ছোটবেলায় যৌন হেনস্তার শিকার হয়েছিলেন সলমনের ভাই, কেন বাবাকে সবটা জানাননি সোহেল?

শুধুমাত্র একজন মেয়ে যৌন হেনস্থার শিকার হয় তা কিন্তু নয়, অনেক সময় যৌন হেনস্থা শিকার হতে হয় ছেলেদেরও। সম্প্রতি নতুন একটি রিয়ালিটি শোয়ে যোগ দিয়ে এমনই কথা বলেন সোহেল খান। ভয়ানক সেই অভিজ্ঞতার কথা শেয়ার করেন তিনি।

Published on: Jul 16, 2026, 21:06:20 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

শুধুমাত্র একজন মেয়ে যৌন হেনস্থার শিকার হয় তা কিন্তু নয়, অনেক সময় যৌন হেনস্থা শিকার হতে হয় ছেলেদেরও। সম্প্রতি নতুন একটি রিয়ালিটি শোয়ে যোগ দিয়ে এমনই কথা বলেন সোহেল খান। ভয়ানক সেই অভিজ্ঞতার কথা শেয়ার করেন তিনি।

ছোটবেলায় হয়েছিলেন যৌন হেনস্তার শিকার হয়েছিলেন সোহেল
ছোটবেলায় হয়েছিলেন যৌন হেনস্তার শিকার হয়েছিলেন সোহেল

অনুষ্ঠানে কথা হচ্ছিল বুলিং নিয়ে। কথা প্রসঙ্গেই নিজের জীবনের সঙ্গে ঘটে যাওয়া সেই মর্মান্তিক ঘটনার কথা বলেন সোহেল। তিনি জানান, তিনি মাঝেমধ্যেই নিজের দুই ছেলের খোঁজ নেন যাতে তিনি জীবনে যে পরিস্থিতি সম্মুখীন হয়েছিলেন সেটা যেন তাদের না হতে হয়।

আরও পড়ুন: 'শার্ট প্যান্ট পরে দাঁড়ালেও ট্রোল হব...', ঋতুপর্ণা প্রসঙ্গে যা বললেন ভরত কল

এরপরই অভিনেতা বলেন, আমার সঙ্গে এমন হয়েছিল বহু বছর বিষয়টা কাউকে বলতে পারিনি। একদিন বাবাকে জানাই যে আমি যৌন হেনস্থার শিকার হয়েছিলাম। বাবা যখন জিজ্ঞাসা করেন কেন আমি এতদিন এ কথা বলিনি তখন আমি উত্তরে বলেছিলাম, আমার বলতে খুব লজ্জা লাগত।

সোহেল জানান, এই ঘটনার জন্য তিনি দায়ী ছিলেন না কিন্তু অদ্ভুত এক অপরাধবোধে ভুগতেন তিনি। তিনি নিজেকে সকলের থেকে সরিয়ে রাখতেন। আর এই অভিজ্ঞতার ফলে হয়তো এখন তিনি নিজের দুই সন্তানের ওপর সবসময় নজর রাখেন যাতে এমন ঘটনা তাদের সঙ্গে না ঘটে।

আরও পড়ুন: শেষ থেকে শুরু! পাশাপাশি কৌশিক-উজানের ছবির পোস্টার, ছেলের সাফল্যে গর্বিত বাবা

প্রসঙ্গত, অ্যালায়েন্স নামের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন সোহেল যেখানে আবার স্ত্রীর সঙ্গে দেখা হওয়ার সুযোগ হয়েছে। সোহেল এবং তার প্রাক্তন স্ত্রীর সঙ্গে আবার দেখা হতে তারা যতটা আনন্দিত হয়েছেন তার থেকেও বেশি আনন্দিত হয়েছেন দর্শকরা। সকলেই চান, সোহেলের সঙ্গে তাঁর প্রাক্তন স্ত্রীর দূরত্ব যাতে মিটে যায়।