...
...
Next Story

‘কুইন..’, সোহিনীকে হটিয়ে বিগ বসের নয়া ক্যাপ্টেন সোনামণি, বিশেষ বার্তা হবু বর প্রতীকের

বিগ বসের ঘর থেকে বেরোলেই বিয়র পিঁড়িতে বসবেন সোনামণি। স্পষ্ট জানিয়েছেন নায়িকা। পাত্রের নাম মুখে না আনলেও কারুর জানতে বাকি নেই ‘মহারাণী’ মালা দেবেন ‘মহারাজ’ প্রতীক সেনের গলায়।

Published on: Sep 16, 2026, 13:30:47 IST
Advertisement

‘বিগ বস বাংলা’-র রুদ্ধদ্বার ঘরে নতুন সমীকরণ ও নতুন নেতৃত্বের চমক! সোহিনীকে সরিয়ে ঘরের নতুন ‘ক্যাপ্টেন’ নির্বাচিত হলেন দর্শকদের তুমুল প্রিয় অভিনেত্রী সোনামণি সাহা। ক্যাপ্টেনসির মুকুট লাভ করতেই নায়িকার জন্য় বিশেষ শুভেচ্ছা বার্তা এল হবু বরের তরফে! সোনামণির জন্য় বিশেষ বার্তা দিলেন প্রতীক সেন।

‘কুইন..’, সোহিনীকে হটিয়ে বিগ বসের নয়া ক্যাপ্টেন সোনামণি, বিশেষ বার্তা হবু বর প্রতীকের
‘কুইন..’, সোহিনীকে হটিয়ে বিগ বসের নয়া ক্যাপ্টেন সোনামণি, বিশেষ বার্তা হবু বর প্রতীকের

বিগ বসের ঘরের নতুন ‘ক্যাপ্টেন’ সোনামণি

এতদিন কড়া হাতে ঘর সামলাচ্ছিলেন সোহিনী, তবে টাস্ক ও বাকি প্রতিযোগীদের ভোটের বিচারে তাঁকে সিংহাসনচ্যুত করে নতুন ক্যাপ্টেনের মুকুট ছিনিয়ে নিয়েছেন সোনামণি। বিগ বস বাংলার ঘরে পা দেওয়ার পর থেকেই পটু হাতে রান্নাঘর সামলেছেন সোনামণি। রান্না-সহ ঘরের সব কাজে তিনি পারদর্শী, প্রথম দিনই জানিয়ে দিয়েছেন সৌরভকে। ক্যাপ্টেনের দায়িত্ব পেতেই অনুরাগীদের শুভেচ্ছার বন্যায় ভেসে যাচ্ছেন তিনি।

সোনামণির কাছে আপতত সেই বার্তা না পৌঁছালেন, সবচেয়ে স্পেশ্য়াল মেসেজ এসেছে প্রতীক সেনের তরফে। সোনামণির এই নতুন ‘ক্যাপ্টেন’ রূপ ও গ্ল্যামার দেখে প্রশংসা লুকাতে পারেননি তাঁর বিশেষ বন্ধু তথা অনুরাগী মহলে সুপরিচিত 'হবু বর' প্রতীক সেন। আগেই সোনামণিকে 'গ্রিক দেবী'-র সঙ্গে তুলনা করে এবং ট্রোলারদের কড়া জবাব দিয়ে সোনামণির পাশে রাজকীয়ভাবে দাঁড়িয়েছেন প্রতীক। এবার তিনি সোনামণির ছবি পোস্ট করে লেখেন, ‘শুভেচ্ছা,.. ’কুইন' ক্যাপ্টেন, প্রতিদিন বিগ বস বাংলা দেখুন আর ওকে সাপোর্ট করুন'।

বিগ বসের ঘরের নতুন ক্যাপ্টেনের এই বড় সাফল্যের আনন্দের আগেই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বড় আপটেড দিয়েছেন সোনামণি। রিয়্যালিটি শোর ঘরের ভেতরেই রান্নার ফাঁকে সহ-প্রতিযোগীদের সঙ্গে কথা বলতে বলতে বিয়ের ইঙ্গিত দেন সোনামণি। নাম সরাসরি না উগরালেও সোনামণি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, তিনি যাঁর প্রেমে হাবুডুবু খাচ্ছেন, চলতি বছরেই তাঁর সঙ্গে সাতপাকে বাঁধা পড়ার পরিকল্পনা রয়েছে!

বিগ বসের ঘরে অধিনায়কত্বের সিংহাসন জয় এবং বছরের শেষেই প্রতীক-সোনামণির বিয়ের সানাই বাজানোর ইঙ্গিত—দুই মিলিইয়ে এখন প্রতীক-সোনামণি ভক্তদের আনন্দের শেষ নেই।

সোনামণির জীবনে একটা অতীত অধ্য়ায় রয়েছে। এর আগে মাত্র ১৮ বছর বয়সে কোরিওগ্রাফার সুব্রত রায়কে বিয়ে করেছিলেন। প্রেম নয়, অ্যারেঞ্জড ম্যারেজ হয়েছিল সোনামণির।

সম্পর্কের ইতি: প্রায় চার বছর এক ছাদের তলায় সংসার করার পর ২০১৯ সালে তাঁদের সম্পর্কের অবনতি ঘটে এবং সুব্রত ও সোনামণির বিচ্ছেদ হয়ে যায়। তার আগেই চেষ্টায় ছোট পর্দায় নিজের পায়ের তলার মাটি শক্ত করেন অভিনেত্রী।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks