...
...
Next Story

'আমার বাবা এখনও গৌতমদা এবং ওঁর স্ত্রীর সঙ্গে খেতে যায়…', প্রাক্তন স্বামীর সঙ্গে এখন কেমন সম্পর্ক সোহিনীর?

এক সময় গৌতম হালদারকে বিয়ে করেছিলেন অভিনেত্রী সোহিনী সেনগুপ্ত। তবে সেই বিয়ে দীর্ঘস্থায়ী হয়নি। ২০০৬ সালে ভেঙে গিয়েছিল বিয়ে। তারপর সোহিনী সপ্তর্ষি মৌলিককে বিয়ে করেন। তবে গৌতমের সঙ্গে বিয়ে ভেঙে গেলেও সোহিনীর বাবা রুদ্রপ্রসাদ সেনগুপ্তর সঙ্গে এখনও গৌতমের সুসম্পর্ক বজায় রয়েছে।

Published on: Jan 31, 2026, 15:03:31 IST
Advertisement

এক সময় গৌতম হালদারকে বিয়ে করেছিলেন অভিনেত্রী সোহিনী সেনগুপ্ত। তবে সেই বিয়ে দীর্ঘস্থায়ী হয়নি। ২০০৬ সালে ভেঙে গিয়েছিল বিয়ে। তারপর সোহিনী সপ্তর্ষি মৌলিককে বিয়ে করেন। তবে গৌতমের সঙ্গে বিয়ে ভেঙে গেলেও সোহিনীর বাবা রুদ্রপ্রসাদ সেনগুপ্তর সঙ্গে এখনও গৌতমের সুসম্পর্ক বজায় রয়েছে। এবার এই সবটা নিয়ে মুখ খুললেন সোহিনী।

‘আমার বাবা এখনও গৌতমদা এবং ওঁর স্ত্রী…’, প্রাক্তনের সঙ্গে কেমন সম্পর্ক সোহিনীর?
‘আমার বাবা এখনও গৌতমদা এবং ওঁর স্ত্রী…’, প্রাক্তনের সঙ্গে কেমন সম্পর্ক সোহিনীর?

আরও পড়ুন: স্যোশাল মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নিতে চান আলিয়া? মা হওয়ার পরই এই পরিবর্তন? যা বললেন তিনি

স্টেট আপ ইউথ শ্রী পডকাস্টে সোহিনী এই প্রসঙ্গে বলেন, ‘দুটো মানুষ খুব ভালো হতে পারেন। কিন্তু তাঁরা সব সময় হয়তো একসঙ্গে থাকতে পারেন না। গৌতমদা আর আমি মানুষ হিসেবে অনেকটা আলাদা। কথা বলে, আরাম করে আমাদের বিচ্ছেদ হয়েছে। এর মধ্যে কোনও তিক্ততা নেই। মা যখন ২০২১-এ চলে যান তখন গৌতমতা এসে বাবাকে জড়িয়ে ধরে কেঁদেছিলেন।’

আরও পড়ুন: ‘আমার, বুম্বাদার আর জিৎদার লড়াই এই নিয়ে যে…’! এবার ‘টদ্মশ্রী’ বিতর্কে মুখ খুললেন স্বয়ং দেব

আরও পড়ুন: বিচ্ছেদ বিতর্ক সরিয়ে ফের কি কাছাকাছি প্রান্তিক-অঙ্কিতা? ছবি প্রকাশ্যে আসতেই শোরগোল, মুখ খুললেন তাঁরা

প্রসঙ্গত, স্বাতীলেখা সেনগুপ্ত ও রুদ্রপ্রসাদ সেনগুপ্ত কন্যা এরপর ২০১৩ সালে সপ্তর্ষি মৌলিকের সঙ্গে ফের বিবাহ বন্ধনে আবদ্ধ হন সোহিনী। ২০১৩ সালে ‘নাচনী’ নাটক করার সময় সপ্তর্ষির সঙ্গে বন্ধুত্ব হয় সোহিনীর। নান্দিকার দলে নাটক শিখতে আসা তরুণ সপ্তর্ষির সঙ্গে প্রেম সম্পর্কে জড়ান ‘দিদিমণি’ সোহিনী সেনগুপ্ত। মাত্র তিন মাস প্রেম করবার পরেই মালাবদল সেরে নেন তাঁরা। ভাঙা দাম্পত্য, সপ্তর্ষি বয়সে ১৪ বছরের ছোট- এইসব কোনওকিছুই তাঁদের বিয়েতে বাধ সাধেনি। টলিপাড়ার অন্যতম মিষ্টি জুটি তাঁরা। বকুনি দিয়ে শুরু হয়েছিল এই প্রেমের গল্প। বয়সে ছোট বরকে নিয়ে কম কটাক্ষ, ব্যঙ্গ ধেয়ে আসে না সোহিনীর দিকে। অনেকেই সপ্তর্ষিকে তাঁর ছেলে বলেও বিদ্রুপ করে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe