নেই একটাও ছবি, একে অপরকে করেছেন আনফলো, তবে কি আবার বিচ্ছেদের পথে সোহেল-তিয়াসা?
বহু বছরের বন্ধুত্ব, তারপর ধীরে ধীরে একে অপরের সঙ্গে প্রেম। টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি তিয়াসা লেপচা এবং সোহেল দত্ত। ২০২৩ সালে সোহেলের সঙ্গে প্রেমের খবরে শিলমোহর দিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু কয়েক মাস যেতে না যেতেই মনোমালিন্য দেখা যায় তাঁদের মধ্যে।

আবার বিচ্ছেদের পথে সোহেল তিয়াসা?
যদিও সেই মনোমালিন্য পরবর্তী কালে নিজেরাই ঠিক করে নেন। আবার একসঙ্গে পথ চলা শুরু করেন তাঁরা। একে অপরের জন্মদিন হোক অথবা বিশেষ দিন, ছবি পোস্ট করতে দেখা যায় দুজনকেই। গত অগস্ট মাসে বড় করে তিয়াসার জন্মদিন পালন করতে দেখা গিয়েছিল সোহেলকে।
গত বছরের গোড়া থেকেই আবার যখন নিজেদের সম্পর্ক ঠিক করে নেন এই তারকা জুটি, তখন অনেকেই ভেবেছিলেন তাহলে হয়তো নতুন বছরেই বিয়ের খবর শোনাবেন তাঁরা। যদিও এই প্রশ্ন উঠতেই বরাবর উত্তর এড়িয়ে যেতেই দেখা যায় দুজনকে। কিন্তু এবার যা ঘটলো তাতে আবার মন ভাঙলো তাঁদের অনুরাগীদের।
তিয়াসা এবং সোহেলের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দেখলেই বোঝা যাবে দুজনের মধ্যে আবার দূরত্ব তৈরি হয়েছে। একে অপরকে আনফলো করে দিয়েছেন তাঁরা। এমনকি দুজনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নেই একে অপরের একটাও ছবি। খুব স্বাভাবিকভাবেই এই বিষয়টি নজর এড়াইনি কারও।
অনুরাগীদের মনে এখন একটাই প্রশ্ন, আগের মতোই কি সামান্য ভুল বোঝাবুঝি হয়েছে নাকি এবার পাকাপাকিভাবে বিচ্ছেদের পথেই হাঁটলেন তাঁরা? যদিও এই বিষয় নিয়ে তিয়াসা বা সোহেল কোনও কথা বলেননি।
Home/Entertainment/নেই একটাও ছবি, একে অপরকে করেছেন আনফলো, তবে কি আবার বিচ্ছেদের পথে সোহেল-তিয়াসা?