জীবনে নতুন এক অধ্যায়ের সূচনা হতে চলেছে অভিনেত্রী সোহিনী সরকার (Sohini Sarkar)-এর। শীঘ্রই সোহিনী ও সঙ্গীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায় (Shobhan Ganguly)-র ঘর আলো করে আসতে চলেছে প্রথম সন্তান। এই বিশেষ অনুভূতিকে উদযাপন করতেই বেলুড়ে শ্বশুরবাড়িতে ঘটা করে আয়োজন করা হয়েছিল সোহিনীর সাধভক্ষণের অনুষ্ঠান। মা সরস্বতীর মূর্তির সামনেই ভালোবাসার সাগরে ভাসলেন হবু মা। প্রেগন্যান্সির তৃতীয় ধাপে রয়েছেন সোহিনী।

ঐতিহ্যবাহী বাঙালি সাজে রূপোবতী হবু মা সোহিনী
সাধের দিনে ঐতিহ্যবাহী বাঙালি বধূর সাজে নজর কাড়লেন সোহিনী। মাতৃত্বের এক অপূর্ব মিষ্টি আভা ফুটে উঠেছিল তাঁর মুখে-চোখে। গাঢ় লাল শাড়িতে সেজেছিলেন অভিনেত্রী। সিঁথিতে চওড়া লাল সিঁদুর, কপালে চন্দনের কলকা, দু-হাতে আলতা এবং গলায়-কানে ঐতিহ্যবাহী সোনার গয়না।
ফুল ও স্নেহের ছোঁয়া: গলায় রজনীগন্ধার সুবাসিত মালা এবং হাতে শাঁখা-পলা পরিহিত সোহিনীকে দেখাচ্ছিল ঠিক যেন সাক্ষাৎ দেবীপ্রতিমার মতো। মাতৃত্বের সহজাত আনন্দ তাঁর উপচে পড়া হাসিতে স্পষ্ট ফুটে উঠছিল।
{{/usCountry}}ফুল ও স্নেহের ছোঁয়া: গলায় রজনীগন্ধার সুবাসিত মালা এবং হাতে শাঁখা-পলা পরিহিত সোহিনীকে দেখাচ্ছিল ঠিক যেন সাক্ষাৎ দেবীপ্রতিমার মতো। মাতৃত্বের সহজাত আনন্দ তাঁর উপচে পড়া হাসিতে স্পষ্ট ফুটে উঠছিল।
{{/usCountry}}স্বামী শোভনের হাতে পায়েস মুখ
অনুষ্ঠানের সবচেয়ে ভালোবাসায় ভরা মুহূর্তটি তৈরি হয় যখন স্বামী শোভন গঙ্গোপাধ্যায় নিজের হাতে ভালোবেসে হবু মাকে পায়েস খাইয়ে মিষ্টিমুখ করান।
শ্বশুরবাড়ির সকলে মিলে আদর যত্ন করে পঞ্চব্যঞ্জন দিয়ে সাজিয়ে দিয়েছিলেন হবু মায়ের সাধের থালা। মা সরস্বতীকে সাক্ষী রেখেই অনাগত সন্তানের মঙ্গল কামনায় মেতে উঠেছিলেন পরিবারের সকলেই। সোশ্যাল মিডিয়ায় সোহিনী ও শোভনের এই আদুরে মুহূর্তের ছবি ছড়িয়ে পড়তেই তারকা দম্পতিকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন তাঁদের ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।
বছর দেড়েক প্রেম করার পর ২০২৪ সালের ১৫ জুলাই বিয়ে করেন শোভন ও সোহিনী। তাঁদের বিয়ের আসর বসেছিল কলকাতারই এক ফার্ম হাউজে। আইনি বিয়ে করেন পরিবার-বন্ধুদের উপস্থিতিতে। সঙ্গে হয়েছিল মালাবদল, সিঁদুর দান। তৃতীয় বিবাহবার্ষিকীতেই দুই থেকে তিন হওয়ার খবর ভাগ করে নেন নায়িকা।