বিগ বস বাংলা-র ঘরে দর্শকরা যেন নতুনভাবে চিনছেন দুর্নিবার সাহাকে। সারেগামাপা-খ্যাত গায়ক এতদিন পরিচিত ছিলেন তাঁদের গানের গলার জন্য। তবে বিগ বসে আসার পর থেকে নিজের ক্ষুরধার বুদ্ধি, ঠান্ডা মেজাজ এমনকী বিভিন্ন কূট চাল দিয়ে প্রতিপক্ষদের মাত দিয়ে চলেছেন। এমনকী, বিগ বোম দিতে যে দর্শকরা সপ্তাহান্তে আসে দাদার দরবারে, তাঁদের বেশিরভাগও থাকে দুর্নিবারের প্রশংসায় পঞ্চমুখ।

যদিও দুর্নিবারের ‘হেটার্স’ও বর্তমানে কিছু কম নয়। অনেকেরই ধারণা, গানের গলা যতটা ভালো, ‘মানুষ হিসেবে ততটাও ভালো নন’ দুর্নিবার। এমনকী, পারিবারিক সপ্তাহে দুর্নিবারের মা ডালিয়াকে নিয়েও সেই একই কথা নেটপাড়ার একাংশের। বেশিরভাগ প্রতিযোগীর পারিবার থেকে আসা সদস্যদের দেখা গিয়েছে খারাপ-ভালো ভুলে, সকলকে এক করে নিতে। তবে সেই পথে হাঁটেননি ডালিয়া। ছেলের হয়ে মিষ্টি মুখেই কথা শুনিয়েছেন জীতু-সৃজলাকে। এমনকী, ছেলের সঙ্গে পরামর্শ করে ক্যাপ্টেন্সি কনটেসটেন্ট বানিয়েছেন রাজবীরকে। জীতুর ‘দমবন্ধ পরিস্থিতি’ নিয়ে মা-ছেলেকে হাসাহাসি করে হাই ফাইভও দিতে দেখা যায়।
যা নিয়ে ইতিমধ্যেই পোস্ট করেছেন অভিনেতা ভিভান ঘোষ। তিনি লেখেন, ‘#BiggBoss এ কালকের এপিসোড দেখলাম। এবং একটা কথা না বলে থাকতে পারছিনা। যদি ভুল বলি ক্ষমা করবেন, 'যেই জিতুক দুর্নিবার যেন না যেতে'। গাছ ও খারাপ এবং ফল ও খারাপ। ব্যাস এই টুকুই বলবো। বাকিটা মানুষ বিচার করুক’।
আর এবার দুর্নিবারকে নিয়ে পোস্ট করলেন তাঁর সারেগামাপা সময়কার সহ-প্রতিযোগী সৌম্য চক্রবর্তী। সৌম্য এর আগেও দুর্নিবারের সমালোচনায় পোস্ট করেছিলেন সোশ্যালে। যা নিয়ে কটাক্ষও শুনতে হয়েছিল তাঁকে। এবার সেই কটাক্ষকারীদের জন্যই সৌম্য লিখলেন, ‘লোকজনের বোধোদয় এত দেরিতে হয় যে হাসি পায়! যখন শুরুতেই আমি বলেছিলাম যে ও পাক্কা ছোটোলোক পলিটিশিয়ান… মুখে একটা ভোলা ভালা, ভাজা মাছ উল্টে খাই না এক্সপ্রেশান রেখে ঘোরে। ও আদতে কি সেটা আমরা জানি যারা একটা গোটা বছর সামনে থেকে দেখেছি। ওমা লোকজনের পাছায় আগুন লেগে গেল… এখন তারাই দেখি ওকে খিস্তি মারছে …!! গরীবের কথা বাসি হলে মিষ্টি হয়।’
{{/usCountry}}আর এবার দুর্নিবারকে নিয়ে পোস্ট করলেন তাঁর সারেগামাপা সময়কার সহ-প্রতিযোগী সৌম্য চক্রবর্তী। সৌম্য এর আগেও দুর্নিবারের সমালোচনায় পোস্ট করেছিলেন সোশ্যালে। যা নিয়ে কটাক্ষও শুনতে হয়েছিল তাঁকে। এবার সেই কটাক্ষকারীদের জন্যই সৌম্য লিখলেন, ‘লোকজনের বোধোদয় এত দেরিতে হয় যে হাসি পায়! যখন শুরুতেই আমি বলেছিলাম যে ও পাক্কা ছোটোলোক পলিটিশিয়ান… মুখে একটা ভোলা ভালা, ভাজা মাছ উল্টে খাই না এক্সপ্রেশান রেখে ঘোরে। ও আদতে কি সেটা আমরা জানি যারা একটা গোটা বছর সামনে থেকে দেখেছি। ওমা লোকজনের পাছায় আগুন লেগে গেল… এখন তারাই দেখি ওকে খিস্তি মারছে …!! গরীবের কথা বাসি হলে মিষ্টি হয়।’
{{/usCountry}}সৌম্য কারও নাম না নিলেও, তীর যে দুর্নিবারের দিকে তা বুঝতে কারও সমস্যা হয়নি। এক নেটিজেন এই পোস্টে মন্তব্য করেছেন, ‘তোমরা যারা ওখানে এক বছর ছিলে একসঙ্গে তাদের অনেকের থেকেই তোমার মতই কথা শুনেছি ওর ব্যাপারে। সবাই পাব্লিকলি বলতে সাহস পায় না, কিন্তু তুমি বলে দাও। এটাই পার্থক্য।’