মঙ্গলবার দেশজুড়ে পালিত হচ্ছে পবিত্র নাগপঞ্চমী। আর এই বিশেষ দিনেই এক চাঞ্চল্যকর খবর সামনে এল বি-টাউন থেকে! মুম্বাইয়ের ব্যান্ড্রা ওয়েস্টে অবস্থিত বলিউড বাদশাহ শাহরুখ খান-এর বিলাসবহুল বাসস্থান 'মন্নত'-এর উঠানে হাজির হয়েছিল বিশালাকার নাগ। ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাতে মন্নত চত্বরে রীতিমতো শোরগোল পড়ে যায়।

মন্নতের সিঁড়ির নিচে সাক্ষাৎ 'নাগরাজ'!
তবে মঙ্গলবার নয়, সোমবার রাত ৮টা নাগাদ মন্নতের নিরাপত্তা কর্মীরা উঠানের সিঁড়ির নিচে দুটি সাপকে কুণ্ডলী পাকিয়ে বসে থাকতে দেখেন। নাগপঞ্চমীর পূণ্য তিথির আবহেই এই খবর পাওয়ার পর তড়িঘড়ি খবর দেওয়া হয় স্থানীয় বন বিভাগ ও পেশাদার বন্যপ্রাণী উদ্ধারকারী দলে।
৮ ফুটের অবিষাক্ত ধামন উদ্ধার: খবর পেয়ে রেসকিউয়ার ভিকি দুবে দ্রুত বন বিভাগের সঙ্গে যোগাযোগ করে মন্নতে পৌঁছান। তাঁরা দেখতে পান সিঁড়ির নিচে প্রায় ৮ ফুট লম্বা একটি বিশাল ধামন সাপ (Indian Rat Snake) গুটিসুটি মেরে বসে রয়েছে। চলতি কথায় আমরা এই সাপকে দাঁড়াশ সাপও বলে থাকি। বাংলাতেও খুবই পরিচিত সাপ এটি।
সুরক্ষিতভাবে প্রকৃতিতে মুক্তি: ধামন সাপ সম্পূর্ণ অবিষাক্ত হওয়ায় ভিকি দুবে মন্নতের কর্মীদের আশ্বস্ত করেন এবং জানান যে ভয়ের কোনও কারণ নেই। বন বিভাগের নির্দেশিকা মেনে সাপটিকে পরম সুরক্ষায় উদ্ধার করে তার প্রাকৃতিক বাসস্থানে মুক্ত করে দেওয়া হয়।
দ্বিতীয় সাপের আত্মগোপন: মন্নত চত্বরে লোকজনের আনাগোনা দেখে দ্বিতীয় সাপটি অবশ্য ফাঁক গলে চম্পট দেয়। জানিয়ে রাখি, আপতত মন্নতে রিনোভেশনের কাজ চলায় শাহরুখ সপরিবারে সেখানে থাকেন না। তিনি আপতত থাকছেন ভাড়ার ফ্ল্যাটে।
{{/usCountry}}দ্বিতীয় সাপের আত্মগোপন: মন্নত চত্বরে লোকজনের আনাগোনা দেখে দ্বিতীয় সাপটি অবশ্য ফাঁক গলে চম্পট দেয়। জানিয়ে রাখি, আপতত মন্নতে রিনোভেশনের কাজ চলায় শাহরুখ সপরিবারে সেখানে থাকেন না। তিনি আপতত থাকছেন ভাড়ার ফ্ল্যাটে।
{{/usCountry}}নাগপঞ্চমীতে ভক্তদের বার্তা
আজকের এই বিশেষ দিনে ভক্তরা যখন ঘরে ঘরে নাগ দেবতার দুধ-কলা দিয়ে আরাধনা করছেন, ঠিক সেই আবহেই শাহরুখের বাড়িতে সাপের প্রবেশের ঘটনাটি ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। বন্যপ্রাণী প্রেমীরা জানান, প্রকৃতির এই জীবদের প্রতি ভয় না পেয়ে তাদের ক্ষতি না করে নিরাপদে বন দপ্তরের হাতে তুলে দেওয়াই নাগপঞ্চমীর প্রকৃত অহিংসার বার্তা।
‘কিং’-এর কাজ নিয়ে ব্যস্ত শাহরুখ
বর্তমানে শাহরুখ খান তাঁর আসন্ন মেগা অ্যাকশন ছবি 'কিং' (King)-এর শুটিংয়ে ব্যস্ত। ১৯৯৪ সালের কাল্ট ক্লাসিক 'Léon: The Professional' থেকে অনুপ্রাণিত এই ছবিতে কিং খানকে দেখা যাবে এক প্রফেশনাল হিটম্যানের চরিত্রে। ছবিতে তাঁর সঙ্গে বড় পর্দায় ডেবিউ করছেন কন্যা সুহানা খান। পাশাপাশি দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন ও জয়দীপ আহলাওয়াতের মতো তারকারাও এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন।