সন্তান আসার পর জীবনটা কীভাবে বদলে গেছে, প্রথমবার ক্যামেরার সামনে সে বিষয়ে খোলামেলা আড্ডা দিলেন টলিউড অভিনেত্রী সোহিনী সরকার। মা হওয়ার পর প্রথমবার মিডিয়ার মুখোমুখি নায়িকা। সম্প্রতি ‘বহুরূপী’ ছবির সাফল্য উদ্যাপন ও পোস্ট-রিলিজ প্রমোশনে এসে নিজের মাতৃত্বের অভিজ্ঞতা ও স্বামী শোভন চক্রবর্তীর সঙ্গে সন্তান সামলানোর নানা দিক শেয়ার করেন তিনি।

রাত জাগা ও স্বামী শোভনের সঙ্গে জুটি বেঁধে সামলানো:
সন্তান হওয়ার পর রাত জাগতে হচ্ছে কি না, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হেসে সোহিনী জানান—'রাত তো জাগতেই হচ্ছে একটু। তবে আমি আর শোভন দুজনে মিলে ম্যানেজ করে নিচ্ছি। এক একজনের পক্ষে একা সামলানো সম্ভব নয়।'
তিনি বলেন, ‘ও যখন একটু ঘুমায় তখন আমি জেগে থাকি, আবার আমি যখন ঘুমাই তখন ও জাগে—এইভাবেই চলছে।’
গান গেয়ে ঘুম পাড়ানো নিয়ে মজার কথা:
ছেলেকে গান শুনিয়ে ঘুমানোর প্রসঙ্গ উঠতেই হেসেই খুন নায়িকা। সোহিনী মজা করে বলেন, ‘আমার গান শুনে ও জেগে যায়, আর শোভনের গান শুনে ও সোজা ঘুমিয়ে পড়ে! :রসিকতা করে আরও যোগ করেন, 'আমি গান গাইতে পারি না বলে কি গাইব না? আমি তো বেসুরো গলাতেই গান গেয়ে যাচ্ছি!’ এখন সারাক্ষণ একরত্তির মুখের দিকে তাকিয়েই দিনরাত কাটছে সোহিনীর। খুদের নানান অভিব্যক্তি মনের খাতায় বন্দি করে রাখছেন অভিনেত্রী। পর্দায় বহুবার মা হয়েছেন, তবে বাস্তব জীবনে মা হওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন।
নিজের মায়ের কষ্ট অনুধাবন:
{{/usCountry}}নিজের মায়ের কষ্ট অনুধাবন:
{{/usCountry}}মাতৃত্ব বদলেছে জীবন। সোহিনী জানান, সন্তান হওয়ার পর এখন তিনি নিজের মায়ের কথা উপলব্ধি করতে পারছেন। নায়িকার কথায়, ‘আমার মা এখন রোজ সন্ধ্যায় আমার বাড়ি আসে আর বলে— ‘বুঝতে পারছিস তো মা হওয়ার কী জ্বালা? এত যে আমাকে কথার উত্তর দিস আর ঝগড়া করিস, এবার বোঝ!’ এখন আমাকে এই কথাগুলো রোজ শুনতে হচ্ছে।’
‘বহুরূপী’ দেখতে হলে যাওয়ার অনুরোধ:
পুজোর ঠিক আগে আগেই মা হয়েছেন সোহিনী। বহুরূপী ২-এর লিডিং লেডি থাকতে পারেননি ছবির প্রিমিয়ারে। সেই সময় ‘বীরপুরুষ’কে সামলাতে ব্যস্ত ছিলেন নায়িকা। তবে দর্শকদের টানে প্রথমবার মা হওয়ার পর মিডিয়ার ক্যামেরার মুখোমুখি। বাধ্য হয়েই এবার ঘরের বাইরে এসেছেন উল্লেখ করে সোহিনী দর্শকদের অশেষ ভালোবাসার জন্য ধন্যবাদ জানান। একই সঙ্গে বিজয়ার শুভেচ্ছা জানিয়ে সবাইকে হলে গিয়ে প্রেক্ষাগৃহে ‘বহুরূপী’ দেখার বিশেষ আহ্বান জানান তিনি।