ভারতীয় সঙ্গীত জগতের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী সোনু নিগমের গান আমরা বহুবার শুনেছি— কখনো রোম্যান্টিক, কখনও স্যাড, আবার কখনও ভিন্ন মেজাজের। কিন্তু অনেকেই জানেন না, এই গানগুলোর আড়ালে লুকিয়ে থাকে শিল্পীর ব্যক্তিগত জীবনের গভীর যন্ত্রণা। এমনই এক আবেগঘন অভিজ্ঞতার কথা নিজেই শেয়ার করেছিলেন তিনি, যা জানলে আপনিও আবেগাপ্লুত হয়ে পড়বেন। বিশেষ করে তাঁর বিখ্যাত গান ‘আভি মুঝ মে কাভি’ গাওয়ার সময়কার স্মৃতি আজও তাঁকে নাড়া দেয়।
অসুস্থতায় কষ্ট পাচ্ছিলেন মা, গান গাওয়ার পর কাঁদতেন সোনু

রণবীর এলাহাবাদিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে সোনু সেই কঠিন সময়ের কথা তুলে ধরেন। তিনি বলেন, তখন তাঁর মা মারাত্মক অসুস্থ ছিলেন এবং জীবনের শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন।
সোনু কান্নাভেজা স্বরে বলেন, ‘মা তখন খুব কষ্টে ছিলেন। তিনি আমাকে শিখিয়েছেন কঠোর পরিশ্রম, হানুমান চল্লিশা মুখস্থ করা, বড়দের সম্মান করা। তিনি অসাধারণ মানুষ ছিলেন। যখন আমি ‘অভি মুঝ মে কাহি’ গানটি গাই, তখন তিনি খুব অসুস্থ ছিলেন, যদিও সামান্য আশা ছিল। গানটির লাইন—'অভি মুঝ মেঁ কাহিঁ বাকি'—আমার নিজের জীবনের সঙ্গেই মিলে যাচ্ছিল। গান গাওয়ার সময় আমি খুবই আবেগপ্রবণ ছিলাম।’
তিনি আরও বলেন, ‘যখন এই গানটির জন্য আমি পুরস্কার পেতাম, আমি তা মাকে দিতাম। তিনি আশীর্বাদ করতেন। আমরা দু’জনেই কাঁদতাম, কারণ জানতাম তিনি আমাদের ছেড়ে চলে যেতে পারেন।’
কনসার্টের পর ভেঙে পড়তেন গায়ক
গায়ক জানান, সেই সময় তাঁর মানসিক অবস্থা খুবই কঠিন ছিল। ‘আমি খুব কাঁদতাম। কনসার্টে যাওয়ার আগে অনেক কাঁদতাম। তবে মঞ্চে উঠলেই সব ভুলে যেতাম। আমার কাজেই আমি ঈশ্বরকে খুঁজে পাই। কিন্তু স্টেজ থেকে নামার পর আবার মায়ের কথা মনে পড়ত। বাড়িতেও তখন অনেক সমস্যা চলছিল, প্রচণ্ড মানসিক চাপ ছিল’, বলেন সোনু।
এখন গানে নিজেকে সম্পূর্ণভাবে ডুবিয়ে দেন
বর্তমানে সেই অভিজ্ঞতা থেকে পাওয়া শিক্ষা থেকে নিজের কাজের ধরন বদলেছেন সোনু। তিনি বলেন, ‘মা যাওয়ার আগে পর্যন্ত আমি নানা টেকনিক ব্যবহার করতাম। কিন্তু এখন আমি বুঝেছি, কাজের মধ্যে পুরোপুরি ডুবে যাওয়াই আসল। এখন যখন গান গাই, তখন তাতে নিজেকে সম্পূর্ণভাবে মিশিয়ে দিই। ঈশ্বরের ওপর ছেড়ে দিই—তিনি সম্মান দেবেন না অপমান, সেটাও তিনিই ঠিক করবেন।’
সোনু নিগমের কেরিয়ারের শুরু
{{/usCountry}}বর্তমানে সেই অভিজ্ঞতা থেকে পাওয়া শিক্ষা থেকে নিজের কাজের ধরন বদলেছেন সোনু। তিনি বলেন, ‘মা যাওয়ার আগে পর্যন্ত আমি নানা টেকনিক ব্যবহার করতাম। কিন্তু এখন আমি বুঝেছি, কাজের মধ্যে পুরোপুরি ডুবে যাওয়াই আসল। এখন যখন গান গাই, তখন তাতে নিজেকে সম্পূর্ণভাবে মিশিয়ে দিই। ঈশ্বরের ওপর ছেড়ে দিই—তিনি সম্মান দেবেন না অপমান, সেটাও তিনিই ঠিক করবেন।’
সোনু নিগমের কেরিয়ারের শুরু
{{/usCountry}}মাত্র ৪ বছর বয়সে গানের জগতে পা রাখেন সোনু নিগম। তিনি তাঁর বাবার সঙ্গে মঞ্চে মহম্মদ রফি-র গান গাইতেন। ১৯৯০ সালে তিনি মুম্বইয়ে পাড়ি দেন, নিজের কেরিয়ার গড়ার জন্য। তাঁর প্রথম রেকর্ড করা গান ছিল ‘ও আসমান ওয়ালে’, যা ১৯৯৩ সালের ছবি আজা মেরি জান-এ ব্যবহৃত হয়। যদিও ১৯৯০ সালে ‘জনম’ ছবির জন্যও তিনি গান রেকর্ড করেছিলেন, কিন্তু সেটি মুক্তি পায়নি। এছাড়াও, ১৯৯২ সালে দূরদর্শনের জনপ্রিয় অনুষ্ঠান ‘তলাশ’-এর গান ‘হম তো ছৈলা বন গয়ে’ তাঁর শুরুর দিকের কাজের মধ্যে অন্যতম।
যেসব গান সোনুকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়
বলিউডে তাঁর প্রথম বড় সাফল্য আসে ‘অচ্ছা সিলা দিয়া তুনে মেরে প্যায়ার কা’ গানটির মাধ্যমে, যা ১৯৯৫ সালের অ্যালবাম বেবফা সনমের অংশ। এই গান তাঁকে রাতারাতি জনপ্রিয় করে তোলে। এরপর ১৯৯৭ সালের ছবি বর্ডার-এর ‘সন্দেশে আতে হ্যায়’ গানটি তাঁকে সুপারস্টার গায়কের মর্যাদা দেয়।
অসংখ্য পুরস্কারে সম্মানিত সোনু নিগম
সঙ্গীত জগতে তাঁর অসামান্য অবদানের জন্য সোনু নিগম বহু সম্মানে ভূষিত হয়েছেন। তিনি একাধিক ফিল্মফেয়ার পুরস্কার, ফিল্মফেয়ার সাউথ, ৪টি আইফা অ্যাওয়ার্ড, একটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ভারতের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মশ্রী লাভ করেছেন। তাঁর জীবনের এই সংগ্রাম এবং আবেগই যেন তাঁর কণ্ঠকে আরও গভীর, আরও হৃদয়স্পর্শী করে তুলেছে—যা আজও কোটি মানুষের হৃদয়ে অনুরণিত হয়।