...
...
Next Story

Saina-Somraj Age Gap: লাজুর আবদারে বার্থ ডে পার্টিতে পরলেন গোলাপি জামা, সাইনার থেকে বয়সে কত বড় সোমরাজ

বেশ ছোট বয়সে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন সাইনা চট্টোপাধ্যায়। এরপর কনে দেখা আলো-তে কেন্দ্রীয় চরিত্র। শনিবার ১৬ বছরের জন্মদিন পালন করলেন দর্শকদের প্রিয় ‘লাজু’।

Published on: May 10, 2026, 11:13:47 IST
Advertisement

শনিবার ছিল ছোট পর্দার অন্যতম জনপ্রিয় নায়িকা সাইনা চট্টোপাধ্যায়, অর্থাৎ দর্শকদের প্রিয় লাজু-র জন্মদিন। সুইট সিক্সটিনে পা রাখলেন সাইনা। বেশ অল্প বয়স থেকেই আসলে অভিনয় জগতে পা রাখা। লেখাপড়া আর শ্যুট, সবটাই সামলাচ্ছে সমানতালে। শুধু তাই নয়, মিষ্টি ব্যবহারে কনে দেখা আলো-র সেটেও সকলের প্রিয় তিনি।

সাইনা ও সোমরাজ।
সাইনা ও সোমরাজ।

শনিবার বেশ ধুমধাম করে সাইনার জন্মদিন পালন করলেন মা সংযুক্তা। সাইনার স্কুলের বন্ধু, পরিবারের সদস্যরা তো ছিলেনই, সঙ্গে এসেছিলেন ইন্ডাস্ট্রিরও বহু চেনা মুখ। আর নিজের নায়িকার এই বিশেষ দিনে সামিল হতে উপস্থিত হয়েছিলেন সোমরাজ মাইতি-ও। শুধু তাই নয়, সোমরাজ এদিন সাইনার অনুরোধে পরে এসেছিলেন গোলাপি রঙের টি-শার্ট। আর সেই কথা অকপটে মেনেও নিলেন ‘কনে দেখা আলো’র অনুভব। হাতে ছিল জারা-র একটি শপিং ব্যাগ, যা উপহার হিসেবে তুলে দেন সাইনার হাতে। এমনকী, সাইনা কেক কাটার পর প্রথমে তা মা সংযুক্তা ও তারপর তুলে দেয় সোমরাজের মুখে। এমনকী, দুজন দুজনকে কেক মাখানোর চেষ্টাও করেন।

বরাবরই পর্দায় বেশ জনপ্রিয়তা পেয়েছে অনুভব আর সাইনার জুটি। অসমবয়সের প্রেম হলেও, তা গল্পের কারণে দিনে দিনে যেন আরও মিষ্টি হয়ে উঠেছে। গ্রামের সিধেসাধা লাজু-কে যেভাবে আত্মবিশ্বাসী করে তুলেছে অনুভব, তা-ই এই ধারাবাহিকের অন্যতম আকর্ষণ। বরাবরই সে লাজুর সামনে ঢাল হয়ে থাকে। ডাক্তারি পড়ছে লাজু, আর এর পিছনেও সেই অনুভবই।

পর্দায় যেমন লাজু-র থেকে বয়সে অনেকটাই বড় তাঁর ভালোবাসার মানুষ সোমরাজ। তেমনই বাস্তবেও অনেকখানিই ফারাক সোমরাজ ও সাইনার বয়সের। ১৬ বছরে পা রাখল সাইনা, আর ইন্টারনেটে প্রাপ্ত তথ্য অনুসারে সোমরাজের জন্ম ১৯৯৪ সালের ৪ এপ্রিল। অর্থাৎ তাঁর বয়স ৩২ বছর। অর্থাৎ প্রায় ১৬ বছরের ছোট সাইনা তাঁর পর্দার নায়কের থেকে।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe