...
...
Next Story

Sourav- Jamai Soshti: শাশুড়ির হাতের রান্না ও হবু বউয়ের হাসি, সৌরভের প্রাক-বিবাহ জামাইষষ্ঠী জমজমাট

মধুমিতার সঙ্গে অতীত ভুলে শুভস্মিতার হাত ধরে নতুন শুরু! বিয়ের আগেই শাশুড়ির হাতের ম্যারাথন ভুরিভোজে সৌরভ

Published on: Jun 20, 2026 04:19 PM IST
Advertisement

বাগদান পর্ব ও আশীর্বাদ তো আগেই সারা হয়ে গিয়েছিল, এবার যেন সানাই বাজার অপেক্ষা! কিন্তু তার আগেই হবু শাশুড়ি মায়ের আদরে আপ্লুত অভিনেতা. সৌরভ। বিয়ের পিঁড়িতে বসার আগেই হবু জামাইয়ের জন্য এলাহি জামাইষষ্ঠীর আয়োজন করলেন অভিনেত্রী শুভস্মিতা মুখোপাধ্যায়ের মা।

শাশুড়ির হাতের রান্না ও হবু বউয়ের হাসি, সৌরভের প্রাক-বিবাহ জামাইষষ্ঠী জমজমাট
শাশুড়ির হাতের রান্না ও হবু বউয়ের হাসি, সৌরভের প্রাক-বিবাহ জামাইষষ্ঠী জমজমাট

হবু শাশুড়ি মায়ের হাতের হরেক রকমের বাঙালি পদ— ভাত, ডাল, মাছ থেকে শুরু করে মাংসের বাটি সাজিয়ে কব্জি ডুবিয়ে খেতে বসেছেন অভিনেতা-পরিচালক সৌরভ চক্রবর্তী। পাশে হাসিমুখে দাঁড়িয়ে হবু কনে শুভস্মিতা, শাশুড়ি মা এবং পরিবারের অন্যান্য গুরুজনেরা।

সিরিয়ালের সেট থেকে মন দেওয়া-নেওয়া:

‘লক্ষ্মী ঝাঁপি’-র প্রেম: ‘লক্ষ্মী ঝাঁপি’ ধারাবাহিকে ‘দীপ’ ও ‘ঝাঁপি’-র চরিত্রে অভিনয় করার সময় থেকেই একে অপরের কাছাকাছি আসেন সৌরভ ও শুভস্মিতা। পর্দার সেই রসায়ন এবার বাস্তবেও পরিণতি পেতে চলেছে।

সৌরভের দ্বিতীয় ইনিংস

এটি সৌরভ চক্রবর্তীর দ্বিতীয় বিয়ে। এর আগে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল, তবে ২০১৯ সালে তাঁদের আইনি বিচ্ছেদ ঘটে। অতীতকে পেছনে ফেলে শুভস্মিতার হাত ধরে নতুন জীবন শুরু করতে চলেছেন অভিনেতা।

সানাই বাজলো বলে

বাগদান ও আশীর্বাদ পর্ব তো সারা, এবার শুধু শুভ লগ্নে চার হাত এক হওয়ার অপেক্ষা। তার আগেই হবু শাশুড়ির আদর ও এই ঘরোয়া সেলিব্রেশন সোশ্যাল মিডিয়ায় বেশ নজর কেড়েছে।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe