...
...
Next Story

Soni Razdan-Alia Bhatt: তখন আলিয়া সোনির গর্ভে! দিনে ১০০টা সিগারেট খেয়েছিলেন প্রেগন্যান্ট মহেশ ভাট-পত্নী

প্রেগন্যান্সিতে ধূমপান করা গর্ভস্থ শিশুর জন্য মারাত্মক ক্ষতিকারক। অথচ আলিয়া সোনির গর্ভে থাকাকালীন দিনে ১০০টা সিগারেট খেয়েছিলেন তাঁর মা। কেন জানলে চমকে উঠবেন!

Published on: Nov 16, 2026, 11:00:28 IST
Advertisement

অন্তঃসত্ত্বা অবস্থাতেও যে পেশাদারিত্বের সঙ্গে কাজ চালিয়ে যাওয়া যায়, আলিয়া ভাট তা প্রমাণ করেছিলেন তাঁর হলিউড ডেবিউ ছবি ‘হার্ট অফ স্টোন’-এর শ্যুটিংয়ের সময়। তবে কাজের প্রতি এই নিষ্ঠা আলিয়া পেয়েছেন তাঁর মা সোনি রাজদানের কাছ থেকেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের দুই সন্তান—শাহিন ও আলিয়া গর্ভে থাকাকালীন শ্যুটিংয়ের অভিজ্ঞতা ভাগ করে নিলেন বর্ষীয়ান অভিনেত্রী সোনি রাজদান। আর সেই স্মৃতিচারণাতেই উঠে এল এক চাঞ্চল্যকর তথ্য—আলিয়া গর্ভে থাকাকালীন এক ছবির দৃশ্যের প্রয়োজনে একদিনে প্রায় ১০০টি সিগারেট খেয়েছিলেন তিনি!

তখন আলিয়া সোনির গর্ভে! দিনে ১০০টা সিগারেট খেয়েছিলেন প্রেগন্যান্ট মহেশ ভাট-পত্নী
তখন আলিয়া সোনির গর্ভে! দিনে ১০০টা সিগারেট খেয়েছিলেন প্রেগন্যান্ট মহেশ ভাট-পত্নী

১৯৯৩ সালের ক্রাইম থ্রিলার ছবি ‘গুমরাহ’-এর শ্যুটিংয়ের সময় দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হন সোনি। কিন্তু তখনও তিনি নিজেই জানতেন না যে তাঁর গর্ভে আলিয়া রয়েছে। সেই অভিজ্ঞতার কথা জানিয়ে সোনি বলেন, ‘আমি তখন একটি ধূমপানের দৃশ্যের শ্যুটিং করছিলাম, আর ওই একদিনে বোধহয় প্রায় ১০০টি সিগারেট খেয়ে ফেলেছিলাম। আমার কোনো ধারণাই ছিল না যে আলিয়া আমার ভেতরে রয়েছে! এমনিতে আমি ধূমপায়ী নই, কিন্তু ওই শ্যুটিংয়ের পর থেকেই আমার সিগারেট খাওয়ার প্রবল ইচ্ছে জাগত।’ শুধু তা-ই নয়, ছবিটির সেই বিখ্যাত ফাঁসির মঞ্চের দৃশ্যটিও তিনি অন্তঃসত্ত্বা অবস্থাতেই শ্যুট করেছিলেন বলে জানান অভিনেত্রী।

এর পর শ্যুটিংয়ে প্রায় পাঁচ মাসের একটি বড় বিরতি পড়ে। সোনি জানান, পাঁচ মাস পর যখন তিনি ফের সেটে ফেরেন, তখন আর পুরোনো পোশাক তাঁর গায়ে হচ্ছিল না। ততদিনে তাঁর বেবি বাম্প স্পষ্ট হয়ে গিয়েছিল, ফলে সমস্ত কস্টিউম নতুন করে অল্টার করতে হয়েছিল।

প্রসঙ্গত, ১৯৮৪ সালে ‘সারাংশ’ ছবির সেটে মহেশ ভাট ও সোনি রাজদানের পরিচয় ও প্রেম, এবং ১৯৮৬ সালের ২০ এপ্রিল তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত রেনসিল ডি’সিলভার সিরিজ ‘শক: নো ওয়ান টু ট্রাস্ট’-এ পরিণীতি চোপড়া, জেনিফার উইংগেট ও অনুপ সোনির সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে সোনি রাজদানকে।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks