...
...
Next Story

Soumi-Debjyoti:পুলের জলে ডুবে চুমুতে মজে সৌমি-দেবজ্যোতি! প্রাক্তনদের টেনে ‘ঘন ঘন প্রেম বদল’-এর খোঁটা নায়িকাকে

সুইমিং পুলের জলে দেবজ্যোতিকে জড়িয়ে ধরে লিপ-লক সৌমির। ভ্যাপসা গরমে নেটপাড়ায় আরও গরম বাড়াচ্ছেন যুগল। তবে ট্রোলিং পিছু ছাড়ল না।

Published on: Jun 8, 2026, 19:30:39 IST
Advertisement

ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘লক্ষ্মী ঝাঁপি’-তে তাঁদের সম্পর্কটা জামাইবাবু আর শ্যালিকার! পর্দায় জামাইবাবুর বিরুদ্ধে সদ্য শ্লীলতাহানির অভিযোগ এনেছে শ্য়ালিকা। সেই হাইভোল্টেজ ড্রামা বেশ উপভোগ করছে দর্শকেরা। কিন্তু ক্যামেরার পেছনের গল্পটা এক্কেবারে আলাদা। রিল লাইফের সেই সমীকরণ পর্দার বাইরে আসতেই এখন পুরো ‘জমে ক্ষীর’। টেলিপাড়ার নতুন হট টপিক— অভিনেত্রী সৌমি চক্রবর্তী এবং অভিনেতা দেবজ্যোতি রায়চৌধুরীর -এর জমাটি প্রেম!

পুলের জলে ডুবে চুমুতে মজে সৌমি-দেবজ্যোতি! প্রাক্তনদের টেনে ‘ঘন ঘন প্রেম বদল’-এর খোঁটা নায়িকাকে
পুলের জলে ডুবে চুমুতে মজে সৌমি-দেবজ্যোতি! প্রাক্তনদের টেনে ‘ঘন ঘন প্রেম বদল’-এর খোঁটা নায়িকাকে

সম্প্রতি সৌমি তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দেবজ্যোতির সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ ও অন্তরঙ্গ কিছু ছবি শেয়ার করেছেন। নীল আকাশ আর মেঘলা আবহাওয়ায় সুইমিং পুলের জলের মাঝে দেবজ্যোতির বাহুবন্দী হয়ে ঠোঁটে ঠোঁট ডুবিয়েছেন সৌমি। অন্য একটি ছবিতে দেবজ্যোতিকে জলের মধ্যেই শূন্যে তুলে ধরে রোম্যান্স করতে দেখা গিয়েছে। এই ‘হট’ ছবিগুলো মুহূর্তে ভাইরাল হতেই যেমন ভালোবাসার বন্যা বয়ে গিয়েছে, তেমনই প্রাক্তনদের টেনে অভিনেত্রীকে তীব্র কটাক্ষ ও ট্রোলের মুখোমুখি হতে হচ্ছে।

নিজের ব্যক্তিগত জীবন এবং সম্পর্ক নিয়ে বরাবরই ভীষণ ‘খুল্লমখুল্লা’ বা স্পষ্টবাদী সৌমি। কোনও কিছু লুকিয়ে রাখায় বিশ্বাসী নন তিনি। আর তাঁর এই সততার সুযোগ নিয়েই নেটপাড়ার একাংশ অভিনেত্রীর কেরিয়ারের চেয়ে তাঁর ‘প্রেমের সংখ্যা’ নিয়ে কাটাছেঁড়া শুরু করেছে।

ট্রোলিংয়ের মূল কারণ সৌমির দ্রুত রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন:

কনটেন্ট ক্রিয়েটরের সঙ্গে প্রেম: মাত্র মাসকয়েক আগেও জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর পৃথ্বীশের সঙ্গে গভীর প্রেমে মগ্ন ছিলেন সৌমি। কিন্তু সেই সম্পর্ক টেকেনি। পৃথ্বীশের সঙ্গে বিচ্ছেদের মাত্র কয়েক মাসের মাথায় দেবজ্যোতির সঙ্গে এই চরম ঘনিষ্ঠতা দেখে অনেকেই বাঁকা চোখে তাকাচ্ছেন। একাধিক নেটিজেন সৌমির পোস্টে পৃথ্বীশকে ট্যাগ করেছেন।

এর আগেও এক মুসলিম যুবকের সঙ্গে সৌমির প্রেমের সম্পর্ক ছিল। নেটিজেনদের ট্রোলের তির সেদিকেই। অনেকেই কমেন্ট বক্সে লিখছেন— ‘কয়েক মাস পরপরই কীভাবে এত গভীর প্রেম আসে?’ কেউ আবার লিখেছেন, ‘একজনের রেশ কাটতে না কাটতেই নতুন মানুষ!’

কুছ পরোয়া নেহি! ট্রোলারদের বুড়ো আঙুল জুটির

পর্দার ‘জামাইবাবু’ দেবজ্যোতির প্রেমে সৌমি যে এই মুহূর্তে হাবুডুবু খাচ্ছেন, তা তাঁদের ছবি থেকেই পরিষ্কার। প্রাক্তনকে ভুলে বর্তমানে বাঁচা বা নিজের পছন্দমতো মানুষের সঙ্গে জীবন কাটানোটা যে সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত অধিকার, সেটাই যেন বুঝিয়ে দিচ্ছেন অভিনেত্রী। ট্রোলের বন্যা বয়ে গেলেও এই নতুন তারকা জুটি কিন্তু নিজেদের ভালোবাসার রঙে রঙিন হতেই বেশি ব্যস্ত।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe