Shyamoupti Mudly: বিয়ে ভাঙার গুঞ্জনের মধ্যেই সুখবর! নতুন ভূমিকায় ধরা দিতে চলেছেন শ্যামৌপ্তি
Shyamoupti Mudly: চারিদিকে এখনই শুধুই রণজয়- শ্যামৌপ্তির বিয়ে ভাঙার গুঞ্জন। বিয়ের পাঁচ মাসের মাথাতেই হঠাৎ কী হল, তা নিয়ে চিন্তা সকলের। যদিও এই বিষয় নিয়ে তারকা জুটি কিছুই বলেননি এখনও।
Shyamoupti Mudly: চারিদিকে এখনই শুধুই রণজয়- শ্যামৌপ্তির বিয়ে ভাঙার গুঞ্জন। বিয়ের পাঁচ মাসের মাথাতেই হঠাৎ কী হল, তা নিয়ে চিন্তা সকলের। যদিও এই বিষয় নিয়ে তারকা জুটি কিছুই বলেননি এখনও। তবে রণজয় যে ভীষণভাবে মানসিক চাপে রয়েছেন, তা বোঝা যায় সম্প্রতি অভিনেতার পোস্ট করা একটি ভিডিও থেকে। এরপরেই গতকাল অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। তবে এই পারিবারিক অশান্তির মধ্যেও একটি বড় সুখবর দিলেন শ্যামৌপ্তি।
নতুন ভূমিকায় ধরা দিতে চলেছেন শ্যামৌপ্তি
রাজ চক্রবর্তীর পরিচালনায় একেবারে অন্যরকম অবতারে ধরা দিতে চলেছেন অভিনেত্রী। তবে অভিনয় নয়, এবারে একটি রিয়ালিটি শোয়ে অংশগ্রহণ করতে চলেছেন তিনি, রীতিমতো প্রতিযোগী হিসেবে। শ্রী ভেঙ্কটেশ ফিল্মস - এর প্রযোজনায় তৈরি এই অনুষ্ঠানের নাম ‘রাঁধুনি না কাঁদুনি’।
নাম শুনেই বোঝা যাচ্ছে। এটি একটি রান্নার অনুষ্ঠান। তবে শুধুমাত্র রান্না নয়, এই অনুষ্ঠানে থাকবে অনেক মজার খেলা। এই অনুষ্ঠানেই প্রতিযোগী হিসেবে আসবেন শ্যামৌপ্তি। এই অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে থাকবে অঙ্কুশ হাজরা। অঙ্কুশকে এর আগে ‘ডান্স বাংলা ডান্স’ অনুষ্ঠান সঞ্চালনা করতে দেখা গিয়েছে। এবার নতুন অনুষ্ঠান সঞ্চালনা করতে চলেছেন তিনি।
তবে শুধুমাত্র শ্যামৌপ্তি নন, এই অনুষ্ঠানে প্রতিযোগী হিসেবে দেখা যেতে পারে কাঞ্চন মল্লিক, শ্রীময়ী, সৌরভ দাস, দর্শনা বণিক, সুস্মিত, উষসী সহ একাধিক তারকাকে। তবে তাঁরা সকলেই আসবেন জুটিতে। জানা গিয়েছে, পুজোর আগেই সোনি লিভ- এ সম্প্রচারিত হবে এই অনুষ্ঠানটি।
Home/Entertainment/Shyamoupti Mudly: বিয়ে ভাঙার গুঞ্জনের মধ্যেই সুখবর! নতুন ভূমিকায় ধরা দিতে চলেছেন শ্যামৌপ্তি