Sonu Nigam: ‘এবারে বাঁচিয়ে নিলাম পরেরবার কিন্তু…’, কার উদ্দেশ্যে এমন কথা বললেন সোনু?
Sonu Nigam: যে কোনও কনসার্ট চলাকালীন শিল্পীদের দর্শকরা এতটা কাছ থেকে দেখতে পান যে নিজেদের উন্মাদনা বা উত্তেজনা ধরে রাখতে পারেন না। এই উন্মাদনা ধরে রাখতে না পারার জন্যই মাঝেমধ্যে ঘটে যায় এমন কিছু বিপত্তি যা একেবারেই সমীচীন নয়। সম্পতি এমনই একটি কান্ড ঘটে গেল সংগীতশিল্পী সোনু নিগমের সঙ্গে।
Sonu Nigam: যে কোনও কনসার্ট চলাকালীন শিল্পীদের দর্শকরা এতটা কাছ থেকে দেখতে পান যে নিজেদের উন্মাদনা বা উত্তেজনা ধরে রাখতে পারেন না। এই উন্মাদনা ধরে রাখতে না পারার জন্যই মাঝেমধ্যে ঘটে যায় এমন কিছু বিপত্তি যা একেবারেই সমীচীন নয়। সম্প্রতি এমনই একটি কান্ড ঘটে গেল সংগীতশিল্পী সোনু নিগমের সঙ্গে।
কার উদ্দেশ্যে এমন কথা বললেন সোনু?
গত সপ্তাহে কোলাপুরে একটি কনসার্ট চলাকালীন একজন ভক্তের আচরণে মাঝপথে গান থামাতে বাধ্য হন সঙ্গীতশিল্পী। সোনু নিগম মঞ্চে গান গাইতে উঠলে একজন ভক্ত সমস্ত বাধা অতিক্রম করে মঞ্চে উঠে পড়েন। নিরাপত্তা রক্ষীরা সঙ্গে সঙ্গে এসে তাকে মঞ্চ থেকে নামিয়ে দেন। পরবর্তীকালে সেই ঘটনার ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করে একটি বিশেষ বার্তা দেন সোনু নিগম।
সোনু নিগম যে ভিডিওটি শেয়ার করেছেন সেখানে দেখা যাচ্ছে, সংগীতশিল্পী একটি সবুজ ভেলভেট ব্লেজার পরে রয়েছেন, সঙ্গে পরে রয়েছেন ট্রাউজার। একের পর এক হিট গান গেয়ে চলেছেন তিনি। কিন্তু কনসার্ট চলাকালীন সাদা টি-শার্ট পরা একজন ব্যক্তি হঠাৎ করে মঞ্চে উঠে পড়েন। গায়কের পা ছুঁয়ে আশীর্বাদ নিতে চান। খুব স্বাভাবিকভাবেই তাকে দেখে হকচকিয়ে যান সোনু। কিন্তু এই গোটা ঘটনায় কোনও কঠোর প্রতিক্রিয়া না দেখিয়ে তিনি শুধু বলেন, সাবাস।
ভিডিয়োয় আরও দেখা যায়, ওই ব্যক্তি মঞ্চে উঠলেই নিরাপত্তা রক্ষীরা সঙ্গে সঙ্গে তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু নিরাপত্তারক্ষীদের থামিয়ে দেন সোনু। ওই ভক্তকে নিজের কাছে ডেকে নিয়ে তার হাতে মাইক্রোফোন তুলে দেন তিনি। এরপর ওই ভক্ত গায়কের একটি গানের কিছু অংশ গেয়ে শোনান এবং পুনরায় সোনুর পা ছুঁয়ে প্রণাম করেন। গান গাওয়া শেষ হলে নিরাপত্তারক্ষীরা তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান।
এই ঘটনাটি শেয়ার করে সনু নিগম বলেন, ‘দয়া করে এরকম অশোভন আচরণ করবেন না। কেন তোমরা বারবার মার খেতে যাও? এবারে বাঁচিয়ে নিলাম পরেরবার কিন্তু পারবো না।’ সোনুর এই ভিডিওর পরিপ্রেক্ষিতে ভক্তরা সকলেই সংগীত শিল্পীর পক্ষে কথা বলেছেন। এইভাবে হঠাৎ করে মঞ্চে উঠে পড়া কোনওভাবেই শোভন নয় বলেই মনে করেছেন সকলে।
Home/Entertainment/Sonu Nigam: ‘এবারে বাঁচিয়ে নিলাম পরেরবার কিন্তু…’, কার উদ্দেশ্যে এমন কথা বললেন সোনু?