ক্যাম্পাসে পড়ুয়াদের থাকতে দেওয়া হোক হোস্টেলে, দিল্লির পিজি নিয়ে সরকারের কাছে আবেদন সোনুর

দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাউথ ক্যাম্পাসের কাছে সত্য নিকেতনের একটি ছ'তলা বাড়ি রবিবার হঠাৎ করেই ভেঙে যায়। চোখের সামনে একটি আস্ত বাড়ি ভেঙে পড়তে আতঙ্ক ছড়িয়ে যায় স্থানীয়দের মধ্যে। উপস্থিত ব্যক্তিরা সঙ্গে সঙ্গে উদ্ধারকার্যে হাত লাগালেও এই মর্মান্তিক দুর্ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে সাত জনের।

Published on: Sep 8, 2026, 20:30:25 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাউথ ক্যাম্পাসের কাছে সত্য নিকেতনের একটি ছ'তলা বাড়ি রবিবার হঠাৎ করেই ভেঙে যায়। চোখের সামনে একটি আস্ত বাড়ি ভেঙে পড়তে আতঙ্ক ছড়িয়ে যায় স্থানীয়দের মধ্যে। উপস্থিত ব্যক্তিরা সঙ্গে সঙ্গে উদ্ধারকার্যে হাত লাগালেও এই মর্মান্তিক দুর্ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে সাত জনের।

দিল্লির পিজি নিয়ে আবেদন সোনুর
দিল্লির পিজি নিয়ে আবেদন সোনুর

এবার এই পড়ুয়াদের নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করে দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানালেন সোনু সুদ। সোশ্যাল মিডিয়ায় অভিনেতা লেখেন, ‘বহু পড়ুয়া প্রতিবছর বাড়ি থেকে দূরে আসে নিজের স্বপ্ন পূরণ করার জন্য। কিন্তু আমরা তাদের নিরাপদে থাকার ব্যবস্থা করে দিতে পারছি কি? দিল্লিতে প্রায় ৭ লক্ষ পড়ুয়া পড়াশোনা করে। কিন্তু হোস্টেলে থাকার আসল মাত্র ৩০ হাজার বা তার কাছাকাছি। এর অর্থ হল ৩১ জন পড়ুয়াদের মধ্যে মাত্র একজন হোস্টেলে থাকার সুযোগ পায়।’

আরও পড়ুন: খাওয়ার টাকাটুকু ছিল না, যিশুকে বড় পর্দায় প্রথম ব্রেক দিয়েছিলেন কে?

অভিনেতা প্রশ্ন সরকারের দিকে প্রশ্ন ছুঁড়ে দিয়ে লেখেন, ‘বিশ্ববিদ্যালয় বা তার আশেপাশে থাকা সরকারি জমি চিহ্নিত করে সেখানে নিরাপদ এবং সাশ্রয়ী ছাত্রাবাস তৈরি অথবা নির্দেশের অনুমতি কেন দেওয়া যায় না? এমন ব্যবস্থা করা হোক যাতে ক্যাম্পাসের মধ্যেই আরও আবাসন তৈরি করা যেতে পারে। এর ফলে পড়ুয়াদের নিরাপত্তা সুনিশ্চিত হবে এবং বাবা মায়েরায় নিশ্চিন্তে থাকবেন। মানুষের জীবনে আমরা এইভাবে রক্ষা করতে পারবো এবং আগামী প্রজন্মের ছাত্র-ছাত্রীদের সব স্বপ্ন পূরণ হবে।’

আরও পড়ুন: বিগ বসের ঘরে আবার অশান্তি, কান্নায় ভেঙে পড়ল ঝিলম, পাশে দাঁড়াল তনুশ্রী

প্রসঙ্গত, দক্ষিণ-পশ্চিম দিল্লির বিধায়ক অনিল শর্মা জানিয়েছেন, এখনও ধসে যাওয়া বাড়ির তলায় একাধিক পড়ুয়া লড়াই করছেন বাঁচার জন্য। অনেকে ভেতর থেকেই ফোন করছেন। যারা ভেতরে আটকে রয়েছেন তাদের মধ্যে বেশিরভাগ কলেজ পড়ুয়া। সকলকে উদ্ধার করার জন্য চেষ্টা চালানো হচ্ছে।