...
...
Next Story

‘ও যে কাওকে বকাঝকা করতে পারে…’! সৌরভের বিগ বস বাংলা সঞ্চালনা নিয়ে কী বললেন দাদা স্নেহাশিস?

বিগ বস বাংলার সঞ্চালক হিসেবে ভাইকে দেখে অবাক দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ও। জানালেন, সৌরভ যে কাওকে বকাঝকা করতে পারেন, তা তিনি ভাবতেও পারছেন না। এমনকী, এর আগে দেখেনওনি রেগে যেতে।

Published on: Nov 19, 2026, 13:33:59 IST
Advertisement

বিগ বস বাংলা দিয়ে সম্পূর্ণ নতুন অবতারে দেখা যাচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। দাদাগিরি-তে যারা সৌরভকে দেখতে অভ্যস্ত ছিলেন, তাঁদের কাছে বিগ বস বাংলা-য় দাদার নতুন রূপ অবাক করার মতোই বটে। এমনকী, ভাইকে দেখে অবাক দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ও। জানালেন, সৌরভ যে কাওকে বকাঝকা করতে পারেন, তা তিনি ভাবতেও পারছেন না। এমনকী, এর আগে দেখেনওনি রেগে যেতে।

সৌরভের বিগ বস বাংলা জার্নি নিয়ে কী বললেন স্নেহাশিস?
সৌরভের বিগ বস বাংলা জার্নি নিয়ে কী বললেন স্নেহাশিস?

সংবাদমাধ্যমের তরফে স্নেহাশিসের কাছে জানতে চাওয়া হয়, বিগ বস বাংলা দেখছেন কি না! তাতে জবাব আসে, কখনো একা দেখেন আবার কখনো মা নিরূপা গঙ্গোপাধ্য়ায়ের সঙ্গে বসে। আর বেশ ‘উপভোগই’ করেন তাঁরা বিগ বস বাংলা-র এই ‘ঝগড়াঝাঁটি’।

সঙ্গে ভাইয়ের প্রশংসাতেও পঞ্চমুখ স্নেহাশিস। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা নিয়ে বললেন, ‘ও তো সবসময় ন্যাচারাল। যেমন অফ সাইডে ওর ব্যাটিং ন্যাচারাল, তেমনই সঞ্চালনাটাও ভীষণ ন্যাচারাল।’ তবে মহারাজকে রেগে যেতে দেখা, বকাঝকা করতে দেখা ‘বিরল’ বলেই মত তাঁর।

স্নেহাশিসের কথায়, ‘আমাদের কাছে খুব বিরল। আসলে ও যে বকতে পারে কাওকে আমি প্রথমবার দেখলাম বিগ বসে। আমি আজ পর্যন্ত ওকে দেখিনি কাওকে বকতে।’

সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় হাতেখড়ি হয়েছিল জি বাংলার দাদাগিরি-র হাত ধরে। প্রায় ১০ বছর সেই শো-এর সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

কদিন আগে নিজের বিগ বস বাংলার অভিজ্ঞতা নিয়ে একটি পোস্ট করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বগ বস বাংলার টিম ও ক্রু মেম্বারদের সঙ্গে ছবি শেয়ার করে লেখেন, ‘গ্র্যান্ড ফিনালের দিকে এগিয়ে যাওয়ার এই পর্যায়ে, যখন আর মাত্র কয়েক সপ্তাহ বাকি, তখন আমি গভীর কৃতজ্ঞতা ও আনন্দের সঙ্গে এই যাত্রার দিকে ফিরে তাকাচ্ছি। ‘বিগ বস বাংলা’ সঞ্চালনা করাটা ছিল সত্যিই এক চমৎকার অভিজ্ঞতা—যা অবিস্মরণীয় মুহূর্ত, নতুন কিছু শেখা, হাসি-আনন্দ আর দারুণ সব মানুষের সান্নিধ্যে পরিপূর্ণ ছিল। পুরো টিমকে তাদের নিষ্ঠা, কঠোর পরিশ্রম এবং নিরন্তর সমর্থনের জন্য জানাই অনেক অনেক ধন্যবাদ।’

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks