...
...
Next Story

মাতৃত্ব লাভ করলেন সোহিনী, নতুন অতিথি এলো ঘরে, ছেলে হল না মেয়ে?

মা হলেন সোহিনী সরকার। বাবা হলেন শোভন। নতুন অতিথি ঘরে আসার খবর সোশ্যাল মিডিয়ায় জানালেন অভিনেত্রী। ছেলে হলো না মেয়ে?

Published on: Sep 20, 2026, 13:09:32 IST
Advertisement

মা হলেন সোহিনী সরকার। বাবা হলেন শোভন। নতুন অতিথি ঘরে আসার খবর সোশ্যাল মিডিয়ায় জানালেন অভিনেত্রী। ছেলে হলো না মেয়ে?

মাতৃত্ব লাভ করলেন সোহিনী
মাতৃত্ব লাভ করলেন সোহিনী

প্রেগনেন্সির খবর থেকে শুরু করে সাধ ভক্ষণের ছবি, সোশ্যাল মিডিয়ায় নিজের জীবনের নতুন অধ্যায়ের কথা ভাগ করে নিয়েছিলেন সোহিনী। গর্ভাবস্থায় করেছিলেন সিনেমার শুটিংও। যদিও বিগত কিছু মাস তেমন ভাবে আর ঘোরাফেরা করতে দেখা যায়নি অভিনেত্রীকে। খুবই সাবধানে ছিলেন শেষের কয়েকদিন।

অবশেষে সমস্ত অপেক্ষার অবসান ঘটলো। সোহিনীর কোল আলো করে জন্ম নিল এক পুত্র সন্তান। সোশ্যাল মিডিয়ায় এই খবরটি ভাগ করে নিলেন অভিনেত্রী নিজেই। দুটি ছোট্ট পায়ের ছাপের ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘আমাদের বীরপুরুষ, আমাদের নতুন সদস্য এসেছে। তোমরা সবাই আশীর্বাদ করো। সোহিনী ও শোভন। ২০/৯/২০২৬।’

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks