রাহুলের স্মৃতি নিয়েই সিরিয়ালে ফিরছেন সিদ্ধার্থ, কীভাবে সামলাচ্ছেন নিজেকে?

ভোলে বাবা পার কারেগা ধারাবাহিকে সিদ্ধার্থর এন্ট্রি হওয়ার আগেই রাহুলের মৃত্যু হয়। খুব স্বাভাবিকভাবেই রাহুলের মৃত্যুর পর সেই শোক কাটিয়ে উঠতে অনেকটা সময় লেগে যায়। রাহুলের মৃত্যুর পর নিজেকে সময় দেওয়ার জন্য কিছু মুম্বই চলে গিয়েছিলেন অভিনেতা।

Published on: Aug 21, 2026, 21:16:04 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

‘ভোলে বাবা পার কারেগা’ ধারাবাহিকে সিদ্ধার্থর এন্ট্রি হওয়ার আগেই রাহুলের মৃত্যু হয়। খুব স্বাভাবিকভাবেই রাহুলের মৃত্যুর পর সেই শোক কাটিয়ে উঠতে অনেকটা সময় লেগে যায়। রাহুলের মৃত্যুর পর নিজেকে সময় দেওয়ার জন্য কিছু মুম্বই চলে গিয়েছিলেন অভিনেতা। যদিও বিগত চার মাসে টুকটাক কাজ করেছেন তিনি, তবে আবার ফিরে আসতে চলেছেন বাংলা সিরিয়ালে।

রাহুলের স্মৃতি নিয়েই সিরিয়ালে ফিরছেন সিদ্ধার্থ
রাহুলের স্মৃতি নিয়েই সিরিয়ালে ফিরছেন সিদ্ধার্থ

আগামী ২৪ আগস্ট থেকে জি বাংলায় শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক ‘বাঘিনী’। এই সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন সিদ্ধার্থ। গত সিরিয়ালে যে অভিজ্ঞতা হয়েছে, তারপর আবার বাংলা সিরিয়ালে ফিরে আসতে কতটা সমস্যা হল? রাহুলের মৃত্যুর শোক কতটা কাটিয়ে উঠলেন তিনি?

আরও পড়ুন: মেয়ের কল্যাণে পুজোর আয়োজন, দুই সন্তানের সঙ্গে বিশেষ মুহূর্ত ভাগ করলেন পূজা

নতুন ধারাবাহিকে কাজ করার প্রসঙ্গে অভিনেতা আনন্দবাজার ডট কমকে জানান, ‘এই ৪ মাসে অন্য কাজ করেছি। একটা বিজ্ঞাপনের কাজ করেছি, সিরিজের কাজও করেছি। কিন্তু এতদিন যেখানে কাজ করেছি সেখানে রাহুলদার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার কথা তেমনভাবে কেউ জানতো না। কিন্তু আবার বাংলা সিরিয়ালে ফিরতে চলেছি, খুব স্বাভাবিকভাবেই পুরনো কথা আবার উঠে আসবে। আমাকে এর জন্য প্রস্তুত থাকতে হবে।’

রাহুলের মৃত্যুকে নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আমি জানি এই নিয়ে আলোচনা হবে। কিন্তু এই পরিস্থিতি থেকে নিজেকেই বেরিয়ে আসতে হবে। শ্বেতা ধীরে ধীরে কাজে ফিরে এসেছে। আমাকেও ফিরতে হবে। একটা অস্বস্তি অবশ্যই কাজ করছে কিন্তু সেটাও কাটিয়ে উঠতে হবে ধীরে ধীরে।’

আরও পড়ুন: মাতৃত্ব লাভের পর প্রথম জন্মদিন চিত্রাঙ্গদার, ছেলের মুখ দেখালেন কি?

প্রসঙ্গত, ‘বাঘিনী’ ধারাবাহিকে সম্পিতা প্রামাণিকের বিপরীতে অভিনয় করবেন অভিনেতা। এই ধারাবাহিকে একজন বড়লোক প্রভাবশালী পরিবারের ছেলের চরিত্রে অভিনয় করবেন তিনি। যদিও এই চরিত্রের ধরন অনেকটাই আলাদা। বাকিটা জানা যাবে সিরিয়াল সম্প্রচারের সময়।