শ্যামৌপ্তির সঙ্গে ত্রিকোণ প্রেমের গল্পে সৌম্য-সুহোত্র! কোথায় মুক্তি পাবে 'কোটর'?
রঙ্কিনী ভবনের পর ফের ওটিটিতে ফিরছেন শ্যামৌপ্তি মুদলি। এবার তাঁর সঙ্গী সৌম্য মুখোপাধ্যায় এবং সুহোত্র মুখোপাধ্যায়। অভ্রজিৎ সেনের পরিচালনায় আসছে 'কোটর'। এই সিরিজেই দেখা মিলবে তাঁদের। ইতিমধ্যেই সিরিজের তাঁদের ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে।

কলকাতার এক সাধারণ পরিবারের গল্প দেখা যাবে 'কোটর'-এ। দেখা যাবে কীভাবে একটা আবিষ্কার কিছু মানুষের জীবন এবং সম্পর্ককে অপ্রত্যাশিত ভাবে ভেঙে দেবে। এই সিরিজে একটি থ্রিলার হতে চলেছে। তাছাড়াও এখানে ত্রিকোণ প্রেমের গল্পও দেখা যাবে। তাছাড়াও এই সিরিজের গল্প হবে রহস্যে মোড়া।
'কোটর' সিরিজে মুখ্য ভূমিকায় থাকবেন শ্যামৌপ্তি মুদলি, সৌম্য মুখোপাধ্যায়, সুহোত্র মুখোপাধ্যায়। এই সিরিজে শ্যামৌপ্তির চরিত্রের নাম 'কথাকলি'। সিরিজে সৌম্য মুখোপাধ্যায়ের এই চরিত্রে নাম 'সাম্য'। 'কোটর' সবসময় প্ল্যাটফর্মে মুক্তি পাবে।
সিরিজে কাজ সম্পর্কে শ্যামৌপ্তি আজকাল ডট ইনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘পরিচালক অভ্রজিৎ সেনের সঙ্গে কাজ করা সত্যিই দারুণ অভিজ্ঞতা। উনি অভিনেতাদের নিজের মতো করে চরিত্র গড়ে তোলার স্বাধীনতা দেন, যা কাজের পরিবেশকে আরও স্বাচ্ছন্দ্যময় ও সৃজনশীল করে তোলে। গল্প আর আমার চরিত্র প্রথম শুনেই আমি এর সঙ্গে মানসিক ভাবে যুক্ত হয়ে পড়ি। কোনওভাবেই না বলতে পারিনি। পরিচিত সহ-অভিনেতাদের সঙ্গে কাজ করায় সেটে সহজেই রসায়ন গড়ে উঠেছিল। নতুন ওটিটি প্ল্যাটফর্মে কাজ করার আলাদা উত্তেজনা থাকে, আর এই প্রজেক্ট আমাদের শিল্পী হিসেবে নিজেদের নতুন ভাবে আবিষ্কার করার সুযোগ দিয়েছে। এখন দর্শকদের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছি।’
অন্যদিকে, সৌম্য বলেন, ‘আমি যে চরিত্রগুলো করেছি তার মধ্যে এই চরিত্রটা আমার কাছে বিশেষ। অভ্রজিৎ, প্রদীপ চুড়িওয়াল স্যার, ঋকদা, অর্পণদা এবং পুরো টিমকে আমি কৃতজ্ঞ এই সুযোগের জন্য। দর্শকরা সিরিজটি দেখলে বুঝতে পারবেন, কেন আমি এই চরিত্র নিয়ে এতটা উত্তেজিত।’
Home/Entertainment/শ্যামৌপ্তির সঙ্গে ত্রিকোণ প্রেমের গল্পে সৌম্য-সুহোত্র! কোথায় মুক্তি পাবে 'কোটর'?