আজকাল টলিপাড়ায় কান পাতলেই শোনা যেত যে, ডিভোর্সের পর শোলাঙ্কি রায় নতুন করে প্রেমে পড়েছেন। আর অভিনেত্রীর সেই ভালোবাসার মানুষ আর কেউ নন, অভিনেতা সোহম মজুমদার। যদিও দুজনের কেউই কখনো সেভাবে প্রেমের গুঞ্জন নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। তবে দুজনকে একসঙ্গে দেখা যেত কখনো পার্টিতে, কখনো কোনো অনুষ্ঠানে। তবে এবার শোলাঙ্কি রায়ের ইনস্টাগ্রাম স্টোরি উসকে দিল এই প্রেমেরই ভাঙার গুঞ্জন।

শোলাঙ্কির ইনস্টা স্টোরিতে যে পোস্টটি শেয়ার করেন সেখানে লেখা, ‘মানুষ: আপনি এখনো কেন সিঙ্গেল? আমি: আমার মনে হয় আমি প্রয়োজনের বেশিই যোগ্য।’ এবার প্রশ্ন, এই রহস্য পোস্টের মাধ্যমে সত্যিই কি ব্রেকআপেরই ইঙ্গিত এল?
দেখুন শোলাঙ্কির সেই পোস্ট:
শোলাঙ্কি রায় ২০১৮ সালে তাঁর স্কুলজীবনের বন্ধু ও নিউজিল্যান্ড প্রবাসী শাক্য বসুকে বিয়ে করেছিলেন। শাক্য পেশায় একজন ব্যাঙ্কার। বিয়ের পর বেশ কিছুদিন নিউজিল্যান্ডেও ছিলেন অভিনেত্রী। এরপর পারস্পরিক সম্মতিতে ২০২৩ সালে তাঁদের আইনি বিচ্ছেদ বা ডিভোর্স হয়। এক সাক্ষাৎকারে শোলাঙ্কি স্পষ্ট জানান যে তাঁর প্রাক্তন স্বামী একজন অত্যন্ত ভালো মানুষ, কিন্তু কিছু ক্ষেত্রে দুজন মানুষ ভালো হলেও সময়ের সঙ্গে একসঙ্গে চলার পরিস্থিতি আর থাকে না।
এমনকী সেই সময় এমনটাও কথা ওঠে যে সোহমের সঙ্গে ঘনিষ্ঠতার ফলেই দূরত্ব আসে শোলাঙ্কি ও শাক্যর মধ্যে। সেই গুঞ্জন শোলাঙ্কির কানেও পৌঁছেছিল! ‘সোহম আর আমি খুব ভালো বন্ধু। আর কিছু নয়,’ বলেছিলেন শোলাঙ্কি।
{{/usCountry}}এমনকী সেই সময় এমনটাও কথা ওঠে যে সোহমের সঙ্গে ঘনিষ্ঠতার ফলেই দূরত্ব আসে শোলাঙ্কি ও শাক্যর মধ্যে। সেই গুঞ্জন শোলাঙ্কির কানেও পৌঁছেছিল! ‘সোহম আর আমি খুব ভালো বন্ধু। আর কিছু নয়,’ বলেছিলেন শোলাঙ্কি।
{{/usCountry}}নিজের ব্যক্তিগত জীবনকে লাইমলাইট থেকে দূরে রাখা নিয়ে শোলাঙ্কি এক সংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘আমি একটা তত্ত্বে বিশ্বাস করি। আমার জীবনের ৮০ শতাংশ মানুষের জন্য, জনসমক্ষে। সেই অংশ নিয়েই আলোচনা-সমালোচনা, চর্চা চলতেই পারে। কিন্তু বাকি ২০ শতাংশ একান্তই আমার। সেই ব্যক্তিগত পরিসরটা আমি খুব যত্ন করে আগলে রাখি। কারণ, প্রত্যেক মানুষেরই এমন একটা নিজস্ব জায়গা থাকা দরকার, যেখানে বাইরের কারও প্রবেশাধিকার থাকে না।’
অভিনেত্রী শোলাঙ্কি রায়ের শেষ মুক্তিপ্রাপ্ত কাজগুলির মধ্যে রয়েছে 'রান্নাবাটি' (সিনেমা, মুক্তি: অক্টোবর ২০২৫) এবং 'বিষহরি' (ওয়েব সিরিজ, মুক্তি: ১৪ ফেব্রুয়ারি ২০২৫)। আর ছোট পর্দায় তাঁকে শেষ দেখা গিয়েছে মিলন হবে কতদিনে-তে। এই ধারাবাহিকে তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন গৌরব চট্টোপাধ্যায়। যাঁদের 'খড়ি-ঋদ্ধি' জুটি এর আগে 'গাঁটছড়া' সিরিয়ালে ভীষণ জনপ্রিয়তা পেয়েছিল।