আরজি কর আন্দোলনের সময় তৎকালীন সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন বহু তারকা। আর যার ফলে পড়তে হয়েছিল মমতার সরকারের রোষানলে। এমনকী, সেই তারকাদের বিরুদ্ধে করা হয়েছিল অঘোষিত ব্যান। সেই তালিকায় রয়েছেন অভিনেত্রী সোহিনী সরকারের নাম। রবিবার রঘু ডাকাত সিনেমার জন্য সিনে অ্যাওয়ার্ড পেলেন সোহিনী। আর তারপরই খুললেন মুখ।

এক সাক্ষাৎকারে নিউজ ১৮-কে সোহিনী বললেন, ‘সরকারের বিরুদ্ধে কথা বললে, এরকম কিছু একটা হবে। এটাই প্রত্যাশিত। এটা জেনেই আমি সরকারের বিরুদ্ধে কথা বলেছিলাম। এমনটা তো নয়, আমি সরকারের বিরুদ্ধে যাব আর তারা আমাকে মাথায় তুলে রাখবে। বলবে, 'এটাই তো হওয়া উচিৎ' বা ‘এটাই তো গণতান্ত্রিক অধিকার’। বিরোধীতা করাকে সবসময়ই তারা শত্রু বলে মনে করেছে, আমাকে কেন, আমাদের মতো যারা মুখ খুলেছিলেন প্রত্যেকে। ফলে কীভাবে একজন আর্টিস্টকে সায়েস্তা করা যায়, তার কাজ বন্ধ করলে তাঁকে ভাতে মারা যাবে। একজন ডাক্তারের প্র্যাক্টিস বন্ধ করে দিলে তেমনই হবে।’
সোহিনী অকপটে জানান, সবটাই মাথায় ছিল তাঁর। বরং মানসিকভাবে খানিক প্রস্তুত হয়েই নেমেছিলেন রাস্তায়। কিন্তু পিছিয়ে আসার কথা ভাবেননি। বহু মানুষের মুখে শুনেছিলেন যে তাঁকে ব্যান করা হয়েছে। কিন্তু খুব বেশি ভাবেননি। সোহিনীর বিশ্বাস, ঠিক নিজের জন্য কিছু ব্যবস্থা করে ফেলবেন। অভিনেত্রী বলেন, ‘আমার নিজের উপর এতটা কনফিডেন্স আছে যে, আমি কিছু একটা করেই নেব। এমন একটা কিছু করে নেব যাতে আমার থাকা-খাওয়ার খরচ উঠে যায়। হ্যাঁ হয়তো বিলাসবহুল জীবন পাব না। সেটা আমি চাই-ও না কোনোদিন। আমি যেটুকু রোজগার করি, তাতেই খুশি। সেই রোজগারে টান পড়লে, আমি অন্য উপায় দেখে নেব।’
আপাতত সরকার বদলেছে। পালা বদলে ক্ষমতায় আসীন বিজেপি। নতুন সরকারের উপর কী প্রত্যাশা জানতে চাওয়া হলে সোহিনীর থেকে জবাব আসে, ‘একটা শিশু জন্ম নিয়েছে, সে বড় হোক। সে বুঝুক, কাজ করুক। কাজ করলে ভালোই লাগবে। কাজ হলে কোনো সাধারণ মানুষের তো খারাপ লাগার কথা নয়!’
{{/usCountry}}আপাতত সরকার বদলেছে। পালা বদলে ক্ষমতায় আসীন বিজেপি। নতুন সরকারের উপর কী প্রত্যাশা জানতে চাওয়া হলে সোহিনীর থেকে জবাব আসে, ‘একটা শিশু জন্ম নিয়েছে, সে বড় হোক। সে বুঝুক, কাজ করুক। কাজ করলে ভালোই লাগবে। কাজ হলে কোনো সাধারণ মানুষের তো খারাপ লাগার কথা নয়!’
{{/usCountry}}প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই মাসে সোহিনী সরকার সংগীতশিল্পী শোভন গাঙ্গুলীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের দুই বছর পূর্ণ হওয়ার আগেই এই তারকা দম্পতির জীবনে নতুন সদস্য আসতে চলেছে বলে খবর। যদিও কর্তা বা গিন্নি, কেউই এখনো এই খবরে দেননি সিলমোহর।