'রামায়ণে সীতার কোঁকড়ানো চুলের উল্লেখ...', সাই পল্লবীর লুক নিয়ে বিস্ফোরক দীপিকা

২০২৬ সালের দীপাবলিতে মুক্তি পেতে চলেছে নীতেশ তিওয়ারি পরিচালিত রামায়ণ। এই ছবিতে রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর, সীতা চরিত্রে সাই পল্লবী। এই মুহূর্তে এই সিনেমাটি সবথেকে আলোচিত একটি ছবি হয়ে উঠেছে সকলের কাছে। রাম ও সীতার লুক প্রকাশ্যে আসার পরেই সেটা নিয়ে শুরু হয়েছে আলোচনা।

Published on: Jul 24, 2026, 15:05:18 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

২০২৬ সালের দীপাবলিতে মুক্তি পেতে চলেছে নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’। এই ছবিতে রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর, সীতা চরিত্রে সাই পল্লবী। এই মুহূর্তে এই সিনেমাটি সবথেকে আলোচিত একটি ছবি হয়ে উঠেছে সকলের কাছে। রাম ও সীতার লুক প্রকাশ্যে আসার আগেই সেটা নিয়ে শুরু হয়েছে আলোচনা।

সাই পল্লবীকে নিয়ে বিস্ফোরক দীপিকা
সাই পল্লবীকে নিয়ে বিস্ফোরক দীপিকা

রামায়ণ বলতেই মনে পড়ে যায়, রামানন্দ সাগর পরিচালিত রামায়ণের কথা। খুব স্বাভাবিকভাবেই চলে আসে তুলনা। এবার সীতার লুক নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ‘সীতা’ ওরফে দীপিকা চিখলিয়া। সাই পল্লবীকে নিয়ে কী বললেন অভিনেত্রী?

আরও পড়ুন: উল্টো রথের আগেই বড় ধামাকা! ‘উইঙ্কল-টুইঙ্কল’ ছবি মুক্তির তারিখ ঘোষণা সৃজিতের

সীতার চরিত্রে সাই পল্লবীর অভিনয় প্রসঙ্গে দীপিকা বলেন, ‘আমি ওঁর কাজ দেখেছি। উনি একজন অসাধারণ অভিনেত্রী। কিন্তু সীতাকে দেখতে কেমন লাগবে, তা আমি জানি না। ওঁকে দেখার পরেই আমরা জানতে পারব। এই মুহূর্তে আমার কোনও ধারণা নেই। তুলসীদাসের রামায়ণে সীতার যে বর্ণনা ছিল, তা হল বাদামী চোখের, নির্দিষ্ট উচ্চতার, লম্বা চুল ও মসৃণ ত্বকের একজন নারী। রামানন্দ সাগর ঠিক এমনই একজনকে খুঁজছিলেন এবং তিনি আমার মধ্যে তা দেখতে পান। আমি জানি তাঁরা সবাই ভালো অভিনেত্রী। যদি তাঁরা এই চরিত্রের জন্য উপযুক্ত হন, তাহলে তো খুবই ভালো।’

দীপিকা বলেন, 'আমি সীতা হিসেবে পরিচিত। মাঝে মাঝে মানুষ আমার নাম ভুলে যায়, কিন্তু তারা মনে রাখে যে আমি সীতার চরিত্রে অভিনয় করেছি। সুতরাং, এটাই আমার পরিচয়। আমি জানি না কেন কেউ এটা হারাতে চাইবে। অবশ্যই, একজন অভিনেতা হিসেবে আপনি বিভিন্ন চরিত্রে অভিনয় করতে চান। কেউই টাইপকাস্ট হতে চায় না। আমার মনে হয়, আমাদের রামায়ণ ‘রামায়ণ’ সিনেমার ওপর খুব বড় প্রভাব ফেলবে। মহামারীর সময় দূরদর্শনে প্রচারিত হওয়ায় আমাদের রামায়ণ নতুন প্রজন্মও দেখেছিল। তাই, সেটা মুছে ফেলা খুব কঠিন। রামায়ণে কোঁকড়া চুলের সীতার কথা উল্লেখ নেই।'

আরও পড়ুন: NEET কেলেঙ্কারিতে মুখ খুললেন জিৎ, শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে কী বললেন তিনি?

রামায়ণ সম্পর্কে

নীতেশ তিওয়ারি পরিচালিত রামায়ণ একটি দুই পর্বের মহাকাব্য, যার প্রথম পর্বটি এই নভেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। ছবিটিতে ভগবান রামের ভূমিকায় অভিনয় করেছেন রণবীর কাপুর, সীতার ভূমিকায় সাই পল্লবী এবং রাবণের ভূমিকায় যশ। এছাড়াও রয়েছেন রবি দুবে, সানি দেওল, রাকুল প্রীত সিং, লারা দত্ত, অরুণ গোভিল, বিবেক ওবেরয়, কুনাল কাপুর এবং আরও অনেকে।