...
...
Next Story

‘আমার লিভার…’, প্রবল অসুস্থতা নিয়েই 'কালরাত্রি ২'-এর ডাবিং সারলেন 'মিঠাইরানী'! কী হয়েছে সৌমিতৃষার?

জানা গিয়েছিল তিনি 'কালরাত্রি ২'-এর কাজ শুরু করেছেন। আর এবার প্রচন্ড শারীরিক অসুস্থতা নিয়েই সারলেন সিরিজের ডাবিংয়ের কাজ!

Published on: Nov 24, 2025, 18:56:02 IST
Advertisement

‘মিঠাই’তে দারুণ সাফল্য। তারপরই দেবের নায়িকা হিসেবে বড় পর্দায় ডেবিউ হয় সৌমিতৃষা কুন্ডুর। তারপর সৌরভ দাসের সঙ্গে আরও একটি ছবিতে দেখা মেলে তাঁর। যদিও সেই ছবি নিয়ে নির্মাতাদের সঙ্গে মনমালিন্য হয়েছিল নায়িকার। তারপর তাঁর সিরিজ ‘কালরাত্রি’ও মুক্তি পায় হইচইয়ের পর্দায়। কিন্তু তারপর থেকে আর নায়িকাকে নতুন কোনও কাজে সেভাবে দেখা যায়নি। তবে জানা গিয়েছিল তিনি 'কালরাত্রি ২'-এর কাজ শুরু করেছেন। আর এবার প্রচন্ড শারীরিক অসুস্থতা নিয়েই সারলেন সিরিজের ডাবিংয়ের কাজ!

‘আমার লিভার…’, প্রবল অসুস্থতা নিয়েও কাজ করলেন সৌমিতৃষা! কী হয়েছে নায়িকার?
‘আমার লিভার…’, প্রবল অসুস্থতা নিয়েও কাজ করলেন সৌমিতৃষা! কী হয়েছে নায়িকার?

আরও পড়ুন: ধর্মেন্দ্রর প্রয়ানে শোকাহত বলিউড! 'বিরাট ক্ষতি…', নায়িকা শর্মিলা থেকে করণ-ফারহানের আবেগঘন পোস্ট

সোমবার নায়িকা তাঁর কিছু ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন। সেই পোস্ট সূত্রেই জানা যায় প্রচন্ড শারীরিক অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছেন নায়িকা। তবে তাতেও থেমে নেই কাজ। সেখানে কালো রঙের টি-শার্ট ও ক্রিম রঙের টাউজারে দেখা যায় তাঁকে। মুখে হালকা মেকআপ, ঠোঁটে লিপস্টিক ও কানে হেডফোন পরে দেখা যায় তাঁকে। তাঁর ব্যাকগ্রাউন্ডে দেখা যায় 'কালরাত্রি ২'-এর সিন। আসলে ডাবিং সারছেন নায়িকা। তবে শরীর তাঁর খুব একটা ভালো নেই। অনেক খানি অসুস্থতা কিন্তু তার মধ্যেও নায়িকার মুখের হাসি অমলিন।

নিশ্চয়ই ভাবছেন তাহলে কী হয়েছে সৌমিতৃষার? আসলে নায়িকার লিভার বেড়েছে। নায়িকার এসজিপিটি ৪১৬। যা স্বাভাবিকের থেকে কয়েকগুণ বেশি। এসজিপিটি এত বেশি থাকলে গা বমি থেকে দুর্বলতা নানা রকমের লক্ষণ দেখা যায়। তবে সবটাকে উপেক্ষা করে নায়িকা হাসি মুখে নিজের কাজ চালিয়ে গিয়েছেন। তাই নিজের ছবি পোস্ট করে নায়িকা নিজেই লেখেন, ‘আমার লিভার SGPT ৪১৬ কিন্তু আমিও হাই ভোল্টেজ ৪৪০ ভোল্ট!’ পাশাপাশি ওই ক্যাপশনের মাধ্যমেই তাঁর নতুন কাজের খোঁজ দিয়ে লেখেন, ‘ডাবিং শেষ! 'কালরাত্রি ২' আসছে খুব শিঘ্রই!’

তবে নায়িকার অসুস্থার কথা জানতে পেরেই 'মিঠাই রাণী'কে সমবেদনা জানালেন তাঁর অনুরাগীরা, করলেন তাঁর সুস্থতা কামনা। এক অনুরাগী লেখেন, ‘সুস্থো থেকো, আমি তোমাক দেখে কি শান্তি পেলাম, নজর কাটিয়ে নিও, ডাক্তারের পরামর্শ মেনে চলো, তোমাকে ভালোবাসি।’ আর একজন লেখেন, ‘নজর আসল! ভালো মানুষের সঙ্গে এত খারাপ কেন? আপনার নিবেদনের জন্য অভিনন্দন, কিন্তু চাপতেও ক্ষমতা প্রয়োজন, ভোলে বাবা তোমায় আশীর্বাদ করুন। তোমায় অনেক শ্রদ্ধা করি।’

প্রসঙ্গত, একসময় শোনা গিয়েছিল নায়িকার নাকি কিডনিতে স্টোন হয়েছিল। তা নিয়ে হিন্দুস্তান টাইমস বাংলা তাঁর থেকে জানতে চাইলে নায়িকা জবাব দিয়েছিলেন, ‘আমি না এটা নিয়ে কিছু বলতে চাইছি না।'

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe