মা হতে চলেছেন অভিনেত্রী সোহিনী সরকার। আপাতত নায়িকাকে ভালোবাসা, আদরে ভরিয়ে রেখেছেন পরিবার-পরিজনরা। গ্রেগন্য়ান্সির থার্ড ট্রায়মেস্টারে রয়েছেন অভিনেত্রী বর্তমানে। বুধবার তাঁকে দেখা গেল ‘বেগুনি রঙের আলো’ ছবির এক অনুষ্ঠানে দেখা গেল তাঁকে। একটি গোলাপি রঙের ওয়ান পিস আর বেগুনি রঙের লং শ্রাগে এদিন দেখা গেল সোহিনীকে।
সোহিনীকে নিয়ে কী বললেন মানসী?

কথা প্রসঙ্গে, হবু মা সোহিনীকে নিয়ে মানসী জানালেন, বেগুনি রঙের আলো ছবি করার সময়ই তিনি বুঝতে পেরেছিলেন যে, সোহিনী খুব ভালো মা হবে। মানসীর কথায়, ‘কান্না করা বাচ্চাগুলোও ওর কোলে গিয়ে হাসছে। বাচ্চাগুলোকে সোহিনী বিস্কুট খাওয়াচ্ছে, খেলছে, গান শোনাচ্ছে, ওদের সঙ্গেই লাফ ঝাঁপ করছে। আমি ওকে সেইসময়ই বলেছিলাম, তুই জানিস বাচ্চা কীভাবে সামলাতে হয়। এবার তৈরি হয়ে যাও বাস্তবেও মা হওয়ার জন্য।’
সোহিনী নিজেও জানান যে, কলেজে থাকাকালীন তিনি হাতখরচের জন্য একটা বাচ্চাদের স্কুলে পড়াতেন। সকালে স্কুলে চাকরিতে যেতেন, তারপর দুপুরে নিজের কলেজে। ওদেরকে সামলাতে সামলাতেই বাচ্চাদের সঙ্গে এতটা সাবলীল হয়েছেন। তাঁর কথায়, ‘মোটামুটি প্র্যাকটিস সেশন ওদেরকে নিয়ে হয়ে গিয়েছে।’ পুজোর আগেই সোহিনীর কোলে আসবে সন্তান। আপাতত তারই অপেক্ষা।
সোহিনী ও শোভনের দাম্পত্য
সোহিনী সরকার এবং শোভন গাঙ্গোপাধ্যায় ২০২৪ সালের ১৫ জুলাই আইনি বিয়ে করেন। আর চলতি বছরে দ্বিতীয় বিবাহবার্ষিকীর দিন প্রেগন্যান্সির সুখবর ভাগ করে নেন। সোহিনী বারবারই জানিয়েছেন, এই সময়ে যে পরিমাণে আদর-যত্ন পাচ্ছেন, তা আগে কখনো পাননি।
প্রেগন্যান্সির প্রথম দিকটা শ্যুটিংয়েই কাটিয়েছেন সোহিনী। বহুরূপী ২, অজেয়া-সহ একাধিক ছবির কাজ করেছেন। তবে আপাতত ডাক্তার তাঁকে পরামর্শ দিয়েছে বিশ্রামের। তাই কাজ ছাড়া খুব একটা বাড়ির বাইরে পা রাখছেন না।
বেগুনি রঙের আলো সিনেমা প্রসঙ্গে
{{/usCountry}}প্রেগন্যান্সির প্রথম দিকটা শ্যুটিংয়েই কাটিয়েছেন সোহিনী। বহুরূপী ২, অজেয়া-সহ একাধিক ছবির কাজ করেছেন। তবে আপাতত ডাক্তার তাঁকে পরামর্শ দিয়েছে বিশ্রামের। তাই কাজ ছাড়া খুব একটা বাড়ির বাইরে পা রাখছেন না।
বেগুনি রঙের আলো সিনেমা প্রসঙ্গে
{{/usCountry}}২০২৫ সালে বেগুনি রঙের আলো সিনেমার কাজ শুরু করেছিলেন মানসী। মূলত একটি মা ও মেয়ের সম্পর্কের রসায়ন, আবেগ এবং অনুভবের গল্প ফুটে উঠেছে এই সিনেমায়। মুখ্য ভূমিকায় সোহিনী সরকার ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন চন্দন সেন এবং অর্পিতা ঘোষের মতো শিল্পীরা।