জীবনের এক নতুন ও আবেগঘন অধ্যায়ে পা রেখেছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার (Sohini Sarkar)। সদ্যই গায়ক স্বামী শোভন গঙ্গোপাধ্যায় (Shovan Ganguly) ও সোহিনীর কোলে এসেছে তাঁদের প্রথম সন্তান। ছেলের জন্ম নেওয়ার ঠিক ১০ দিনের মাথায় উদযাপিত হলো সোহিনীর জন্মদিন। তবে এই বছরের জন্মদিনটি আগের বহু বসন্তের চেয়ে সম্পূর্ণ আলাদা ও অত্যন্ত বিশেষ হয়ে রইল অভিনেত্রীর কাছে।

শুক্রবার দিনভর শুভেচ্ছার জোয়ারে ভেসেছেন নতুন মা। কিন্তু এখন সারাদিন একরত্তিকে নিয়েই ব্য়স্ততা। সোশ্যাল মিডিয়ায় ঢুঁ মারার সময় বিশেষ হাতে নেই। শনিবার গভীর রাতে ফেসবুক পোস্টে সকলকে ধন্যবাদ জানালেন সোহিনী।
‘বীরপুরুষ’কে কোলে নিয়ে আড়ম্বরহীন শান্তির জন্মদিন
গত ২০শে সেপ্টেম্বর পুত্রসন্তানের জন্ম দেন সোহিনী। দম্পতি আদর করে নবজাতককে ডাকছেন ‘বীরপুরুষ’ নামে। অন্যদিকে শোভন রসিকতা করে ছেলের ডাকনাম রেখেছেন ‘টুল’। জন্মদিনে কোনো জমকালো পার্টি নয়, বরং ১০ দিনের সন্তানকে কোলে নিয়ে শোভনের পাশে বসে কেক কেটে এক আড়ম্বরহীন, শান্ত ও আমেজে ভরা সময় কাটিয়েছেন তিনি। জীবনের এই বিশেষ দিনে শুভাকাঙ্ক্ষী ও অনুরাগীদের শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানাতে ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেন নায়িকা। তিনি লেখেন, ‘বহু বসন্ত পেরিয়ে এই জন্মদিন বিশেষ হয়ে রইলো | বহু মানুষ শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন , আশেপাশের মানুষেরা আগলে রেখেছে , এক আড়ম্বরহীন শান্তির জন্মদিন ,আরামে কাটলো বীরপুরুষের মা'র।’
ভুল করে ছেলের মুখ প্রকাশ
{{/usCountry}}ভুল করে ছেলের মুখ প্রকাশ
{{/usCountry}}থ্যাঙ্ক ইউ’ (Thank You) পোস্ট দেওয়ার সময় একটি মজার ও মিষ্টি ঘটনা ঘটে। পোস্টের শুরুতে ছবি শেয়ার করার সময় অসাবধানতাবশত সদ্যজাত ‘বীরপুরুষ’-এর মুখ প্রকাশ্যে চলে আসে। বিষয়টি নজরে আসতেই সাথে সাথে সচেতন হন অভিনেত্রী। দ্রুত সেই ছবি সরিয়ে নিয়ে ছেলের মুখের ওপর একটি লাল রঙের 'হার্ট ইমোজি' (Heart Emoji) স্টিকার লাগিয়ে ফের নতুন করে ছবিটি পোস্ট করেন তিনি। অভিনেত্রী জানান, ভালোবাসার মানুষেরা যেভাবে তাঁকে ও তাঁর নতুন সদস্যকে আগলে রেখেছেন, তাতে তিনি অত্যন্ত আপ্লুত ও কৃতজ্ঞ।