‘তোমার মধ্যে এমন ক্ষমতা আছে যা দিয়ে…’, জন্মদিনে মাকে নিয়ে কী বললেন সোহিনী?
তাপস পালের মৃত্যুর পর থেকে একে অপরের শক্তি হয়ে দাঁড়িয়েছেন নন্দিনী ও সোহিনী পাল। বাবার মৃত্যুর পর মুম্বই ছেড়ে মায়ের কাছে এসে রয়েছেন সোহিনী। কাজ সারা বেশিরভাগ সময় তিনি মাকে নিয়েই থাকতে ভালোবাসেন। আজ অর্থাৎ ২৭ নভেম্বর নন্দিনীর জন্মদিনে তাই আরো একবার মাকে ভালোবাসায় ভরালেন সোহিনী।

জন্মদিনে মাকে নিয়ে কী বললেন সোহিনী?
মায়ের সঙ্গে তিনটি ছবি পোস্ট করেন সোহিনী যেখানে একটি ছবিতে মায়ের সঙ্গে গাড়িতে বসে থাকতে দেখা যায় অভিনেত্রীকে। দ্বিতীয় ছবিতে কেক কাটতে দেখা যায় নন্দিনীকে। তৃতীয় ছবিতে প্রিয় পোষ্যর সঙ্গে কোয়ালিটি টাইম কাটাতে দেখা যায় দুজনকে। তিনটি ছবি পোস্ট করে মাকে নিয়ে সোহিনী লেখেন নিজের মনের কথা।
অভিনেত্রী লেখেন, [তোমার মধ্যে এমন ক্ষমতা আছে যা দিয়ে তুমি আমাকে চরম বিরক্ত করতে পারো আবার যখন সত্যি কেউ পাশে থাকে না তখন তুমি আমাকে এটা বোঝাতে পারো যে তুমি আমার পাশে আছো সবসময়। আমি চিরকাল তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। আমি তোমায় অনেক ভালোবাসি মা। আর হ্যাঁ আমরা এত ঘুরে বেড়াই, তাতে আমাদের ভালো ভালো কিছু ছবি তোলা খুব দরকার।'
প্রসঙ্গত, কিছুদিন আগেই বিগ বসের বাড়ি থেকে বাড়ি ফিরে এসেছেন সোহিনী। দুর্গাপুজোয় সময় কাটিয়েছেন ঝিলম আলেক্সের সঙ্গে। বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে সায়কের সঙ্গে দেখা করেছিলেন তিনি। সব মিলিয়ে সোহিনী নিজের নতুন বন্ধুদের সঙ্গে এখন বেশ ভালই সময় কাটাচ্ছেন।
অন্যদিকে নন্দিনীও মেয়ের পাশে সব সময় ছিলেন যখন মেয়ে ছিল বিগ বসের ঘরে। সোশ্যাল মিডিয়ায় নিজের লেখার মাধ্যমে নন্দিনী দত্তর বক্তব্যের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন তিনি। গতকাল ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে তাঁর বন্ধুত্বের সম্পর্ক নিয়েও তিনি লেখেন কিছু কথা।
Home/Entertainment/‘তোমার মধ্যে এমন ক্ষমতা আছে যা দিয়ে…’, জন্মদিনে মাকে নিয়ে কী বললেন সোহিনী?