...
...
Next Story

Puja Banerjee Baby Girl Name: ছেলের নাম কৃশিব, একরত্তি মেয়ের মুসলিম-ঘেঁষা নাম রাখলেন পূজা, জানুন নামের অর্থ

Puja Banerjee Baby Girl Name: ধর্মের বেড়াজাল টপকে মেয়ের জন্য একটি অর্থবহ ও আধুনিক নাম বেছেছেন পূজা-কুণাল। কৃশিবের বোনের নাম মাইশা।

Published on: Sep 11, 2026, 22:31:14 IST
Advertisement

গত মাসে দ্বিতীয়বার মা হয়েছেন পূজা বন্দ্যোপাধ্যায়, তাঁর কোলে এসেছে একরত্তি এক রাজকন্যা। জন্মের খবর শেয়ার করার পাশাপাশি খুদের মুখও দেখিয়েছিলেন পূজা-কুণাল। কোনও লুকোছাপা করেননি। অনুরাগীরা তাঁদের বৃহত্তর পরিবার, তাই সবার সঙ্গে ভাগ করে নিয়েছিলেন মেয়ের মুখ। এবার মেয়ের নাম প্রকাশ্যে আনলেন পূজা।

ছেলের নাম কৃশিব, একরত্তি মেয়ের মুসলিম-ঘেঁষা নাম রাখলেন পূজা, জানুন নামের অর্থ
ছেলের নাম কৃশিব, একরত্তি মেয়ের মুসলিম-ঘেঁষা নাম রাখলেন পূজা, জানুন নামের অর্থ

পুজো-পাঠ ও তিথি মেনে আনুষ্ঠানিকভাবে আয়োজন করা হয়েছিল কন্যাসন্তানের 'নামকরণ সংস্করণ'। সমাজমাধ্যমের পাতায় সেই সুন্দর মুহূর্তের ভিডিও পোস্ট করে এই তারকা দম্পতি লেখেন, 'নামকরণ সংস্কার। আলাপ করুন আমাদের মেয়ে 'মাইশা'-র সাথে'?

হিন্দু পরিবারে আরবি নাম? আসল গল্পটা কী?

পূজা ও কুণালের প্রথম সন্তানের নাম 'কৃশিব'— যা ভগবান শিব ও কৃষ্ণের এক অপূর্ব মেলবন্ধন। সেই জায়গায় দাঁড়িয়ে দ্বিতীয় সন্তানের নাম কোনো পৌরাণিক বা চিরাচরিত হিন্দু নাম না রেখে একটু অন্যরকম নাম বেছে নিয়েছেন তাঁরা। 'মাইশা' নামটি মূলত একটি আরবি নাম, যা ইসলামিক সংস্কৃতি ও মধ্যপ্রাচ্যে অত্যন্ত জনপ্রিয়।

নেটপাড়ার একাংশ এই নাম দেখে কিছুটা অবাক হলেও নামের গভীর অর্থ মন ছুঁয়ে গেছে নেটিজেনদের।

'মাইশা' নামের অর্থ কী?

আরবি ভাষায় 'মাইশা' (Maishaa / Maisha) শব্দটির অর্থ অত্যন্ত ইতিবাচক ও অর্থবহ। জীবন্ত বা সুন্দর জীবন (Life/Alive): এই নামের প্রধান অর্থ হলো যে জীবন শক্তিতে ভরপুর বা সুন্দর জীবনের অধিকারী। যে গর্বের সাথে হাঁটে (Walking with pride): স্বাবলম্বী ও আত্মবিশ্বাসী ব্যক্তিত্বের প্রতীক হিসেবেও এই নাম ব্যবহার করা হয়। দীর্ঘায়ু: কথিত আছে, বাড়িতে কন্যাসন্তানের আগমনে পরিবারে সমৃদ্ধি আসে, আর 'মাইশা' নামটির ভেতরের সুর যুক্ত থাকে দীর্ঘায়ু ও আনন্দের সাথে।

পূজা-কুণালের সংসার ও যাত্রাপথ

করোনাকালের কঠিন সময়ের মধ্যে ২০২০ সালের এপ্রিলে আইনি রেজিস্ট্রি বিয়ে সেরেছিলেন পূজা ও কুণাল বর্মা। ২০২০ সালের অক্টোবর মাসে তাঁদের প্রথম সন্তান—পুত্র কৃশিবের জন্ম হয়।

পরবর্তীতে ২০২১ সালে ছোট ছেলে কৃশিবকে কোলে নিয়েই বেশ ধুমধাম করে গোয়ায় সামাজিক আচার-অনুষ্ঠান মেনে বিয়ের পিঁড়িতে বসেন এই তারকা দম্পতি।

ছেলে কৃশিবের পর এবার কন্যাসন্তানের আগমনে তাঁদের সংসার এখন আনন্দ ও ভালোবাসায় ভরপুর। সোশাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তায় ভাসাচ্ছেন সহকর্মী এবং অনুরাগী মহল।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks