...
...
Next Story

কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেট নিয়ে আলিয়াকে ট্রোল! নাম না করেই কড়া জবাব দিলেন সোনু সুদ

কান চলচ্চিত্র উৎসব থেকে আলিয়া ভাটের একটি ভিডিয়ো ইনস্টাগ্রামে ভাইরাল হওয়ার পর, অনেকেই তাঁকে এই বলে ট্রোল করতে শুরু করে যে আন্তর্জাতিক মিডিয়া রেড কার্পেটে তাঁর উপর কোনও মনোযোগই দেয়নি। আলিয়াকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এই ট্রোলিংয়ের মধ্যেই সোনু সুদ তাঁর এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্ট করেন।

Published on: May 15, 2026, 18:55:33 IST
Advertisement

আলিয়া ভাটের কান চলচ্চিত্র উৎসবের লুক বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কান চলচ্চিত্র উৎসব থেকে আলিয়া ভাটের একটি ভিডিয়ো ইনস্টাগ্রামে ভাইরাল হওয়ার পর, অনেকেই তাঁকে এই বলে ট্রোল করতে শুরু করে যে আন্তর্জাতিক মিডিয়া রেড কার্পেটে তাঁর উপর কোনও মনোযোগই দেয়নি। আলিয়াকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এই ট্রোলিংয়ের মধ্যেই সোনু সুদ তাঁর এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্ট করেন। যদিও সোনু সুদ এই পোস্টে কারও নাম উল্লেখ করেননি, তবুও অনেকেই মনে করছেন সোনু সুদের পোস্টটি আলিয়া ভাটকে ট্রোল করার ঘটনার সঙ্গে যুক্ত।

কান চলচ্চিত্র উৎসব নিয়ে আলিয়াকে ট্রোল! নাম না করেই কড়া জবাব দিলেন সোনু সুদ
কান চলচ্চিত্র উৎসব নিয়ে আলিয়াকে ট্রোল! নাম না করেই কড়া জবাব দিলেন সোনু সুদ

সোনু সুদ পোস্টটিতে লিখেছেন, ‘যখন আমাদের নিজেদের কেউ আন্তর্জাতিক মঞ্চে পা রাখে, তখন তা গর্বের বিষয় হওয়া উচিত, দোষ খোঁজার সুযোগ নয়। প্রতিটি অর্জনই ক্যামেরা, শিরোনাম বা অপরিচিতদের প্রশংসার মাধ্যমে অর্থবহ হয়ে ওঠে না। সেই জায়গায় দাঁড়ানোর সাহস, নিজের শিল্পকর্ম প্রদর্শন এবং সুরুচিপূর্ণ ভাবে নিজের পথচলাও একটি অর্জন।’

সোনু আরও লিখেছেন, ‘ট্রোলিং-এ আসক্ত এই পৃথিবীতে, অন্যদের উৎসাহিত করে। কারণ যাঁরা স্বপ্ন গড়তে ব্যস্ত, তাঁদের অন্যকে ছোট করার সময় নেই। বন্ধু, তুমি এভাবেই উজ্জ্বল থাকো। সঠিক মানুষেরা তোমার এই উজ্জ্বলতা দেখেছে।’

সোনু সুদের পোস্টে অনেকেই প্রতিক্রিয়া জানিয়েছে। একজন লিখেছেন, ‘কোন অর্জন, স্যার? উনি তো তাঁর সহকর্মীদের কাছ থেকে রোল ছিনিয়ে নিয়েছেন। উনি যা কিছু অর্জন করেছেন, সবই নেপোটিজমের কারণে করেছেন। স্যার, এটা বলতে আমার খারাপ লাগছে, কিন্তু আলিয়া ভাটের গডফাদার করণ জোহর আপনাকে কখনও প্রধান চরিত্রে নেবেন না।’

আলিয়া ভাট নিজেও ট্রোলের জবাব দিয়েছেন। একজন ব্যবহারকারী তার ছবিতে মন্তব্য করে লিখেছেন, ‘বেচারি, এটা কেউ খেয়াল করেনি।’ জবাবে আলিয়া লিখেছেন, ‘বেচারি কেন? আপনি তো আমাকে খেয়াল করেছেন।’

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks