ফিরছে ‘প্রেম আমার’ ছবির স্মৃতি, থাকছেন সোহম, পরিচালক কে?

প্রেম আমার, ছবির গান থেকে শুরু করে সিনেমার গল্প আজও যেন চোখের সামনে ভেসে ওঠে। তরুণ প্রজন্মের এক অন্যরকম ভালোবাসার গল্প ফুটে উঠেছিল এই ছবির মাধ্যমে। এই সিনেমায় যেন রাতারাতি জনপ্রিয় করে দিয়েছিল সোহম- পায়েলের জুটিকে।

Published on: Aug 28, 2026, 14:33:17 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

‘প্রেম আমার’ এই ছবির গান থেকে শুরু করে সিনেমার গল্প আজও যেন চোখের সামনে ভেসে ওঠে। তরুণ প্রজন্মের এক অন্যরকম ভালোবাসার গল্প ফুটে উঠেছিল এই ছবির মাধ্যমে। এই সিনেমায় যেন রাতারাতি জনপ্রিয় করে দিয়েছিল সোহম- পায়েলের জুটিকে। এই ছবির জনপ্রিয়তা দেখে পরিচালক রাজ চক্রবর্তী আবারও একটি সিনেমা তৈরি করেছিলেন যার নাম ছিল বোঝেনা সে বোঝেনা।

ফিরছে ‘প্রেম আমার’ ছবির স্মৃতি
ফিরছে ‘প্রেম আমার’ ছবির স্মৃতি

দ্বিতীয় ছবিতেও সোহম-পায়েল থাকলেও সেখানে আর তাঁরা জুটি বাঁধেননি। তবে এবার ২০০৯ সালের সেই নস্টালজিয়া আবার ফিরে আসতে চলেছে। ছবির নাম ‘সে তো আজও বোঝে না’। ছবির পরিচালক রণ রাজ। খুব সম্ভবত অক্টোবর মাসের শুরুতেই ছবিটি মুক্তি পাওয়ার কথা।

আরও পড়ুন: 'আমি দিদি নম্বর ওয়ানের সঞ্চালনার কাজটা করতে পারব না', কী হল স্বস্তিকার?

এই ছবিতে থাকবেন সোহম চক্রবর্তী, প্রিয়াঙ্কা সরকার, দেবাশীষ মন্ডল, বিবৃতি চট্টোপাধ্যায় এবং বাকিরা। এই ছবির সঙ্গীত পরিচালনা করবেন জিৎ গঙ্গোপাধ্যায়। খুব স্বাভাবিকভাবেই তাই বোঝা যাচ্ছে পুরনো দিনের সেই স্মৃতি যেন আবার চোখের সামনে ভেসে উঠবে সকলের।

আরও পড়ুন: বিগ বসের আগে স্পেশাল প্রস্তুতি, সিদ্ধি বিনায়ক মন্দিরে পুজো দিলেন মনামী

ছবির গল্প প্রসঙ্গে

এই ছবিতে মৈনাক নামের একটি সাদামাটা ছেলের জীবনকে ঘিরে তৈরি হবে গোটা গল্প। মৈনাকের খুব কাছের দুই মানুষ মেঘলা এবং জাহির। মেঘলার প্রতি মৈনাকের যে ভালোবাসা তা সে কিছুতেই মুখে প্রকাশ করতে পারে না। সময়ের সঙ্গে চলতে চলতে একদিন সে সাফল্য অর্থ সবকিছুই অর্জন করতে পারে কিন্তু নিজের ভালোবাসার কাছে কিছুতেই ফেরত যেতে পারে না। কিন্তু সে কখনোই মেঘলাকে ভুলতে পারে না। মৈনাকের জীবন মৈনাককে শেষমেষ কোথায় নিয়ে এসে দাঁড় করায় সেটাই জানা যাবে এই গল্পের মাধ্যমে।