...
...
Next Story

Soumi Chakraborty: ‘লক্ষ্মী ঝাঁপি’র পর ফের জলসার পর্দায় সৌমি, এবার কোন মেগায় দেখা মিলবে তাঁর?

Soumi Chakraborty: স্টার জলসার নতুন মেগা আর্শীবাদে যোগ দিলেন সৌমি চক্রবর্তী। কী বার্তা নায়িকার?

Published on: Oct 3, 2026, 11:00:47 IST
Advertisement

ছোট পর্দার পরিচিত ও জনপ্রিয় মুখ সৌমি চক্রবর্তী (Soumi Chakraborty)। একাধিক জনপ্রিয় ধারাবাহিকে তাঁর অভিনয় দর্শকদের মন জয় করেছে। এবার তিনি যুক্ত হলেন স্টার জলসার নতুন মেগা ধারাবাহিক ‘আশীর্বাদ’ (Aashirbad)-এ। গল্পে একটি নতুন এবং গুরুত্বপূর্ণ মোড় আনতে তাঁর চরিত্রের আত্মপ্রকাশ ঘটতে চলেছে, যার নাম ‘মিষ্টি’। নিজের সামাজিক মাধ্যমে এই সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়ে নতুন যাত্রার জন্য অনুরাগীদের ভালোবাসা ও আশীর্বাদ চেয়েছেন অভিনেত্রী।

‘লক্ষ্মী ঝাঁপি’র পর ফের জলসার পর্দায় সৌমি, এবার কোন মেগায় দেখা মিলবে তাঁর?
‘লক্ষ্মী ঝাঁপি’র পর ফের জলসার পর্দায় সৌমি, এবার কোন মেগায় দেখা মিলবে তাঁর?

মিষ্টি’ চরিত্র নিয়ে সোশ্যালে আবেগঘন পোস্ট

স্টার জলসার ‘আশীর্বাদ’ ধারাবাহিকে নিজের নতুন চরিত্র নিয়ে দারুণ উচ্ছ্বসিত সৌমি। একইসঙ্গে কিছুটা নার্ভাস বলেও জানিয়েছেন তিনি। অনুগামীদের উদ্দেশ্যে সৌমি লেখেন, ‘নতুন গল্প, নতুন চরিত্র, আর একদম নতুন একটা যাত্রা… এইবার আমার চরিত্রের নাম মিষ্টি। এতদিন আপনারা যেভাবে ভালোবাসা, আশীর্বাদ আর সমর্থন দিয়ে আমার পাশে থেকেছেন, নতুন এই জার্নিতেও ঠিক সেইভাবেই পাশে থাকবেন—এইটুকুই চাই।’

পরিচালক ও প্রযোজনা দলকে ধন্যবাদ

নতুন কাজ শুরুর মুহূর্তে টিমের ওপর আস্থা প্রকাশ করেছেন সৌমি। চিত্রনাট্যকার ও পরিচালকের যৌথ প্রচেষ্টাকে শ্রদ্ধা জানিয়ে তিনি লেখেন, ‘আমাদের পুরো টিমের অনেক পরিশ্রম, অনেক ভালোবাসা আর অনেক স্বপ্ন জড়িয়ে আছে এই গল্পটার সঙ্গে। আপনাদের ভালোবাসাই আমাদের প্রতিটা পরিশ্রমকে সার্থক করে তোলে।’ সেই সঙ্গে রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থা ও টিমকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিনেত্রী।

স্টার জলসার অন্যতম চর্চিত সিরিয়াল ‘আশীর্বাদ’ প্রতিদিন সন্ধ্যা ৬:০০ টায় সম্প্রচারিত হচ্ছে। ও মোর দরদিয়ার স্থানে। রাজ চক্রবর্তী প্রোডাকশনের এই মেগায় লিড রোলে দেখা মিলছে মোহনা মাইতি এবং সোহম বসু রায়চৌধুরীর। সৌমি চক্রবর্তী আসার পর ‘মিষ্টি’ চরিত্রটি ছোট পর্দার দর্শক কতটা আপন করে নেন, এখন সেটাই দেখার বিষয়।

বাবা আর ৪ পুত্র সন্তানকে নিয়ে এক পরিবার। মেয়েহীন সেই পরিবারেই পা পড়বে, নায়িকার। ঘরের প্রত্যেক কোণায় যেখানে অলক্ষ্মীর ছাপ, সেখানে কী আসবে লক্ষ্মী? তা নিয়েই এগোবে গল্প। এর আগে সৌমিকে জলসার লক্ষ্মী ঝাঁপি মেগায় দেখা গিয়েছে চূর্ণীর চরিত্রে। একাধিক মেগায় পার্শ্ব চরিত্রে অভিনয় করলেও নিম ফুলের মধু-র রুচিরা হিসাবেই সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছেন সৌমি। মিষ্টি কি পারবে রুচিরাকে টেক্কা দিতে? সেটাই দেখবার।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks