...
...
Next Story

প্রাইম শোয়ে জায়গা পাচ্ছে না কৌশিকের ‘আজও অর্ধাঙ্গিনী’, ক্ষোভ উগড়ে দিলেন শিবপ্রসাদ

Siboprosad Mukherjee: প্রাইম শোয়ে হিন্দি ছবির আধিক্য নিয়ে একাধিকবার মুখ খুলেছিলেন বাংলার অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে পরিচালক প্রযোজকরা। তৃণমূল সরকার থাকাকালীন এই বিষয় নিয়ে কিছুটা সমাধানের পথে এগিয়ে ছিল বাংলা ইন্ডাস্ট্রি, কিন্তু আবার সেই একই সমস্যার মুখে এসে দাঁড়ালো ‘আজও অর্ধাঙ্গিনী’।

Published on: Jul 9, 2026, 16:15:41 IST
Advertisement

Siboprosad Mukherjee: প্রাইম শোয়ে হিন্দি ছবির আধিক্য নিয়ে একাধিকবার মুখ খুলেছিলেন বাংলার অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে পরিচালক প্রযোজকরা। তৃণমূল সরকার থাকাকালীন এই বিষয় নিয়ে কিছুটা সমাধানের পথে এগিয়ে ছিল বাংলা ইন্ডাস্ট্রি, কিন্তু আবার সেই একই সমস্যার মুখে এসে দাঁড়ালো ‘আজও অর্ধাঙ্গিনী’।

প্রাইম শোয়ে জায়গা পাচ্ছে না ‘আজও অর্ধাঙ্গিনী’
প্রাইম শোয়ে জায়গা পাচ্ছে না ‘আজও অর্ধাঙ্গিনী’

আগামীকাল অর্থাৎ ১০ জুলাই বড় পর্দায় মুক্তি পাবে ‘আজও অর্ধাঙ্গিনী’। ইতিমধ্যেই বুক মাই শোয়ে শুরু হয়ে গিয়েছে অগ্রিম টিকিট বুকিং। কিন্তু এই সব কিছুর মধ্যেই জানা গেল, বৃহস্পতিবার অব্দি বহু জায়গায় কাউন্টার খুলতে পারেনি ছবিটি। প্রাইম শোয়ে নাকি হিন্দি সিনেমাকে জায়গা দিতে হবে। গোটা বিষয়টি নিয়ে ভীষণ বিরক্ত শিবপ্রসাদ।

আরও পড়ুন: 'ওর দায়িত্ব নিয়ে কথা বলা উচিত ছিল...', রচনাকে নিয়ে সুর নরম করলেন শ্রীলেখা

‘আজও অর্ধাঙ্গিনী’ ছবির পোস্টার পোস্ট করে শিবপ্রসাদ লেখেন,' জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের অর্ধাঙ্গিনী সফল হয়েছিল। এবার মুক্তি পাবে আজও অর্ধাঙ্গিনী। এই সিনেমার প্রযোজক বাংলা ছবির একজন অন্যতম সফল প্রযোজক। অন্যদিকে কৌশিক গঙ্গোপাধ্যায় এমন একটি কমিটির অন্যতম সদস্য, যারা নির্ধারণ করবে ভবিষ্যৎ ইন্ডাস্ট্রির কর্মসূচি। কিন্তু তারপরেও বৃহস্পতিবার পর্যন্ত বহু জায়গাতে কাউন্টার খুলতে পারেনি ছবিটি।'

আরও পড়ুন: 'সম্পর্কে যাওয়ার আগে এটা খোঁজ নিও...', সিঙ্গলদের উদ্দেশ্যে কী বার্তা আয়েশার

যদিও শিবপ্রসাদের এই পোষ্টের কমেন্ট বক্সে খোদ কৌশিক গঙ্গোপাধ্যায় লিখেছেন, ‘শো পাওয়ার মেঘ ক্রমশ কাটছে। বিকেলের মধ্যে আকাশ পরিস্কার হবে আশা রাখছি।’ অর্থাৎ যে সমস্যার মুখে পড়েছিলেন পরিচালক, আলোচনার মাধ্যমে সেটি ধীরে ধীরে সমাধানের পথে এগোচ্ছে বলেই কমেন্টে লিখেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks