NEET কেলেঙ্কারিতে মুখ খুললেন জিৎ, শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে কী বললেন তিনি?

নিট প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি, ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ, এই সব কিছুর দাবি নিয়ে উত্তাল গোটা দিল্লি। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে হওয়া আন্দোলন এখন বিশাল বড় আকার ধারণ করেছে। 

Published on: Jul 23, 2026, 16:59:01 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

নিট প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি, ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ, এই সব কিছু নিয়ে উত্তাল গোটা দিল্লি। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে হওয়া আন্দোলন এখন বিশাল বড় আকার ধারণ করেছে। দিল্লিতে যন্তর মন্তরে একের পর এক সেলিব্রিটি এসে দেখা করছেন অনশনরত আন্দোলনকারীদের সঙ্গে। এই সব নিয়ে এবার মুখ খুললেন জিৎ।

NEET কেলেঙ্কারিতে মুখ খুললেন জিৎ
NEET কেলেঙ্কারিতে মুখ খুললেন জিৎ

দিল্লিতে চলতে থাকা অশান্তি প্রসঙ্গে ইতিমধ্যেই মুখ খুলেছেন একাধিক অভিনেতা-অভিনেত্রী। বলিউডের পাশাপাশি টলিউডেরও একাধিক ব্যক্তিত্ব এই প্রসঙ্গে নিজেদের মন্তব্য প্রকাশ করেছেন। এবার এই বিষয়ে মন্তব্য প্রকাশ করলেন জিৎ।

আরও পড়ুন: কাজ না পাওয়া নিয়ে খোঁচা! অর্থনৈতিক সামর্থ্য দেখাতে যা করলেন মধুবনী

বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে জিৎ লেখেন, ‘নিট সংক্রান্ত সমস্যাটি এখন আর কেবল একটি পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ নেই, এটি লক্ষ লক্ষ শিক্ষার্থী এবং তাদের পরিবারের আশা, স্বপ্ন এবং বিশ্বাসের বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেক যোগ্য শিক্ষার্থীর একটি সুষ্ঠ, স্বচ্ছ এবং নির্ভরযোগ্য ব্যবস্থার অধিকার রয়েছে।’

জিৎ আরও লেখেন, ‘যারা এই ঘটনার জন্য দায়ী তাদের চিহ্নিত করতে হবে এবং উপযুক্ত শাস্তি দিতে হবে যাতে এই ঘটনার পুনরাবৃত্তি আর না ঘটে। আমাদের শিক্ষার্থীরা উত্তর, ন্যায় বিচার এবং সর্বোপরি এই আত্মবিশ্বাস পাওয়ার যোগ্য যে তাদের কঠিন পরিশ্রমের সঠিক মূল্যায়ন করা হবে সব সময়। এই আন্দোলনের মাধ্যমে সঠিক বিচার আসুক, রাজনৈতিক কার্যসিদ্ধি বা ফায়দা তোলার জন্য এই আন্দোলন যেন না করা হয়।’

আরও পড়ুন: নিট কেলেঙ্কারির ছায়া এবার ডিজিটাল পর্দায়, বড় ঘোষণা জি ফাইভের

প্রসঙ্গত, চলতি বছর স্বাধীনতা দিবসের প্রাক্কালে মুক্তি পাবে জিৎ অভিনীত ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’। এই সিনেমাটি আগেই মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু পরে মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়। অন্যদিকে জিৎ অভিনীত এই ছবিটি মুক্তির তারিখ ঘোষণার পর দেব নিজের ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ ছবির মুক্তির তারিখ পিছিয়ে দেন। তবে দেবের ছবিটি কবে মুক্তি পাবে, সেটা ঘোষণা হয়নি এখনও।