...
...
Next Story

২০ মে থেকেই সম্প্রচারিত হবে 'বাবলি সুন্দরী'! কোন মেগার কপাল পুড়ছে?

কিছুদিন আগেই জানা গিয়েছিল ফের একটি নতুন মেগা আসতে চলেছে যার নাম ‘বাবলি সুন্দরী’। তবে এবার প্রকাশ্যে এল মেগা শুরুর দিনক্ষণ।

Updated on: May 15, 2026, 11:35:54 IST
Advertisement

স্টার জলসায় একের পর এক নতুন ধারাবাহিক শুরু হয়েছে। কিছুদিন আগেই জানা গিয়েছিল ফের একটি নতুন মেগা আসতে চলেছে যার নাম ‘বাবলি সুন্দরী’। ইতিমধ্যেই ধারাবাহিকের দুটি প্রমো প্রকাশ্যে এসেছে। নতুন মেগার প্রোমো প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়েছিল নানা জল্পনা-কল্পনা। কোন সময় এই ধারাবাহিককে স্লট দেওয়া হবে, কোপ পড়বে কোন মেগার উপর তা নিয়ে চর্চা শুরু হয়েছিল দর্শকদের মধ্যে। তবে এবার সব জল্পনার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এল মেগা শুরুর দিনক্ষণ।

কবে থেকে স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হবে বাবলি সুন্দরী?

২০ মে থেকেই সম্প্রচারিত হবে বাবলি সুন্দরী! কোন মেগার কপাল পুড়ছে?
২০ মে থেকেই সম্প্রচারিত হবে বাবলি সুন্দরী! কোন মেগার কপাল পুড়ছে?

মঙ্গলবার স্টার জলসার পর্দায় এই ধারাবাহিকের একটি নতুন প্রোমো সামনে এসেছিল। ফের সেই প্রোমো দিয়েই জানানো হল সম্প্রচারের দিনক্ষণ জানা গিয়েছে চলতি মাসের ২০ তারিখ থেকেই স্টার জলসার পর্দায় এই নতুন ধারাবাহিক শুরু হবে, সন্ধ্যা ৬টার স্লটে। এই মেগায় মুখ্য ভূমিকায় দেখা যাবে হানি বাফনা ও নবাগতা স্নেহা গুড়িয়াকে। হানির এই চরিত্রটির নাম বেণু। আর স্নেহাকে দেখা যাবে নাম ভূমিকায়

প্রোমোয় কী দেখা গিয়েছে?

পরমা সুন্দরী একটি মেয়েকে নিজের স্ত্রী হিসেবে পেয়ে ভীষণ খুশি নায়ক বেণু। কিন্তু বিয়ের কিছু বছর পর দ্বিতীয় সন্তানকে জন্ম দিতে গিয়ে মারা যায় নায়কের সেই পরমা সুন্দরী স্ত্রী। আর তাতেই জীবন থমকে যায় বেণুর। বেণুর দুই মেয়ে যাদের বয়সের ফারাক অনেকটাই। বেণুর বড় মেয়ে মায়ের মৃত্যুর জন্য দায়ী করে বাবাকে আর ছোট বোনকে। বাড়িতে চলতে থাকা অশান্তি আর সহ্য না করতে পেরে সেখান থেকে বেরিয়ে যায় বেণু।

কোন মেগার উপর প্রভাব পড়বে?

তবে ২০ মে থেকে ধারাবাহিক সে সময় সম্প্রচারিত হবে অর্থাৎ সন্ধ্যা ৬টা ওই সময় এখন কম্পাস সম্প্রচারিত হয়। তাহলে কি 'বাবলি সুন্দরী' আসায় শেষ হতে চলেছে কম্পাস? নাকি হবে স্লট বদল? এই প্রশ্নের উত্তর অবশ্য এখনও অধরা।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe