...
...
Next Story

Sourav Chakraborty: বিয়ে করে ট্রোলড আমির, দ্বিতীয় বিয়ের আগে কি চিন্তায় রয়েছেন সৌরভ?

Sourav Chakraborty : কিছুদিন আগেই তৃতীয় বিয়ে সেরেছেন আমির খান, যার ফলে ব্যাপক সমালোচনার সম্মুখীন হতে হয়েছে অভিনেতাকে। কিন্তু টলিউড বা বলিউড, একাধিক বিয়ে হয়েছে এমন অভিনেতা অভিনেত্রীদের নামের তালিকা কিন্তু বেশ লম্বা।

Published on: Jul 22, 2026, 19:31:20 IST
Advertisement

Sourav Chakraborty: কিছুদিন আগেই তৃতীয় বিয়ে সেরেছেন আমির খান, যার ফলে ব্যাপক সমালোচনার সম্মুখীন হতে হয়েছে অভিনেতাকে। কিন্তু টলিউড বা বলিউড, একাধিক বিয়ে হয়েছে এমন অভিনেতা অভিনেত্রীদের নামের তালিকা কিন্তু বেশ লম্বা। তেমনি একজন অভিনেতা হলেন সৌরভ চক্রবর্তী যিনি খুব শীঘ্রই দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন।

দ্বিতীয় বিয়ের আগে কি চিন্তায় রয়েছেন সৌরভ?
দ্বিতীয় বিয়ের আগে কি চিন্তায় রয়েছেন সৌরভ?

২০১৫ সালে মধুমিতা সরকারকে বিয়ে করেছিলেন সৌরভ চক্রবর্তী। কিন্তু ২০১৯ সালে আচমকাই দুজনের পথ আলাদা হয়ে যায়। এরপর মধুমিতা দেবমাল্যকে বিয়ে করেন চলতি বছরে। মধুমিতার বিয়ের পরেই শুনতে পাওয়া যায় সৌরভ চক্রবর্তীর সম্পর্কের কথা।

আরও পড়ুন: সত্যি কি অসুস্থ অমিতাভ? অপারেশনের পোস্ট ভাইরাল হতেই মুখ খুললেন অভিনেতা নিজেই

‘লক্ষ্মী ঝাঁপি’ ধারাবাহিকের শুভস্মিতা মুখোপাধ্যায়ের সঙ্গে ভালোবাসার সম্পর্কে জড়িয়েছেন সৌরভ। প্রথমে ব্যাপারটা জানাজানি না হলেও পরে ধীরে ধীরে নিজেরাই নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে নিয়ে আসেন তারকা জুটি। গত ১০ মে বাগদান পর্ব সেরে ফেলেন তারা।

চলতি মাসে হবু শ্বশুর বাড়ির সঙ্গে ছুটি কাটাতেও গিয়েছিলেন শুভস্মিতা। শাশুড়ি এবং ননদের সঙ্গে শুভস্মিতার সম্পর্ক যে বেশ ভালো, সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবি দেখেই বোঝা যায়। তবে বাগদান পর্ব সম্পন্ন হলেও এখনও বিয়ের ডেট ফাইনাল হয়নি। ‘লক্ষ্মী ঝাঁপি’ ধারাবাহিক শেষ হওয়ার পরেই বিয়ের পিঁড়িতে বসবেন শুভস্মিতা সৌরভ, এমনটাই খবর।

কিন্তু সোশ্যাল মিডিয়ায় ট্রেলিংযের যুগে যেখানে আমির খানের মতো সুপারস্টাররাও কটাক্ষের হাত থেকে মুক্তি পাচ্ছেন না, সেখানে দ্বিতীয় বিয়ে করার আগে তেমন কি কোনও ভয় কাজ করছে সৌরভের মনে? বিয়ে করার পর বা বিয়ের আগে কটাক্ষের সম্মুখীন হবেন, এমনটা কি ধারনা সৌরভের?

সম্প্রতি দ্যা ওয়ালকে দেওয়া সাক্ষাৎকারে এমন প্রশ্ন উঠে এলে সৌরভের সাফ জবাব, কর্মজীবন বা ব্যক্তিজীবন দুই ক্ষেত্রেই তিনি খুব কম কটাক্ষের সম্মুখীন হয়েছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় যেমন ব্যক্তিগত জীবনেও তেমন, হয়তো তাই তেমনভাবে তাঁকে নিয়ে কটাক্ষ করা যায় না। তাই বিয়ে নিয়ে সেই চিন্তা একেবারেই নেই সৌরভের।

প্রসঙ্গত, একজন অসাধারণ অভিনেতা হওয়ার পাশাপাশি সৌরভ ভীষণ ভালো কবিতা লেখেন। মাঝেমধ্যেই সেই কবিতা তিনি পোস্ট করেন সমাজেরমাধ্যমে। ব্যক্তিগত জীবনেও তিনি কখনও প্রাক্তনকে নিয়ে কটুক্তি করেননি, তাই সৌরভের ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া করতেও দেখা যায়নি কাউকে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe