...
...
Next Story

'অতীত পাল্টাতে আসিনি, ভবিষ্যৎ...', বিগ বসের ঘরে এসে বাবার স্মৃতিচারণ সোহিনীর

শুরু হয়ে গিয়েছে বিগ বস বাংলা। ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে ৮ জন প্রতিযোগীর নাম। বাকিদের সঙ্গে অনুষ্ঠানে এসেছেন তাপস পালের কন্যা সোহিনী পাল। সোহিনীকে ছোটবেলা থেকে দেখেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় তাই সোহিনীকে দেখেই স্মৃতিচারণ করতে দেখা যায় দাদাকে।

Published on: Aug 30, 2026, 22:07:48 IST
Advertisement

শুরু হয়ে গিয়েছে ‘বিগ বস বাংলা’। ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে ৮ জন প্রতিযোগীর নাম। বাকিদের সঙ্গে অনুষ্ঠানে এসেছেন তাপস পালের কন্যা সোহিনী পাল। সোহিনীকে ছোটবেলা থেকে দেখেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় তাই সোহিনীকে দেখেই স্মৃতিচারণ করতে দেখা যায় দাদাকে।

বিগ বসের ঘরে এসে বাবার স্মৃতিচারণ সোহিনীর
বিগ বসের ঘরে এসে বাবার স্মৃতিচারণ সোহিনীর

এদিকে বিগ বসের মঞ্চে এসেই প্রথমে বাবার কথাই বলেন সোহিনী পাল। তিনি দৃঢ় চিত্তে বলেন, 'আমার বাবাকে সবাই চেনেন। নিঃসন্দেহে বাবা অনেক ভালো কাজ করেছেন। কিছু ভুলে অবশ্য করেছেন তার প্রায়শ্চিত্ত করেছেন এবং এই পৃথিবীর ছেড়ে চলেও গিয়েছেন। আমি এখানে অতীত পাল্টাতে আসিনি বরং পাল্টাতে এসেছি আমার ভবিষ্যৎ।'

আরও পড়ুন: ‘সিনেমা না দেখে মন্তব্য করবেন না…’, টক্সিক বিতর্কে কিয়ারার পক্ষ নিলেন স্বস্তিকা

এরপর সৌরভ গঙ্গোপাধ্যায় একটা অন্যরকম চমক দেন সোহিনী পালকে। সোহিনীর সামনে যেন খুলে যায় গোটা ছোটবেলা। একের পর এক ছোট ছোট স্মৃতি ভেসে ওঠে স্ক্রিনে। খুব স্বাভাবিকভাবেই বাবাকে স্ক্রিনে দেখে আবেগ তাড়িত হয়ে পড়েন অভিনেত্রী।

সোহিনীকে পাশে দাঁড় করিয়ে সৌরভ বলেন, ‘আমি জানি সোহিনী তার পরিবারের সঙ্গে কতটা ঘনিষ্ঠ ছিল। তাপস পাল কতটা মেয়েকে ভালোবাসেন অন্যদিকে মেয়ে কতটা তার বাবাকে ভালবাসত। একটা মেয়ের কাছে তার বাবার থেকে বড় আর কিছু হতে পারে না। তবে এর বেশি আর কিছু বলব না কারণ আজ এই কথা বলার দিন নয়।’

এরপরই সৌরভ গঙ্গোপাধ্যায়ের থেকে বিদায় নিয়ে বিগ বস বাংলার ঘরে ঢুকে পড়েন সোহিনী। সোহিনী ছাড়াও বিগ বসের ঘরে রয়েছেন মনামী, ভরত কল, দুর্নিবার, নিরঞ্জন, অনিন্দ্য। তবে এখনো মজা আরও বাকি কারণ ধীরে ধীরে আরও অনেক প্রতিযোগীদের সামনে নিয়ে আসেন সৌরভ।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks