...
...
Next Story

'গ্ল্যামার দিয়ে ইন্ডাস্ট্রি চলে না', নতুনদের উদ্দেশ্যে আর কী বার্তা সোহিনীর?

টলিউড হোক অথবা বলিউড, এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার ফলোয়ার যার বেশি তাদেরকেই বেশি কাজ দেওয়া হয় বলে অনেকেই অভিযোগ করেন। ট্যালেন্টের পরিবর্তে এখন বেশি দেখা হয় সেই মানুষটির সৌন্দর্য এবং তার দর্শকদের মধ্যে জনপ্রিয়তা কতটা।

Published on: Oct 6, 2026, 16:00:41 IST
Advertisement

টলিউড হোক অথবা বলিউড, এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার ফলোয়ার যার বেশি তাদেরকেই বেশি কাজ দেওয়া হয় বলে অনেকেই অভিযোগ করেন। ট্যালেন্টের পরিবর্তে এখন বেশি দেখা হয় সেই মানুষটির সৌন্দর্য এবং তার দর্শকদের মধ্যে জনপ্রিয়তা কতটা। কিন্তু শুধুমাত্র গ্ল্যামার দিয়েই যে ইন্ডাস্ট্রি জয় করা যায় না, সে প্রসঙ্গেই সম্প্রতি মুখ খুললেন সোহিনী সরকার।

নতুনদের উদ্দেশ্যে আর কী বার্তা সোহিনীর?
নতুনদের উদ্দেশ্যে আর কী বার্তা সোহিনীর?

দুর্গাপুজোয় মুক্তি পেতে চলেছে বহুরূপী ‘দ্য গোল্ডেন ডাকু’। এই সিনেমায় যিশু সেনগুপ্তের বিপরীতে অভিনয় করছেন সোহিনী সরকার। শিবপ্রসাদ ও নন্দিতা পরিচালিত এই ছবিটা একেবারে অন্যরকম চরিত্র ধরা দিতে চলেছেন সোহিনী। একটি ছবিতে অভিনয় করার জন্য যে কতটা যোগ্যতা লাগে সেই বিষয়ে কথা বলতে গিয়েই উঠে আসে গ্ল্যামারের কথা।

আরও পড়ুন: খুনির হাত থেকে মহিলাদের বাঁচাবে চিত্রা, সিরিজে থাকবে প্রীতি-আইভির স্পেশাল চমক

সোহিনী বলেন, ‘ইন্ডাস্ট্রিতে যারা নতুন কাজ করতে আসছেন, তাদেরকে দেখে অনেক সময় মনে হয় যে তারা সম্পূর্ণ তৈরি হয়ে আসেননি। একটা সময় ছিল যখন অভিনেতা অভিনেত্রীরা রীতিমতো পড়াশোনা করতেন অথবা দিনের পর দিন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত থেকে কাজ শেখার চেষ্টা করতেন। কিন্তু এখন যার গ্ল্যামার সবথেকে বেশি সে বেশি কাজ পায়। কিন্তু আমার মনে হয় শুধুমাত্র গ্ল্যামার দিয়ে ইন্ডাস্ট্রি চলে না।’

এরপর সহ অভিনেতা যিশু সেনগুপ্তের দিকে তাকিয়ে তিনি বলেন, ‘যিশুদা অনেক ছোটবেলা থেকে ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। তিনি বহুদিন ধরে নিজের অভিজ্ঞতার মাধ্যমে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছেন। তাই আমার মনে হয় শুধুমাত্র গ্ল্যামার থাকলেই ইন্ডাস্ট্রিতে টিকে থাকা যায় না। আগে দরকার যোগ্যতা।’

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks