‘রাজনন্দিনী’ নিয়ে হইচই নেট পাড়া, সহকর্মীকে নিয়ে প্রশ্ন করতেই কী বললেন সোমরাজ?
এই মুহূর্তে বিগ বস বাংলার যে প্রতিযোগী নিয়ে সবথেকে বেশি হইচই পড়ে গিয়েছে তিনি হলেন নন্দিনী দত্ত। একদিন আগেই রাজবীরকে তিনি যেভাবে গায়ে হাত তুলে আঘাত করেছেন, তাতে ক্ষুব্ধ হয়েছেন রাজবীরের ভক্তরা।
এই মুহূর্তে বিগ বস বাংলার যে প্রতিযোগী নিয়ে সবথেকে বেশি হইচই পড়ে গিয়েছে তিনি হলেন নন্দিনী দত্ত। একদিন আগেই রাজবীরকে তিনি যেভাবে গায়ে হাত তুলে আঘাত করেছেন, তাতে ক্ষুব্ধ হয়েছেন রাজবীরের ভক্তরা। যদিও একদিন পরই রাজবীর আর নন্দিনীর মধ্যে সবকিছু স্বাভাবিক হয়ে গিয়েছে কিন্তু। নন্দিনীকে একেবারেই মেনে নিতে পারছেন না কেউ।
সহকর্মীকে নিয়ে প্রশ্ন করতেই কী বললেন সোমরাজ?
এই সবকিছুর মধ্যেই এবার সোমরাজ মাইতিকে যখন নন্দিনী আর রাজবীরের মধ্যে হওয়া অশান্তি এবং ভালোবাসার কথা জিজ্ঞাসা করা হলে তখন তিনি খুব বুদ্ধি করে গোটা ব্যাপারটা এড়িয়ে যান। তিনি বারবার বলেন, ‘বিগ বস বাংলায় যেরকম হচ্ছে তেমন হচ্ছে অন্যান্য ভাষাতেও। একটু ভালো করে লক্ষ্য করলেই দেখা যাবে। সব জায়গায় এখন একই পরিস্থিতি।’
নন্দিনীর কথা একবারও উল্লেখ না করে অন্য প্রসঙ্গ টেনে আনেন সোমরাজ। যেভাবে দুর্গাপুজো এবং কালীপুজোয় নিজেদের কাছের মানুষদের থেকে দূরে থেকে বিগ বস হাউসে প্রতিযোগীরা লড়াই করছেন, সেই বিষয়টি উল্লেখ করে প্রত্যেক প্রতিযোগীদের প্রশংসায় পঞ্চমুখ হন অভিনেতা। তবে তিনি একবারও নিজের সহনকর্মীর নাম মুখেও আনেন না।
ধারাবাহিকের পর্দায় যেমন সোমরাজ আর নন্দিনী চরিত্রের মধ্যে দূরত্ব ছিল অনেকেই মনে করেন বাস্তবেও এই দুই অভিনেতা অভিনেত্রীর মধ্যে তেমন ঘনিষ্ঠতা কখনো তৈরি হয়নি। ‘কনে দেখা আলো’ ধারাবাহিকের একেবারে শেষের দিকে যখন নন্দিনী ধারাবাহিক ছেড়ে চলে যান, তখনো সহকর্মীকে মিস করছেন কিনা জানতে চাওয়ায় সোমরাজ বলেছিলেন, একজন সহকর্মী হিসেবে যেটুকু মিস করা যায় সেটুকু অবশ্যই করছি। অভিনেতার এই কথা বলার ধরনেই বোঝা যায় তিনি নিজের সহকর্মীকে নিয়ে একেবারেই সন্তুষ্ট ছিলেন না।
Home/Entertainment/‘রাজনন্দিনী’ নিয়ে হইচই নেট পাড়া, সহকর্মীকে নিয়ে প্রশ্ন করতেই কী বললেন সোমরাজ?