...
...
Next Story

Sonakshi Sinha: সোনাক্ষী সিনহার বিকৃত ছবি ছড়িয়ে গ্রেফতার, পরে জামিন পেল অভিযুক্ত যুবক!

সোশ্যাল মিডিয়ায় তারকাদের হয়রানি এবং তাঁদের ছবি বিকৃত করার ঘটনা যেন দিন দিন বেড়েই চলেছে। এ বার এই সাইবার অপরাধের শিকার হলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা।

Published on: Nov 15, 2026, 13:00:25 IST
Advertisement

সোশ্যাল মিডিয়ায় নিজের বিকৃত ও আপত্তিকর ছবি ছড়িয়ে পড়ার অভিযোগে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। কিন্তু সেই মামলায় আইনি প্রক্রিয়ায় বড়সড় ধাক্কা খেল পুলিশ। মুম্বইয়ের বান্দ্রা পুলিশের হাতে দিল্লি থেকে গ্রেফতার হওয়া আরিয়ান দীপক জৈন নামের এক যুবককে শেষ পর্যন্ত মুক্তি দিল আদালত। পুলিশি জেরার জন্য তিন দিনের হেফাজত চাইলেও, গ্রেফতারির সময় আইনি নিয়ম না মানায় তা খারিজ করে দেয় আদালত।

সোনাক্ষী সিনহার বিকৃত ছবি ছড়িয়ে গ্রেফতার, পরে জামিন পেল অভিযুক্ত যুবক! (Sunil Khandare)
সোনাক্ষী সিনহার বিকৃত ছবি ছড়িয়ে গ্রেফতার, পরে জামিন পেল অভিযুক্ত যুবক! (Sunil Khandare)

জানা গিয়েছে, দিল্লি থেকে আরিয়ানকে গ্রেফতার করে বিমানে সরাসরি মুম্বই নিয়ে আসা হয়েছিল। এর পর বান্দ্রা পুলিশ তাকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করে এবং ইলেকট্রনিক ডিভাইসটি উদ্ধারের জন্য তিন দিনের পুলিশি হেফাজতের আবেদন জানায়। কিন্তু দিল্লির স্থানীয় ম্যাজিস্ট্রেটের সামনে হাজির না করিয়ে ধৃতকে সরাসরি মুম্বই নিয়ে আসায় পুলিশের কার্যপদ্ধতি নিয়েই প্রশ্ন তোলে আদালত।

আদালতের মতে, পুলিশ নির্দিষ্ট আইনি প্রক্রিয়া বা বিধিনিষেধ অনুসরণ করেনি এবং এই ত্রুটির কোনো সন্তোষজনক ব্যাখ্যাও দিতে পারেনি। অন্যদিকে, ধৃতের আইনজীবীরা আদালতকে জানান যে পুলিশ গ্রেপ্তারের সময় কোনো বাধ্যতামূলক নোটিশ দেয়নি এবং আটকের কারণও জানায়নি। অভিযোগকারিণীর প্রভাবেই যে পুলিশ তড়িঘড়ি এই পদক্ষেপ করেছে, সেই প্রশ্নও তোলে ধৃতের পক্ষ। এছাড়া ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS)-এর ধারা অনুযায়ী সাত বছরের কম জেলের সাজা সংক্রান্ত মামলায় গ্রেফতারির যে সুনির্দিষ্ট কারণ ও নির্দেশিকা থাকা দরকার, পুলিশ তা মানেনি বলেই পর্যবেক্ষণ আদালতের।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks