্রথমে একটু দ্বিধা ছিল, কিন্তু ঐন্দ্রিলার ভাবনা ও সাহস আমাদের সেই দ্বিধা কাটিয়ে উঠতে সাহায্য করেছে। গল্পটা শোনার পর থেকেই আমার মনে হয়েছিল—এই কাজটা করতেই হবে। অনেক বাধা পেরিয়ে আমরা কাজটা শেষ করেছি, এবার বাকিটা দর্শকদের হাতে।' জানা গিয়েছে এটি চলতি মাসেই মুক্তি পেতে পারে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks