...
...
Next Story

নতুন সিরিজ নিয়ে আসতে চলেছেন সৌমিতৃষা, শুটিং শেষে নিজেই দিলেন সুখবর

কিছুদিন আগেই হইচই-এর পর্দায় মুক্তি পেয়েছিল আতঙ্ক। যদিও এই সিরিজের কিছু অংশ এখনও বাকি। তবে আতঙ্কের মাঝেই এবার নতুন একটি ওয়েব সিরিজের কথা ঘোষণা করলেন সৌমিতৃষা কুন্ডু। সমাজ মাধ্যমে বেশ কয়েকটি ছবি পোস্ট করে তিনি নতুন কাজের কথা শেয়ার করলেন সকলের সঙ্গে।

Published on: Aug 30, 2026, 14:30:17 IST
Advertisement

কিছুদিন আগেই হইচই-এর পর্দায় মুক্তি পেয়েছিল ‘আতঙ্ক’। যদিও এই সিরিজের কিছু অংশ এখনও বাকি। তবে আতঙ্কের মাঝেই এবার নতুন একটি ওয়েব সিরিজের কথা ঘোষণা করলেন সৌমিতৃষা কুন্ডু। সমাজ মাধ্যমে বেশ কয়েকটি ছবি পোস্ট করে তিনি নতুন কাজের কথা শেয়ার করলেন সকলের সঙ্গে।

নতুন চরিত্র নিয়ে আসতে চলেছেন সৌমিতৃষা
নতুন চরিত্র নিয়ে আসতে চলেছেন সৌমিতৃষা

অভিনেত্রী যে ছবিগুলি পোস্ট করেছেন সেখানে দেখতে পাওয়া যাচ্ছে তিনি কালী মন্দিরে দাঁড়িয়ে রয়েছেন। অভিনেত্রীর পরনে রয়েছে লাল শাড়ি। তবে স্ক্রিপ্ট অথবা সিরিজের নাম তিনি আড়াল করে রেখেছেন। একটি ছবিতে অভিনেত্রীর হাতে দেখতে পাওয়া যাচ্ছে লাল সুতো। এই সিরিজে এই লাল সুতোর যে একটি গুরুত্ব রয়েছে তা বোঝা যাচ্ছে।

আরও পড়ুন: ‘সিনেমা না দেখে মন্তব্য করবেন না…’, টক্সিক বিতর্কে কিয়ারার পক্ষ নিলেন স্বস্তিকা

ছবিগুলি শেয়ার করে তিনি লেখেন, ‘খুব তাড়াতাড়ি আসছি। এনারা সবাই আমাকে অ্যাজ ইউসুয়াল সহ্য করেছেন, আমাকে সামলানো সহজ না যেটা এনারা করেছেন, সব দুষ্টুমি সহ্য করেছেন। এই মেকআপ রুম বন্ডিংটা নিয়ে আর কি বলবো! হাসি মজা আনন্দ করে দিনগুলো কেটে গেল।’

প্রসঙ্গত, ‘আতঙ্ক’ সিরিজে অপূর্বার চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী। সৌমিতৃষার বিপরীতে অভিনয় করেছিলেন অভিষেক বসু। অপূর্বা যে কিনা ছোটবেলায় মামার কাছে যৌন হেনস্তার শিকার হয়েছিল বিয়ের পরেও তাকে একই পরিস্থিতির শিকার হতে হয়। তবে ছোটবেলায় প্রতিবাদ না করতে পারলেও এবারে সে আর থেমে থাকে না। নিজের ন্যায়ের জন্য লড়াই করে সে।

আরও পড়ুন: মাতৃত্বের ২৬ বছর পূরণ, জন্মদিনে অঙ্কনকে খোলা চিঠি লিখলেন ঋতুপর্ণা

এই লড়াইয়ে ধীরে ধীরে শ্বশুরবাড়ির সকলে অপূর্বার সঙ্গে থাকলেও দোষী এখনও শাস্তি পায়নি ফলে সিরিজ এখনও শেষ হয়নি। আপাতত দর্শকরা অপেক্ষা করে রয়েছেন সিরিজের দ্বিতীয় পর্ব দেখার জন্য। যদিও কিছুদিন আগে অভিনেত্রী সকলের উদ্দেশ্যে জানিয়েছেন খুব তাড়াতাড়ি দ্বিতীয় পর্ব আসবে হইচইয়ের পর্দায়।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks