...
...
Next Story

'আমাদের পুজো', ছেলের সঙ্গে প্রথম দুর্গাপুজো কেমন কাটালেন সোহিনী?

দুর্গাপুজোর কিছুদিন আগেই মা হয়েছেন সোহিনী সরকার। একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেই খবর জানিয়েছিলেন বীরপুরুষের মা। ছোট্ট খুদেকে নিয়ে এই বছর দুর্গাপুজোয় বেরোতে না পারলেও এবারের পুজো ভীষণ স্পেশাল সোহিনীর কাছে।

Published on: Oct 20, 2026, 09:02:42 IST
Advertisement

দুর্গাপুজোর কিছুদিন আগেই মা হয়েছেন সোহিনী সরকার। একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেই খবর জানিয়েছিলেন বীরপুরুষের মা। ছোট্ট খুদেকে নিয়ে এই বছর দুর্গাপুজোয় বেরোতে না পারলেও এবারের পুজো ভীষণ স্পেশাল সোহিনীর কাছে।

ছেলের সঙ্গে প্রথম দুর্গাপুজো কেমন কাটালেন সোহিনী?
ছেলের সঙ্গে প্রথম দুর্গাপুজো কেমন কাটালেন সোহিনী?

অষ্টমীর বিকেলে ভীষণ সুন্দর একটি ছবি সকলের সঙ্গে ভাগ করে নেন সোহিনী, যেখানে দেখতে পাওয়া যায় একরত্তিকে কোলে নিয়ে শুয়ে রয়েছেন অভিনেত্রী। জানলা দিয়ে আসছে মিষ্টি রোদ, পাশে রাখা বই যা দেখলেই বোঝা যায় ছেলেকে সামলানোর পাশাপাশি বই পড়ে নিজের সময় কাটাচ্ছেন অভিনেত্রী।

আরও পড়ুন: একে অন্যের উপহারে সাজলেন সাহেব-সুস্মিতা, অষ্টমীর দিনেই কি ঘোষণা বিয়ের তারিখ?

ছেলেকে ঘুম পাড়িয়ে ক্লান্ত মা শুয়ে রয়েছে, আর সেই ফাঁকে মুহূর্তটি ক্যামেরাবন্দি করেছেন শোভন গঙ্গোপাধ্যায় অর্থাৎ সোহিনীর স্বামী। এমন একটা মিষ্টি মুহূর্ত দেখলে তা ফ্রেমবন্দি করতে কার না মন চায়! ছবি পোস্ট করে সোহিনী লেখেন, ‘আমাদের পুজো, ছবি তুলে দিয়েছে বাবা।’

আরও পড়ুন: রিল-রিয়েল হল এক, অষ্টমীর সন্ধ্যায় রাজকুমারকে পাশে নিয়ে পুজোয় মাতলেন সৌরভ

তবে ছেলেকে নিয়ে একাধিকবার ছবি পোস্ট করলেও এখনো পর্যন্ত ছেলের মুখ সর্বসমক্ষে আনেননি অভিনেত্রী। অষ্টমীর বিকেলেও ছেলেকে কোলে নিয়ে ছবি পোস্ট করলেও এমন ভাবে ছবিটি তোলা হয়েছে যাতে ছেলের মুখ না দেখা যায়। খুব সম্ভবত আরো কিছুদিন ছেলেকে আড়ালেই রাখবেন এই তারকা দম্পতি।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks