...
...
Next Story

Sorab Bedi: ‘আমি এতটাও হৃদয়হীন নই যে…’, সঞ্চিতার মৃত্যুর পর কটাক্ষের জবাবে সোরাব বেদি

Sorab Bedi: গত ১৪ জুন নিজের বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন ‘কুমকুম ভাগ্য’ অভিনেত্রী সঞ্চিতা উগলে। অন্যদিকে সঞ্চিতার মৃত্যুর পর করা একটি মন্তব্য ঘিরে অভিনেতা সোরাব বেদিকে নিয়ে তৈরি হয়েছিল তুমুল উত্তেজনা। অবশেষে এবার নীরবতা ভাঙলেন অভিনেতা।

Published on: Jun 16, 2026, 10:49:04 IST
Advertisement

Sorab Bedi: গত ১৪ জুন নিজের বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন ‘কুমকুম ভাগ্য’ অভিনেত্রী সঞ্চিতা উগলে। আত্মহত্যার কারণ জানা না গেলেও সঞ্চিতার ভাই ইন্ডাস্ট্রির দিকে আঙ্গুল তুলেছেন। তবে ঘটনাস্থলে পুলিশ কোনও সুইসাইড নোট উদ্ধার করতে পারেনি। এই ঘটনা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। অন্যদিকে সঞ্চিতার মৃত্যুর পর করা একটি মন্তব্য ঘিরে অভিনেতা সোরাব বেদিকে নিয়ে তৈরি হয়েছিল তুমুল উত্তেজনা। অবশেষে এবার নীরবতা ভাঙলেন অভিনেতা।

সঞ্চিতার মৃত্যুর পর কটাক্ষের জবাবে সোরাব বেদি
সঞ্চিতার মৃত্যুর পর কটাক্ষের জবাবে সোরাব বেদি

রবিবার সঞ্চিতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সোমবার পাপ্পারাজিদের কাছে সৌরভ জানান, মৃত্যুর দুদিন আগেও তিনি সঞ্চিতার সঙ্গে কথা বলেছিলেন। সঞ্চিতার শেষ দিনগুলোয় তার যে মানসিক অবস্থা ভালো ছিল না সেটাও জানিয়েছিলেন সোরাব। কথা প্রসঙ্গে তিনি বলেন, ‘ও বেচারা খুব চাপে ছিল।’ অভিনেতার করা এই মন্তব্যকে ঘিরে তৈরি হয় তুমুল কটাক্ষ।

আরও পড়ুন: মহুয়ার বায়োপিকে থাকবেন অরিন্দম শীল, ফুটিয়ে তুলবেন কোন চরিত্র?

সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং হওয়ার পর সোমবার সোরাব ইনস্ট্রাগ্রামে এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে নিজের বক্তব্য জানান এবং নিজের পক্ষ সমর্থন করেন। তিনি একটি ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘ভাই দয়া করে ভেবে চিন্তে কথা বলুন।’ ভিডিও ক্লিপটিতে অভিনেতা তাঁর পাপারাজিদের সঙ্গে আলাপচারিতার সময় কি ঘটেছিল তা ব্যাখ্যা করেন।

আরও পড়ুন: পরমব্রত বা রুদ্রনীল নন, ‘আবার হাওয়া বদল’- এর সেটে কে ছিলেন রাইমার বেস্টফ্রেন্ড?

অভিনেতা বলেন, ‘আমাকে যখন একজন জিজ্ঞাসা করেছিলেন সঞ্চিতার সঙ্গে আমার কথা হয়েছিল কিনা, তখন আমি উত্তরে বলেছিলাম যে বেশ কিছুদিন আগেই আমাদের মধ্যে কথা হয়েছিল। আমি তখন শিলিগুড়িতে ছিলাম, তখন ওর সঙ্গে কথা হয়। আমি এতটাও হৃদয়হীন নই যে আমার কাছের বন্ধুর মৃত্যুতে আমি এমন মন্তব্য করব। প্রত্যেকটি ব্যাপারকে ভুল ভাবে নেওয়া বন্ধ করুন।’

সঞ্চিতা প্রসঙ্গে

হিন্দি টেলিভিশন জগতের একজন অন্যতম নক্ষত্র ছিলেন সঞ্চিতা উগল। ২২ বছর বয়সী এই অভিনেত্রী টেলিভিশন থেকে সিনেমা সব জায়গাতেই নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন। তবে তিনি বিশেষভাবে জনপ্রিয়তা অর্জন করেছিলেন ‘কুমকুম ভাগ্য’ ধারাবাহিকে অভিনয় করে।

‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েগি’ ধারাবাহিকে সুকুন চরিত্রে অভিনয় করে খুব সম্প্রতি সকলের নজর কেড়েছিলেন তিনি। এছাড়াও ভিকি কৌশল অভিনীত ‘ছাবা’ সিনেমায় তারাবাই চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল সঞ্চিতাকে। এছাড়াও একাধিক হিন্দি সিনেমা এবং ধারাবাহিকে অভিনয় করে নিজের একটি আলাদা ফ্যানবেস তৈরি করেছিলেন সঞ্চিতা।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe