Sonali Chowdhury: 'পরিবর্তন ৫ বছর আগেই হয়েছিল...', ছেলেকে কোলে নিয়ে যা বললেন সোনালি
Sonali Chowdhury: এই মুহূর্তে সারা পশ্চিমবঙ্গবাসীর মুখে শুধুমাত্রই পরিবর্তনের কথা। ১৫ বছরের তৃণমূল সরকারকে সরিয়ে নতুন সরকার গঠন করেছে বিজেপি। কিন্তু অভিনেত্রী সোনালী চৌধুরীর জীবনে পরিবর্তন এসেছিল ৫ বছর আগেই।
Sonali Chowdhury: এই মুহূর্তে সারা পশ্চিমবঙ্গবাসীর মুখে শুধুমাত্রই পরিবর্তনের কথা। ১৫ বছরের তৃণমূল সরকারকে সরিয়ে নতুন সরকার গঠন করেছে বিজেপি। কিন্তু অভিনেত্রী সোনালী চৌধুরীর জীবনে পরিবর্তন এসেছিল ৫ বছর আগেই। সম্পূর্ণ নতুন রূপে নিজেকে মেলে ধরার সুযোগ পেয়েছিলেন তিনি। কোন ভূমিকা? মা হওয়ার ভূমিকা। আসলে ঠিক পাঁচ বছর আগে একমাত্র পুত্র সন্তানকে জন্ম দিয়েছিলেন সোনালী। ছেলেকে কোলে নিয়ে সে কথাই লিখতে দেখা গেল অভিনেত্রীকে।
ছেলেকে কোলে নিয়ে যা বললেন সোনালি
সোনালী বেশ কিছু ছবি পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে, তিনি লাল রঙের শাড়ি পরে রয়েছেন। ছেলেও পড়ে রয়েছে লাল রঙের জামা আর কালো রঙের প্যান্ট। স্বামী রজত ঘোষ দস্তিদারও যোগ দিয়েছেন স্ত্রী পুত্রের সঙ্গে।
ছেলের সঙ্গে ছবিগুলি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘আমার অবশ্য পরিবর্তন পাঁচ বছর আগেই হয়েছিল। অনেকগুলো বছর নানান ভূমিকায় নিজেকে মেলে ধরার পর সম্পূর্ণ নতুন রূপে নতুন ভূমিকায় পদার্পণ করেছিলাম। যদিও রিয়েল লাইফে। মায়ের ভূমিকায়। রিয়ানকে সঙ্গে নিয়ে একটু একটু করে অভিজ্ঞ হতে থাকলাম। শাসন আর আদরের ঘেরাটোপে মা হিসেবে অনেক কিছু শিখলাম, এই অনুভূতি লিখে বা বলে বোঝানো মুশকিল।’
সোনালী আরও লেখেন, ‘ঘরে বাইরে সবকিছু সামলে হাসিমুখে লড়াই করার একমাত্র নাম রিয়ান। আজ রিয়ানের পাঁচে পা, আমারও মাতৃত্বের পাঁচে পা। রিয়ান মানুষের মতো মানুষ হোক। শিরদাঁড়া থাকুক দৃঢ়। ব্যাস এইটুকুই চাই। এছাড়া আমি তো আছিই। হ্যাপি বার্থডে রিয়ান।’
প্রসঙ্গত, ছোটপর্দা থেকে জনপ্রিয়তা অর্জন করেছিলেন সোনালী। পাশাপাশি বড় পর্দাতেও অভিনয় করে দেখা দিয়েছিল অভিনেত্রীকে। তবে জনপ্রিয়তা পেয়েছিলেন ছোট পর্দাতেই। ‘জল নুপুর’, ‘অগ্নিপরীক্ষা’, ‘মা’ সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেন তিনি।
২০২১ সালের ১২ মে পুত্র সন্তানকে জন্ম দেন সোনালী। অনেকেই জানেন না সোনালীর স্বামী রজত একজন বড় ফুটবলার। ইদানিং তিনি ফুটবলের ধারাভাষ্য দেন। অন্তঃসত্ত্বা থাকাকালীন বেশ কিছু সময় ক্যামেরার সামনে আসেননি অভিনেত্রী তবে এখন আবার আগের মতই কাজে ফিরেছেন তিনি।
Home/Entertainment/Sonali Chowdhury: 'পরিবর্তন ৫ বছর আগেই হয়েছিল...', ছেলেকে কোলে নিয়ে যা বললেন সোনালি