...
...
Next Story

Soumitrisha: ‘আমাদের রাজ্য যেন আরও ভালো সুযোগ- সুবিধা…’! বিজেপির শপথগ্রহণে পোস্ট করে ট্রোল হলেন তৃণমূল-ঘনিষ্ঠ সৌমিতৃষা

নির্বাচন পরবর্তী ফলাফল প্রকাশের পর নীরাবতা বজায় রাখলেও, নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে পোস্ট এল তৃণমূল-ঘনিষ্ঠ সৌমিতৃষার থেকে। যদিও ট্রো করল নেটপাড়া।

Published on: May 9, 2026, 12:46:32 IST
Advertisement

টলিউডের যেই তারকারা এতদিন সরাসরি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন, তাঁদের মধ্যে সৌমিতৃষা কুণ্ডু অন্যতম। মিঠাই ধারাবাহিক দিয়ে জনপ্রিয়তার শীর্ষে আসা এই অভিনেত্রী অংশ নিয়েছিলেন তৎকালীন শাসক দলের ভোট প্রচারেও। এমনকী, ভোটের ফলাফল বেরনোর দিনও যখন গণনার শুরুতে এগিয়ে গিয়েছিল বিজেপি, তখনও সৌমিতৃষার গলায় ঝরে পড়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আত্মবিশ্বাস।

বিজেপির শপথ গ্রহণ অনুষ্ঠানের দিন পোস্ট করে ট্রোল হলেন সৌমিতৃষা।
বিজেপির শপথ গ্রহণ অনুষ্ঠানের দিন পোস্ট করে ট্রোল হলেন সৌমিতৃষা।

নির্বাচন পরবর্তী ফলাফল প্রকাশের পর নীরাবতা বজায় রাখলেও, নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে পোস্ট এল সৌমিতৃষার থেকে। অভিনেত্রী লিখলেন, ‘ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং আমাদের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। নতুন মুখ্যমন্ত্রী আজ শপথ গ্রহণ করার সঙ্গে সঙ্গে, আমি সত্যিই আশা করি এটি পশ্চিমবঙ্গের উন্নয়ন, অগ্রগতি এবং ইতিবাচক পরিবর্তনের এক নতুন অধ্যায়ের সূচনা করবে।’

‘আমাদের রাজ্য যেন সমৃদ্ধি, শান্তি এবং প্রতিটি নাগরিকের জন্য আরও ভালো সুযোগ-সুবিধা নিয়ে এগিয়ে যায়। নতুন সরকারকে শক্তি, প্রজ্ঞা এবং রাজ্যের সকল মানুষের কল্যাণে কাজ করার সাফল্য কামনা করছি। অনেক অভিনন্দন ও শুভেচ্ছা।’, আরও লেখেন সৌমিতৃষা নিজের এই পোস্টে।

তবে সৌমিতৃষার এই পোস্ট আসতেই ভেসে এল কটাক্ষ। একজন লেখেন, ‘নাটক করছে, মাঠ তৈরি করছে—এদের যেন এই পার্টি পলিটিক্সে কোনো জায়গা না হয়’। আরেকজন লেখেন, ‘টাকার জন্য সবকিছু করতে পারে।’

২০২৬ সালের শুরুতে শোনা গিয়েছিল যে, নির্বাচনের টিকিট পেতে পারেন সৌমিতৃষা। বছর খানেক আগেই তিনি রাজনীতিতে যোগ দিয়েছিলেন। অকপটে ভালোবাসা প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। এখন দেখার রাজনৈতিক পালাবদলের পর নিজের ‘পুরনো ভালোবাসা’ তৃণমূল কংগ্রেসের পক্ষেই থাকেন, নাকি রং বদল হয়!

সৌমিতৃষার অভিনয় জীবনের শুরু হয় ২০১৭ সালে টেলিভিশন ধারাবাহিকের মাধ্যমে। ঝিল্লি' নামক একটি নেতিবাচক চরিত্রে দেখা যায় এ আমার গুরুদক্ষিণা-তে। এরপর তিনি 'জয় কালী কলকাত্তাওয়ালী', 'অলৌকিক না লৌকিক' এবং 'গোপাল ভাঁড়'-এর মতো ধারাবাহিকে কাজ করেন। কনে বউ ধারাবাহিকের প্রথম শীর্ষ চরিত্রে অভিনয়। তাঁর কেরিয়ারের টার্নিং পয়েন্ট ছিল জি বাংলার মিঠাই সিরিয়াল। এই ধারাবাহিকের মাধ্যমে রাতারাতি আকাশছোঁয়া খ্যাতি অর্জন করেন। এরপর বড় পর্দায় কাজের শুরু প্রধান সিনেমা দিয়ে দেবের বিপরীতে। এরপর তিনি ১০ই জুন নামের একটি সিনেমাতেও কাজ করেন। হইচইয়ের ‘কালরাত্রি’ ওয়েব সিরিজের ২টি সিজনে দেখা গিয়েছে সৌমিতৃষাকে।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe