...
...
Next Story

Soumyadeep-Swastika: একা মায়ের লড়াইয়ের গল্প জি বাংলায়, জুটিতে বিরাট চমক! স্বস্তিকার নায়ক সৌম্যদীপ

অনুরাগের ছোঁয়ার নায়িকা আর জগদ্ধাত্রীর নায়ক এবার একসঙ্গে! ছোটপর্দায় বড় ধামাকা। জি বাংলার আসন্ন সিরিয়াল ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’-তে থাকছেন স্বস্তিকা-সৌম্যদীপ।

Published on: Feb 17, 2026, 13:45:46 IST
By
Prefer HTon Google
Advertisement

বাংলা ছোটপর্দার দর্শকদের জন্য বড় চমক! জল্পনার অবসান ঘটিয়ে এবার ছোট পর্দায় ফিরছেন সাম্প্রতিক সময়ের দুই সবচেয়ে চর্চিত মেগার নায়ক এবং নায়িকা। জি বাংলার আসন্ন মেগায় জুটিতে দেখা যাবে স্বস্তিকা ঘোষ এবং অভিনেতা সৌম্যদীপ মুখোপাধ্যায়তে। একা মায়ের লড়াইয়ের গল্প ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’-তে লিড চরিত্রে জগদ্ধাত্রীর স্বয়ম্ভূ এবং অনুরাগের ছোঁয়ার দীপা।

একা মায়ের লড়াইয়ের গল্প জি বাংলায়, জুটিতে বিরাট চমক! স্বস্তিকার নায়ক সৌম্যদীপ
একা মায়ের লড়াইয়ের গল্প জি বাংলায়, জুটিতে বিরাট চমক! স্বস্তিকার নায়ক সৌম্যদীপ

​এক লড়াকু মায়ের গল্প

​ধারাবাহিকের মূল প্রেক্ষাপট আবর্তিত হয়েছে এক সাহসী এবং স্বাবলম্বী নারী ‘অন্নপূর্ণা’-কে ঘিরে। সমাজে পুত্রসন্তান না হওয়ার গ্লানি এবং স্বামীর ত্যাগের শিকার হয়েও অন্নপূর্ণা হার মানেননি। নিজের অদম্য ইচ্ছা ও মানসিক দৃঢ়তা নিয়ে তিনি একাই বড় করে তুলেছেন তাঁর তিন কন্যাকে। এই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন প্রবীণ অভিনেত্রী সোমা বন্দ্যোপাধ্যায়। ভাতের হোটেল চালান অন্নপূর্ণা।

অন্নপূর্ণার লক্ষ্মীরার লুকে স্বস্তিকা, মায়ের চরিত্রে সোমা বন্দ্যোপাধ্য়ায়

​নতুন জুটির সমীকরণ

​অন্নপূর্ণার তিন মেয়ের মধ্যে দুই মেয়ের চরিত্রের থাকছেন স্বস্তিকা, ইপ্সিতা মুখোপাধ্যায়। তৃতীয় কন্যে কে হবেন তা খোলসা হয়নি। গল্পের মোড় স্বস্তিকা ও সৌম্যদীপের সম্পর্কের রসায়নকে কীভাবে তুলে ধরবে, তা নিয়ে এখনও রহস্য বজায় রেখেছে নির্মাতারা। স্বস্তিকা ও সৌম্যদীপ—উভয়েই এর আগে মেগা হিট ধারাবাহিকের মুখ ছিলেন। তাই তাঁদের এই নতুন জুটি দর্শকদের কাছে কতটা সমাদৃত হয়, এখন সেটাই দেখার বিষয়।

এই মেগায় স্বস্তিকার লুক হবে একদম পাশের বাড়ির সাধারণ মেয়ের মতোই। পরনে সুতির সাদামাটা সালোয়ার কামিজ, চুলে বিনুনী, কপালে ছোট্ট টিপ। অনুরাগের ছোঁয়াতে দীপার রঙ ছিল কালো, স্বস্তিকা বাস্তবে কিন্তু ফর্সা। এই মেগায় নিজের স্ক্রিনটোনেই পাওয়া যাবে অভিনেত্রীকে। অ

​খুব শীঘ্রই এই ধারাবাহিকের শুটিং শুরু হতে চলেছে। বাংলা সিরিয়ালের এই নতুন লড়াই আর সম্পর্কের গল্প নিয়ে দর্শকদের মধ্যে ইতিবাচক কৌতুহল তৈরি হয়েছে।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe