বর্তমানে শুধু দেশের নয়, গোটা বিশ্বের পয়লা সারির গায়কদের মধ্যে নাম আসে অরিজিৎ সিং-এর। স্পটিফাই মিউজিক প্ল্যাটফর্মে সবচেয়ে বেশি ফলোয়ার থাকা শিল্পী বা গায়ক হিসেবে অরিজিৎ সিং বিশ্বব্যাপী প্রথম স্থান ধরে রেখেছেন। বর্তমানে তাঁর ফলোয়ার সংখ্যা ১৯ কোটি ৬০ লাখেরও বেশি। এই তালিকায় তিনি পপ তারকা টেইলর সুইফট (১৬ কোটি ৬০ লাখ+ ফলোয়ার), বিলি আইলিশ, দ্য উইকেন্ড এবং এড শিরানের মতো বিশ্বখ্যাত হলিউড সংগীত তারকাদের পেছনে ফেলে বিশ্বের এক নম্বর স্থান ধরে রেখেছেন। পাশাপাশি, অডিও অন-ডিমান্ড স্ট্রিমিং সার্ভিসের অল-টাইম রেকর্ড অনুযায়ী বিশ্বজুড়ে সবচেয়ে বেশি স্ট্রিম হওয়া শিল্পীদের তালিকায় তিনি শীর্ষ ১০-এর (৭ম স্থান) মধ্যে অবস্থান করছেন।

সম্প্রতি অরিজিৎ চক্রবর্তীর পডকাস্টে এসেছিলেন গায়ক কৃষ্ণা বেউরা। যিনি বলিউডকে ‘মওলা মেরে লে লে মেরি জান’ (চাক দে! ইন্ডিয়া), ‘ম্যায় জাঁহা রাহুঁ’, (নমস্তে লন্ডন) ‘রব্বা’,(মুসাফির), ‘সোনিয়ো’ (রাজ ২)-এর মতো গান উপহার দিয়েছেন। কৃষ্ণাকে যখন অরিজিৎ সিং-কে নিয়ে প্রশ্ন করা হয় তখন তিনি বলেন, ‘অরিজিৎ সিং ওয়ান অফ দ্য বিগেস্ট সিংগার ইন্ডিয়া এভার প্রডিউসড। আমি ভীষণভাবে মনে করি তোমার যদি ভাগ্য ভালো থাকে, তবে তুমি তোমার কাঙ্খিত ব্রেক পাবে। লাক ক্লিক না করলে, তুমি খ্যাতি পাবে না। সেই হিসেবে আমিও লাকি। অরিজিৎ সিং অরিজিৎ সিং হয়ে ওঠার আগে, ওর ৪৭টা গান বাজারে ছিল। যেগুলো আমরা শুনেছিলাম। এরপর হঠাৎ মিঠুনজির ‘কিউ কি তুম হি হো’ এল। ওর লাক ৪৭টা গান আসার পর ক্লিক করেছিল।’
সঙ্গে এই পডকাস্টে কৃষ্ণা বেউরা আরও দাবি করেন যে, বলিউড তাঁকে সঠিকভাবে ব্যবহার করতে পারেনি। তিনি বলেন, ‘আমার যা যোগ্যতা, সেই হিসেবে বলিউড আমাকে ব্যবহার করেনি। আপনি যদি আমার গানগুলো দেখেন, সবই হিট। কিন্তু তাও ইন্ডাস্ট্রি আমাকে সঠিকভাবে ব্যবহার করতে পারেনি।’ এর পিছনে কী কারণ জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘গ্রুপিজম অবশ্যই আছে, গ্রুপিজম সব জায়গায় থাকে। সমস্যা হল আমি তেল দিতে পারি না।’
কৃষ্ণা বেউরা ওড়িশার বাসিন্দা হলেও, বর্তমানে তিনি মুম্বাইতে বসবাস করছেন। তিনি একজন অত্যন্ত প্রতিভাবান ও বহুমুখী সংগীতশিল্পী, যিনি ওড়িয়া এবং হিন্দি ছাড়াও প্রায় ২২টি বিভিন্ন ভারতীয় আঞ্চলিক ভাষায় গান গাইতে পারেন।
{{/usCountry}}কৃষ্ণা বেউরা ওড়িশার বাসিন্দা হলেও, বর্তমানে তিনি মুম্বাইতে বসবাস করছেন। তিনি একজন অত্যন্ত প্রতিভাবান ও বহুমুখী সংগীতশিল্পী, যিনি ওড়িয়া এবং হিন্দি ছাড়াও প্রায় ২২টি বিভিন্ন ভারতীয় আঞ্চলিক ভাষায় গান গাইতে পারেন।
{{/usCountry}}