গতকাল সোশ্যাল মিডিয়ায় একটি পোষ্টের মাধ্যমে সৌমিতৃষা কুন্ডু জানান, খুব তাড়াতাড়ি তিনি ফিরতে চলেছেন একটি নতুন ওয়েব সিরিজ নিয়ে। কিন্তু নতুন কাজের খবর দেওয়ার পরেই দুর্ঘটনার শিকার হলেন অভিনেত্রী।

সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী, যেখানে দেখা যাচ্ছে, তাঁর হাটুতে জড়িয়ে রাখা ব্যান্ডেজ। যদিও বাকি ছবিগুলোতে তিনি মিরর সেলফি নিচ্ছেন এমনটাই দেখতে পাওয়া যাচ্ছে। ছবি পোস্ট করে তিনি লেখেন, গলত কাদাম মুঝে উঠা লেতে হ্যায় অর মে গির জাতি হু বারবার। দেখুন শেষ পর্যন্ত।
আরও পড়ুন: মহানায়কের শতজন্মবর্ষে শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রীর, স্মরণ করলেন সত্যজিৎ রায়কেও
তবে জানা গিয়েছে এই চোট খুব একটা গুরুতর চোট নয়। এখন তিনি অনেকটাই সুস্থ আছেন। তবে শুটিং ফ্লোরে এই আঘাত লেগেছে নাকি অন্য কোথাও লেগেছে সেটা এখনও জানা যায়নি।
অভিনেত্রীর নতুন কাজ প্রসঙ্গে
কিছুদিন আগেই হইচই-এর পর্দায় মুক্তি পেয়েছিল ‘আতঙ্ক’। যদিও এই সিরিজের কিছু অংশ এখনও বাকি। তবে আতঙ্কের মাঝেই এবার নতুন একটি ওয়েব সিরিজের কথা ঘোষণা করলেন সৌমিতৃষা কুন্ডু। সমাজ মাধ্যমে বেশ কয়েকটি ছবি পোস্ট করে তিনি নতুন কাজের কথা শেয়ার করলেন সকলের সঙ্গে।
আরও পড়ুন: মধ্যরাতে ফেসবুক লাইভে রণজয়,কোন ভয়ের কথা বললেন অভিনেতা?
ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘খুব তাড়াতাড়ি আসছি। এনারা সবাই আমাকে অ্যাজ ইউসুয়াল সহ্য করেছেন, আমাকে সামলানো সহজ না যেটা এনারা করেছেন, সব দুষ্টুমি সহ্য করেছেন। এই মেকআপ রুম বন্ডিংটা নিয়ে আর কি বলবো! হাসি মজা আনন্দ করে দিনগুলো কেটে গেল।’
তবে অভিনেত্রী এই প্রসঙ্গে কিছু না বললেও জানা গিয়েছে, সৌমিতৃষা অভিনীত আগামী সিরিজের নাম ‘মাঙ্গলিক’। হইচই-এর পর্দায় কিছুদিনের মধ্যেই এই সিরিজের আনুষ্ঠানিক ঘোষণা হবে। তবে ছবি দেখে বোঝাই যাচ্ছে, এই সিরিজে কোনও কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করবেন তিনি।