রবিবার হয়েছে বিগ বসের প্রিমিয়ার। সৌরভের বিগ বসের ঘরে বন্দি বাংলার তারকারা। ভরত কল থেকে শুরু করে দুর্নিবার সাহা, সোনামণি থেকে শুরু করে সায়ক চক্রবর্তী, মনামীদের নিয়ে এবারের প্রতিযোগীতালিকা বেশি আকর্ষণীয়। তবে শুরু হতে না হতেই বিতর্কে এক প্রতিযোগী। সোশ্যাল মিডিয়ায় তাঁকে একপ্রকার তুলোধনা করলেন তাঁরই এক সহকর্মী।

বিগ বসের প্রিমিয়ার এপিসোড সম্প্রচারের পরপরই আসে সেই বিতর্কিত ফেসবুক পোস্টটি। যা করেছেন সারেগামাপা বিজেতা সৌম্য চক্রবর্তী। আর সেখানে যাকে তুলোধনা করা হয়েছে তিনি বলেন দুর্নিবার সাহা। 'সা রে গা মা পা ২০১৫-১৬' সিজনে একসঙ্গে ভাগ নিয়েছিলেন এই দুই তারকা। আর সৌম্য চক্রবর্তী লোকগীতি ঘরানায় এবং সামগ্রিকভাবে সেরার শিরোপা জিতেছিলেন। অন্যদিকে, দুর্নিবার সাহা আধুনিক গান বিভাগে প্রথম স্থান অর্জন করেছিলেন।
যদিও নিজের পোস্টে কারও নাম নেননি সৌম্য, তবে স্পষ্ট ছিল যে, তাঁর ইশারা দুর্নিবারের দিকেই। বর্তমানে নিজের ফেসবুক ওয়াল থেকে এটি সরিয়েও ফেলেছেন সৌম্য। সেখানে লেখা ছিল, ‘আহা সঠিক জায়গায় অশিক্ষিত, গান জানার অভিনয় করা লোককে দেখে ভালো লাগছে। তোর জায়গা ওটাই। তুই জিতে ফিরবি জানি। কারণ, পলিটিক্স করাতে তোর থেকে ভালো আর কেউই নেই।’
প্রসঙ্গত, এর আগেও দুর্নিবারের দ্বিতীয় বিয়ের পর তাঁকে কটাক্ষ করে পোস্ট এসেছিল সৌম্যর থেকে। ফেসবুকে লিখেছিলেন, ‘পরিণত প্রেমের বিয়ে আর সওদা দুটো আলাদা জিনিস !’ এখানেই শেষ নয়, পেশায় প্রসেনজিৎ চক্রবর্তীর আপ্তসহায়ক মোহর ওরফে ঐন্দ্রিলাকে নিজের কেরিয়ার বানানোর সিঁড়ি হিসেবে ব্যবহার করেছেন দুর্নিবার, এমনও কটাক্ষ করেন।
বিগ বস বাংলায় প্রতিযোগী কারা?
এটি বর্তমানে বিগ বস বাংলার তিন নম্বর সিজন। এবারে সঞ্চালনার দায়িত্বে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রতিযোগী তালিকায় রয়েছেন মনামী ঘোষ, ভরত কল, সোনামণি সাহা, সৃজলা গুহ, অনিন্দ্য সেনগুপ্ত, সোহিনী পাল, আলেকজান্দ্রা টেলর, সায়ক চক্রবর্তী, নিরঞ্জন মণ্ডল, ঝিলম গুপ্ত, দুর্নিবার সাহা, তনুশ্রী রায় দাস, দীপেন্দু বিশ্বাস, নন্দিনী দত্তের মতো তারকারা।
{{/usCountry}}এটি বর্তমানে বিগ বস বাংলার তিন নম্বর সিজন। এবারে সঞ্চালনার দায়িত্বে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রতিযোগী তালিকায় রয়েছেন মনামী ঘোষ, ভরত কল, সোনামণি সাহা, সৃজলা গুহ, অনিন্দ্য সেনগুপ্ত, সোহিনী পাল, আলেকজান্দ্রা টেলর, সায়ক চক্রবর্তী, নিরঞ্জন মণ্ডল, ঝিলম গুপ্ত, দুর্নিবার সাহা, তনুশ্রী রায় দাস, দীপেন্দু বিশ্বাস, নন্দিনী দত্তের মতো তারকারা।
{{/usCountry}}